সাদা কাগজ দিয়ে ফুল তৈরী।
সবাইকে শুভেচ্ছা।
আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
উপকরণঃ
১। সাদা কাগজ
২ ।পেন্সিল
৩। কাচি
১ম ধাপঃ
প্রথমে একটি বর্গাকৃতি সাদা কাগজ নিতে হবে। এরপর কাগজটি কোনাকুনি ভাবে ভাজ করে নিতে হবে দাগ বরাবর।
নিচের ছবির মতো করে।
২য় ধাপঃ
এরপর নিচের ছবিতে যেভাবে কাগজে দাগ আকা হয়েছে ,সেই দাগ বরাবর কাগজটি ভাজ করে নিতে হবে।
৩য় ধাপঃ
এবার নিচের ছবিতে যেভাবে দাগ আকা হয়েছে সেই দাগ বরাবর কাগজটিকে ভাজ করে নিতে হবে।
৪র্থ ধাপঃ
একইভাবে নিচের কাগজে যেভাবে দাগ আকা হয়েছে সে দাগ বরাবর কাগজটিকে ভাজ করে নিতে হবে।
৫ম ধাপঃ
এভাবে কাগজটিকে চারবার ভাজ করতে হবে। চারভাজ করার পর কাগজের অতিরিক্ত অংশটি কেটে নিতে হবে। নিচের ছবির মতো করে।
৬ষ্ঠ ধাপঃ
এবার কাগজটিতে নিচের ছবির মতো করে ডিজাইন একে নিতে হবে।
৭ম ধাপঃ
এ ধাপে একে নেয়া ডিজাইন অনুযায়ী কেটে নিতে হবে ।নিচের ছবিতে যে অংশগুলো ডিপ কাল করা আছে সেগুলো কাটতে হবে।
শেষ ধাপঃ
কাগজটি কেটে নেয়ার পর ভাজগুলো খুলে নিলেই তৈরি হয়ে যাবে একটি রঙ্গিন কাগজের সুন্দর ফুলের ডিজাইন।
বন্ধুরা,কেমন লাগলো আমার আজকের হাতের তৈরি কাজটি? আশাকরি সাদা কাগজ কেটে তৈরি ফুল আপনাদের ভালো লেগেছে!
সবাইকে অনেক ধন্যবাদ।
শুধু যে রঙ্গিন কাগজ দিয়ে ফুল তৈরি করা হবে তা কেমনে হয়।মাঝে মাঝে সাদা কাগজের ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে।আপনি আগে বেশ সুন্দর করে অনেক গুলো রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছিলেন।তবে আজকের সাদা কাগজের ফুল দেখতে অনেক ভালো দেখাচ্ছে।এভাবে এগিয়ে যান আপু আপনার ফুল তৈরির ধাপ অনেক সুন্দর হচ্ছে দিন দিন।
ধন্যবাদ আপু।
আপনার সাদা কাগজের ফুলটি চমৎকার হয়েছে। আসলে এধরণের ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগে। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি ফুল তৈরি করে শেয়ার করার জন্য।
আমি চেস্টা করেছি প্রতিটি ধাপ সহজ করে দেখাতে। ধন্যবাদ আপু।
আপনি সাদা কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুলের ডিজাইনে করে শেয়ার করেছেন দেখে অনেক ভাল লাগলো। আপনি ধাপে ধাপে ডিজাইনটি তুলে ধরেছেন। এমন কাগজের ডিজাইন খুবই ভাল লাগে।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপু।
সাদা কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটি রঙিন নকশা তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি বলতে এই ধরনের রঙিন নকশা দেখতে খুবই ভালো লাগে। এরকম রঙিন নকশা তৈরি করে যদি আঠা লাগিয়ে ঘরের দেওয়ালে টানিয়ে রাখা হয় তাহলে দেখতে অনেক বেশি আকর্ষণীয় দেখায়। আপনার এই রঙের নকশা দেখে আমি সত্যি মুগ্ধ অনেকটা দক্ষতার সঙ্গে এটা তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে।
আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া।
আপনি খুবই নিখুঁতভাবে এবং দক্ষতার সাথে অসাধারণ ভাবে সাদা কাগজ ব্যবহার করে ফুল তৈরি করেছেন। যা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এগুলো ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখলে ঘরের সৌন্দর্য আরো বেশি ফুটে উঠবে। এমনিতেই দেখতে অসাধারণ লাগছে। কাটার সময় যদি একটু এলোমেলো হয়ে যায় তাহলে পুরো নকশা নষ্ট হয়ে যায়। ধাপগুলো ও কিন্তু খুবই সুন্দর ভাবে লিখেছেন আপনি। যার কারনে একটু বেশি ভালো লেগেছে।
ধন্যবাদ আপু।