ডাই পোস্টঃ রঙ্গিন কাগজ দিয়ে ফুল তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,হেমন্তকাল । ২২শে নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে।আজ আমি রঙ্পুগিন কাগজ দিয়ে ফুলের ডাল বানানোর বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।বেশ অনেকদিন পর আজ কাগজের ফুল বানালাম। রঙ্গিন কাগজ দিয়ে বানানো জিনিসগুলো বেশ সুন্দর লাগে। আর বানানোর পর এই ফুলের ডালটিও দেখতে বেশ সুন্দর লাগছিলো। ঘর সাজাতে এ ধরনের ফুলের ডাল ব্যবহার করলে বেশ সুন্দর লাগবে/ আমিও তাই করেছি। ফুলের ডালটি বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি রঙ্গিন কাগজ সহ আরও কিছু উপকরণ । তাহলে চলুন দেখে নেয়া যাক,ফুলের ডাল বানানোর ধাপগুলো।
প্রয়োজনীয় উপকরণ
১।রঙ্গিন কাগজ
২।কাচি
৩।পেন্সিল
৪।গাম
কাগজের ফুল তৈরির ধাপ সমূহ
ধাপ-১
৭ সেঃমিঃX৭সেঃমিঃ সাইজের লাল রং এর এক টুকরো কাগজ কেটে নিয়েছি।
ধাপ - ২
কাগজটিকে কোনা করে কয়েকটি ভাঁজ করে নিয়েছি। এবং উপরের দিকের কাগজ গোল করে কেটে নিয়েছি।
ধাপ - ৩
ফুলের পাপড়ির মতো গোল করে দাগ দিয়ে নিয়েছি। এবং দাগ বরাবর কেটে নিয়েছি।
ধাপ - ৪
কাগজের ভাঁজ খুলে চারটি ভাগে ভাগ করে নিয়েছি।
ধাপ - ৫
গাম দিয়ে দুপ্রান্ত লাগিয়ে ফুল বানিয়ে নিয়েছি। একইভাবে বেশ কয়েকটি বানিয়ে নিয়েছি।
ধাপ-৬
এবার সবুজ রং এর কাগজ চিকন করে কেটে নিয়েছি। কাগজ প্যাচিয়ে নিয়ে ডাল বানিয়ে নিয়েছি।
ধাপ-৭
ডালের সাথে গাম দিয়ে বানানো ফুলগুলো লাগিয়ে নিয়েছি।
ধাপ-৮
সবুজ রং কাগজ কেটে পাতা বানিয়ে নিয়েছি। পাতাগুলো ভাঁজ করে পাতার শিরা বানিয়ে নিয়েছি। বানানো পাতাগুলো গাম দিয়ে ডালের সাথে লাগিয়ে দিয়ে ফুলের ডাল বানানো শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি আমার আজকে ফুলের ডালটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেনী | ডাই পোস্ট |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ২৬শে নভেম্বর ২০২৫ ইং |
| মোবাইল | Redmi Note 5A |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
আপু আপনার আইডিয়া তো খুব চমৎকার। আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার ফুল বানিয়েছেন। কাগজের এই ফুলগুলো যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখে দেখতে কিন্তু ভালো লাগে। আমার কাছে মনে হচ্ছে বাস্তবে কোন ফুল হবে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রঙ্গিন কাগজের ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
ওয়াও আপু আপনি দারুন একটি ডাই পোষ্ট আমাদের মাঝে শেয়ার করছেন।রঙ্গিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি ফুল তৈরি করছেন।ফুল তৈরি করার সুন্দর ভাবে ধাপ গুলো আমাদের মাঝে মাঝে উপস্থাপন করছেন । ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।