ডাই পোস্টঃপ্যাচ ওয়ার্ক এর কানের দুল তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২১শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ,বর্ষাকাল।৫ই জুলাই ২০২৬ খ্রীস্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আর তা হলো ডাই পোস্ট।আজ আমি দু রং এর কাপড় দিয়ে একটি কানের দুল বানানোর কৌশল আপনাদের সাথে শেয়ার করবো।আজকাল বেশ চলছে এই ধরনের হাতে বানানো গহনাগুলো। যেহেতু আমার কাছে বিভিন্ন ধরনের উপকরণ ছিল তাই এই দুলটি বানিয়ে নিলাম। ড্রেস এর সাথে মিলিয়ে বানালে বেশ সুন্দর লাগবে। এই কাজটি করতে আমি ব্যবহার করেছি পুথি ও কাপড় সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক,কানের দুল জোড়া বানানোর বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।
প্রয়োজনীয় উপকরণ
১।দু'ধরনের সোনালী পুথি
২।য়াই পিন
৩।বর্শি হুক
৪।কাপড় দু'রং এর
৫।নোস প্লায়ার
৬।কাটার
৭।সুই
৮।সুতা
প্যাচ ওয়ার্ক এর কানের দুল বানানোর ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে চিকন করে এক টুকরো কাপড় কেটে নিয়েছি।
ধাপ-২
কাপটিকে ভাঁজ করে চিকন করে নিয়েছি।
ধাপ-৩
এবার কাপড়টিকে এক পাশ থেকে মুড়িয়ে নিয়েছি। এবং শেষ প্রান্ত সেলাই করে আটকিয়ে দিয়েছি।
ধাপ-৪
এবার মুড়ানো কাপড়টিতে ছোট ছোট ফোঁড় দিয়ে নিয়েছি। একইভাবে লাল রং এর কাপড় দিয়েও বানিয়ে নিয়েছি।
ধাপ-৫
এবার একটি আই পিনে ছোট পুথি ,এরপর বড় পুথি ও কাপড়ের বলগুলো ঢুকিয়ে নিয়েছি। এরপর আই পিনের অতিরিক্ত অংশটি নোস প্লায়ারের সাহায্যে একটি লুপ বানিয়ে নিয়েছি। একইভাবে আরেকটি আই পিনে ছোট বল ও বড় বলটি ঢুকিয়ে নিয়েছি। এবং আই পিনের শেষ অংশে একটি লুপ বানিয়ে নিয়েছি নোস প্লায়ারের সাহায্যে।
ধাপ-৬
এবার একটির সাথে অন্যটি যুক্ত করে দিয়েছি। সব শেষে একটি বর্শি হুক লাগিয়ে দিয়ে প্যাচ ওয়ার্ক এর কানের দুল বানানো শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি ,প্যাচ ওয়ার্ক এর কানের দুলটি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেনী | লাইফস্টাইল পোস্ট |
|---|---|
| ক্যামেরা | Samsung A-10 |
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ৫ই জুলাই , ২০২৬ ইং |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Sort: Trending
[-]
successgr.with (75) 4 days ago