DIY পোস্ট - রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলের গোছা।। মার্চ -২৮/০৩/২০২৩।।

☬নমস্কার সবাইকে☬

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই আপনারা... ? আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন সুস্থ আছেন। প্রত্যেকে তার পরিবার নিয়ে সুখে আছেন। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।

InShot_20230328_075923251.jpg

অনেকদিন পর আজ আবার একটা DIY পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। যদিও এই DIY টা কলকাতা থাকতেই করেছিলাম। কারণ এখানে এসে এত ব্যস্ত এবং এত কাজের ভিতর পড়ে গেছি যে এই ধরনের কাজ করার মত হাতে সময় পাচ্ছি না। তাই বুদ্ধি করেই কলকাতা থেকে রেডি করে এনেছিলাম। যেহেতু অনেক তাড়াহুড়ো করে করেছিলাম, তাই দেখতে অতটা ভালো হয়নি। তবে যদি আরেকটু যদি চেষ্টা করতাম তাহলে অনেক সুন্দর করে করতে পারতাম। সময়ের স্বল্পতার কারণে সেটা হয়নি। আপনার অনেকেই জানেন কলকাতা থাকা অবস্থায় মা বাংলাদেশ চলে এসেছিল, তাই যাবতীয় কাজ আমাকেই করতে হচ্ছিল। এজন্য বাড়ির সমস্ত কাজ শেষ করে তারপর এগুলো নিয়ে বসতাম। এজন্য খুব একটা সময় পাইনি, তার ভিতরেও মোটামুটি চেষ্টা করেছিলাম কিছু কিছু জিনিস রেডি করার। আজকের DIY টা অনেক সহজ ভাবেই তৈরি করা যায়। বাড়িতে যে কেউ সামান্য একটু চেষ্টা করলেই এটা তৈরি করতে পারবে। আচ্ছা বেশি কথা বলতে চাই না, চলুন ধাপগুলো পরপর দেখে নেওয়া যাক। আমার যতটা বোঝানো সম্ভব আশা করছি আপনাদের সহজে বুঝিয়ে দেয়ার চেষ্টা করব।

🍀🌼প্রয়োজনীয় উপকরণ🌼🍀



১.আর্ট পেপার।
২. রঙিন কার্টিজ পেপার।
৩. কাঁচি।
৪. আঠা।
৫. স্কেল

InShot_20230328_081751812.jpg

🍀🍁প্রথম ধাপ🍁🍀

InShot_20230328_081055201.jpg

প্রথম ধাপে একটা নীল রঙের কার্টিস পেপার নেব। সেগুলোকে কুড়ি সেন্টিমিটার বাই ৪ সেন্টিমিটার আকারে কেটে নেব। তারপর পেপারটা কে একটা কর্ণার থেকে গোল করে মোড়ানো শুরু করব এবং শেষ প্রান্তে গিয়ে চোঙের মতো তৈরি করে আঠা লাগিয়ে দেবো যাতে খুলে না যায়।

🍀⭐দ্বিতীয় ধাপ⭐🍀

InShot_20230328_081145582.jpg

এর পরের ধাপে ফুল বানানোর জন্য কমলা রঙের একটা কার্টিস পেপার নেব এবং সেটা ৬ সেন্টিমিটার বাই ৬ সেন্টিমিটার আকারে কেটে ভাঁজ করে নেব। ভাঁজ গুলো দেখতে অনেকটা সাগরের ঢেউয়ের মতো হবে।

🍀🍓তৃতীয় ধাপ🍓🍀

InShot_20230328_081206540.jpg

এরপর সবগুলো ফুল তৈরি হয়ে গেলে মাঝখান বরাবর চেপে ধরে দুই দিক থেকে সমান ভাবে ভাঁজ করে ফুলের আকৃতি তৈরি করে নেব। আপনারা চাইলে ফুলের মধ্য রং ব্যাবহার করতে পারেন।

🍀🍁চতুর্থ ধাপ🍁🍀

InShot_20230328_081303460.jpg

এই ধাপে তৈরি করে রাখা ফুলের ডাটা গুলোকে চ্যাপ্টা করে নেব এবং সেগুলোকে আঠা দিয়ে লাগিয়ে একটা ডালের মত তৈরি করে নেব। আসলে চ্যাপ্টা করে নিলে সেটা কাগজের সাথে সুন্দর করে আটকে যায়।

🍀🌼পঞ্চম ধাপ🌼🍀

InShot_20230328_081320821.jpg

এরপর গাছের ডালে আগে থেকে তৈরি করে রাখা ফুলগুলোকে আঠার সাহায্যে সুন্দর করে আটকে দেবো। আসলে খুব শক্ত করে আঠা দিয়ে আটকাতে হবে যাতে ফুল খুলে যেতে না পারে। আমি অনেকবার চেষ্টা করে তারপর লাগাতে পেরেছিলাম।

🍀🎊ষষ্ঠ ধাপ🎊🍀

InShot_20230328_081338668.jpg

এরপরের ধাপে নিজের সিগনেচার দিয়ে পুরো DIY পোস্টটা কমপ্লিট করে নেব।

পোস্ট বিবরণ


শ্রেণীডাই পোস্ট
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@rupaie22
লোকেশনখুলনা, বাংলাদেশ।
যাইহোক আজকের পর্ব এই পর্যন্তই ছিল। আশাকরি আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটি। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন এবং ভালো কিছু করার উৎসাহ যোগায়। ভালো থাকবেন সবাই।

🎯ধন্যবাদ সবাইকে🎯

Sort:  
 3 years ago 

অনেক ভালো একটি কাজ করেছেন। আসলে যে কোন কাজের পরিকল্পনা আগেই করে রাখলে কাজটি করতে সহজ হয়। অনেক ভালো লেগেছে আপনার কাগজ ব্যবহার করে ফুল গাছের গোছা তৈরি আসলে এ ধরনের নিজের দক্ষতার অনেক বড় প্রমান।

আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশংসা করার জন্য। যদিও দেখতে খুব বেশি একটা ভালো হয়নি, তবে আপনাদের কমেন্ট গুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি ফুল তৈরি দেখে খুবি ভালো লেগেছে। আপনার ডাই পোস্ট অসাধারণ হয়েছে। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলের গোছা দেখতে চমৎকার লাগছে ভাইয়া।আপনি খুব সুন্দর একটি ডাই তৈরি করেছেন।একদম ইউনিক হয়েছে আর কালার কম্বিনেশন দারুন ছিল।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

ইউনিক হয়েছে কিনা জানিনা, তবে আর একটু সুন্দর করে করা যেত। সময়ের স্বল্পতা এবং নিজের অভিজ্ঞতার অভাবে সেটা করে উঠতে পারিনি। তবে আশা করা যায় পরবর্তীতে ভালো করে করার চেষ্টা অবশ্যই করবো।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ফুলের গোছা তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগছে। নীল লাল রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলের গোছাটি দেখতে খুবই সুন্দর লাগছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি ফুলের গোছা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

যদি এই ফুলের ডাটার ভিতরে কিছু সবুজ রঙের পাতা এবং ফুলের ভেতর রংবেরঙের জরি ব্যবহার করা যেত তাহলে দেখতে আরো সুন্দর লাগতো।🙂

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলের গোছা দেখতে চমৎকার হয়েছে। কালারটা ও সুন্দর হয়েছে। আপনার মা না থাকায় সকল কাজ কর্ম করে অবসরে অনেক ভালো একটা ফুলের গোছা তৈরি করেছেন।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি ফুলের গোছা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ওই সময়টাতে প্রচন্ড রকম ব্যস্ততা ছিল এই জন্য তাড়াহুড়ো করে করতে হয়েছিল আর কি। যদিও এখনো প্রচন্ড ব্যস্ত এই জন্য তো আপনাদের পোস্টে কমেন্ট করতে পারছিনা। কলকাতা ফিরে ছাড়া এই ব্যস্ততা হয়তো কমবে না।

 3 years ago 

আপনি একদম ঠিক করছেন আগে থেকে যদি কাজগুলো এভাবে করে রাখা হয় তাহলে পরবর্তীতে যখন ব্যস্ত থাকেন তখন ব্যস্তময় সময়ে কাজগুলো শেয়ার করা যায়। কোথায় ঘুরতে গেলে কিংবা কাজে গেলে তো বেশ জটিলতা পড়তে হয়। যথাসময়ে কাজগুলো আদায় করতে অনেক কষ্ট হয়। তবে বাংলাদেশে থেকেই সুন্দর ভাবে আপনি ব্লগিং করে যাচ্ছেন দেখে অনেক ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে তৈরি করা ফুল অসাধারণ সুন্দর হয়েছে। যদিও তাড়াহুড়া করে করেছেন অনেক ভালো লেগেছে আমার দেখতে।

বাংলাদেশে আসার পরে আরো ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটছে আপু। রাতে সময় করে পোস্ট লিখে রাখতে হচ্ছে। আপনাদের পোস্টে কমেন্ট করার মতোও তো সময় পাচ্ছিনা ঠিক করে। শুধুমাত্র রুটিন ব্রেক হয়ে যাবে জন্য নিয়মিত পোস্ট করে যাচ্ছি।

 3 years ago 

আসলে ভাইয়া এই ডাইগুলো করতে সত্যি অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয় । যেহেতু আপনি অনেক ব্যস্ততার মধ্যে এটাই করেছেন তারপরেও যতটুকু হয়েছে ততটুকুই অনেক ।ভালো হয়েছে বেশ ভালো লাগলো আপনার ডায়টি । প্রতিটি ধাপ বেশ ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন । ধন্যবাদ আপনাকে ।

অনেকের কাছে করতে সময় লাগে না, তবে আমি যেহেতু নতুন এক্ষেত্রে আমার যথেষ্ট সময় দেখেছিল। যদিও খুব বেশি একটা ভালো হয়নি দেখতে, তবে আপনাদের প্রশংসা শুনলে আসলে মন ভরে যায়।

 3 years ago 

ঠিকই বলেছেন যদি আরেকটু ভালোভাবে চেষ্টা করতেন তাহলে মনে হয় আরো অসাধারণ কিছু তৈরি করতে পারতেন। তবে তাড়াহুড়ো করে হলেও দেখছি বেশ অসাধারণ তৈরি করেছেন। খুব একটা খারাপ হয়নি। আপনি তো দেখছি আগে থেকেই অ্যাডভান্স কাজ করে রেখেছেন। আমিও এডভান্স কাজ করতে পছন্দ করি। বেশ ভালো লেগেছে আপনার আজকের ডাই পোস্ট।

আসলে ইউটিউবে যত সুন্দর দেখেছিলাম তার ধারে পাশেও তৈরি করতে পারেনি। আর একটু সময় নিয়ে করলে হয়তো আরো বেশি ভালো হতো। আসলে দেশের বাইরে যাবো জন্যই আগে থেকে করে রেখেছিলাম। সেটা না হলে করতাম না।

 3 years ago 

কোথাও বেড়াতে গেলে আগে থেকে কাজ রেডি করা না থাকলে ভীষণ মুশকিল হয়ে যায়। আপনি কলকাতা থেকে আসার আগেই এই পোস্ট তৈরি করে রেখেছিলেন জেনে ভালো লাগলো। আসলে তাড়াহুড়া করতে গিয়ে হয়তো অনেক সময় এলোমেলো হয়ে যায়। তারপরেও আপনি ভালোভাবে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

আমি তো চিন্তা করেছিলাম বাংলাদেশে আসার আগে যতদিন বাংলাদেশে থাকবো ততগুলো পোস্ট রেডি করে রাখবো। হা হা হা.. তবে সময় পেলাম কোথায়। যাইহোক আপনার প্রশংসা শুনে ভালো লাগলো আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.68
ETH 1855.62
USDT 1.00
SBD 0.39