ডাই পোস্ট: রঙ্গিন পেপার দিয়ে একটি ফুল তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ০১ ই মার্চ ২০২৪ ইং

হ্যালো বন্ধুরা আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে রঙ্গিন পেপার দিয়ে একটি ফুল তৈরি করার প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করবো। আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


আসলে বেশ কিছু দিন থেকে ডাই প্রযেক্টের কাজ গুলো করার চেষ্টা করতেছি। কাজগুলো করতে আমার বেশ ভালোই লাগছে। তবে এই কাজ প্রফেশনাল ভাবে শিখতে পারলে এই কাজ গুলো করতে আরো বেশি ভালো লাগবে। তবে এই কাজ গুলোর মধ্যে তেমন একটা খাটুনি নেই। নিজের মেধা কে খাটিয়ে এই কাজ গুলো করতে হয়। তবে আমি এখন থেকে নিয়মিত সময় বের করে এই কাজ গুলো করার চেষ্টা করবো। এরকম কাজ চালিয়ে গেলে একদিন শিখে ফেলবো।

IMG_20240301_113416.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • রঙ্গিন কাগজ
  • একটি কাঁচি
  • স্কেল
  • একটি আটা

কার্যপ্রণালী

ধাপ-১ঃ প্রথমে আমি একটি সাদা পেপার বৃত্তাকারের মতো কেটে নিলাম।আর পেপার টি একদম সমান করে কেটে নিয়েছে। কেননা আঁকাবাঁকা হলে ফুল তৈরি করতে অসুবিধা হয়ে যাবে।

IMG_20240229_143219.jpg

ধাপ-২ঃ এরপর আমি পেপার টি মাঝ বরাবর ভাজ করে নিয়েছি। এরপর আবার মাঝ বরাবর ভাজ করে নিলাম। এখন আমি কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিলাম।

IMG_20240229_143923.jpg

ধাপ-৩ঃ এভাবে আমি মোট তিনটি পেপার এক ই ভাবে ফুলের তৈরি করে নিলাম।

IMG_20240229_144553.jpg

ধাপ-৪ঃ এখন আমি ফুল গুলো কে মুড়িয়ে নিলাম। এখন শেষ পর্যায়ে একটি আটা দিয়ে লাগিয়ে নিলাম।

IMG_20240229_215549.jpg

ধাপ-৫ঃ একই ভাবে আমরা মোট তিনটি ফুল গুলো তৈরি করে নিলাম। এখন আমাদের কে ফুল একটি লাঠির মধ্যে লাগিয়ে দিতে হবে।

IMG_20240229_215815.jpg

ধাপ-৬ঃ এখন আমি রঙ্গিন পেপার দিয়ে তিনটি লাঠি তৈরি করে নিলাম। আমার একটি লাঠি একটি হলেই চলবে, কিন্তু আমি ভুলবশত তিনটি লাঠি তৈরি করেছি। যাইহোক সমস্যা নেই।

IMG_20240229_214549.jpg

ধাপ-৭ঃ এরপর আমি একটি সাদা ফুল নিয়ে লাঠির একদম উপরে বসিয়ে নিলাম। এভাবে আমাকে আরো দুটি ফুল লাগানো হবে।

IMG_20240229_220448.jpg

ধাপ-৮ঃ একই ভাবে আমি লাঠির মধ্যে তিনটি ফুল লাগিয়ে নিলাম। এখন দেখতে মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে। তবে আমাদের কে পাতা লাগিয়ে নিতে হবে।

IMG_20240301_081216.jpg

ধাপ-৯ঃএরপর আমি রঙ্গিন পেপার দিয়ে একটি পাতা বানিয়ে নিলাম। এখন আমি এই পাতাটি ফুলের নিচে লাগিয়ে নিবো। তাহলে ফুলের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পাবে।

IMG_20240301_081438.jpg

ধাপ-১০ঃ এরপর আমি পাতাটি ফুলের নিচে লাগিয়ে নিলাম। এখন ফুল টি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এখন আমাদের ফুল তৈরির পুরোপুরি কাজ শেষ।

IMG_20240301_113422.jpg

ধাপ-১১ঃ এখন আমাদের ফুল তৈরির কাজ পুরোপুরি শেষ। এখন ফুল টি দেখতে বেশ ভালো লাগছে।

IMG_20240301_113416.jpg

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

DeviceRedmi 10C
Camera48 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8BvpsRSMFKFjeeSz2YX4EJkFwTK1kq6Sy1S2XMQvyD9844aRQN2CqfJ9kk2cT...GiLK7DHKz6epvyUuC6hxdxYr5r36CJn5ZxajfbWg51cD49p89m6ywUswoxgJgf9ix3UN3613yDUkdpHeVt8JP4hiBWs9WrGhS9CRs67JKm47Hfp54CJ8ZMHXhY.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoebtTdJ6J1evF4qbT2HWFB5daXTAgPdHqovVNb8Y2nHUPjRPf5HAh5da1hjg...xKQqoHbqCnU57mhtBtdrAHjG2nVXZ1p4uRspZRehZTJa3SEAy9HnYQ4nt5Wa4CaZ51gxygaP3itfWggBbZ9gWCCf9fci7LntH7RC2oN7LX5UsxuhLnb9kQHdCA.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1699613681956.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে রংপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
Sort:  
 2 years ago 

বিভিন্ন ধরনের রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন আপনি। দেখে অনেক বেশি ভালো লাগলো এত সুন্দর একটি ফুল আমাদের মাঝে উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা কখনো বিফলে যায় না। যে কোন চেষ্টা আপনাকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে নিয়ে যাবে। আপনি চেষ্টা করেছেন বলেই আজকে খুব সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে তুলে ধরলেন। খুবই সুন্দর ফুল তৈরি করতে পেরেছেন । এই ধরনের কাজ করতে পারলে নিজের সার্থকতা খুঁজে পাওয়া যায়। আমার কাছে অনেক ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জী ভাইয়া চেষ্টা করলে একদিন সফলতা আসবেই। আসলে ভাইয়া আমার বর্তমানে ডাই প্রযেক্টের কাজ গুলো করতে অনেক বেশি ভালো লাগছে। আপনার মন্তব্য টি পড়ে আমার অনেক বেশি ভালো লাগলো।

 2 years ago 

পেপার দিয়ে তৈরি ফুলটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে ফুলটি তৈরী করেছেন ও আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ফুল তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। রঙ্গিন কাগজ দিয়ে ফুল তৈরি করার ক্ষেত্রে রঙ্গিন কাগজটি কেটে নেওয়াটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। আর সাদা রঙ্গের কাগজটি বাদে গোলাপি রঙের কাগজ ব্যবহার করলে রঙ্গিন ফুলটি দেখতে আরো বেশি সুন্দর লাগতো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি এ ধরনের ফুল গুলো দেখতে বেশ ভালো লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে খুবই সিম্পল ভাবে সুন্দর একটি ফুল তৈরি করেছেন। যা দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এভাবে কাগজের জিনিসপএ তৈরি করতে বেশ ভালো লাগে।আমি নিজেও কাগজের ফুল তৈরি করি যদিও অনেক সময় লাগে তৈরি করতে। সব মিলিয়ে বেশ ভালো হয়েছে। ধন্যবাদ

 2 years ago 

আপনার রঙ্গিন পেপার দিয়ে ফুল তৈরি বেশ দুর্দান্ত হয়েছে। আপনার ফুল তৈরি প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। এতো সুন্দর কাগজের ফুল দেখতে খুবই সুন্দর লাগছে। এতো চমৎকার ডাই পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ফুল তৈরি করেছে। এই ফুল তৈরি করার ধাপ গুলো দেখে খুবই ভালো লাগলো। আসলে রঙিন কাগজ দিয়ে আমরা অনেক কিছু তৈরি করি। তবে ফুল তৈরি করার মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আপনার কাছে খাটুনি না লাগলে আমার কাছে বেশ খাটুনি লাগে। কিন্তু মজাও লাগে বানাতে। তাছাড়া ঠিকই বলেছেন মেধা কাজে লাগিয়ে এরকম জিনিস গুলো তৈরি করা হয়। আপনার আজকের ফুল গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। কালার কম্বিনেশনের কারণে আরো ভালো লাগছে দেখতে।

 2 years ago 

আসলে এই ডাই প্রজেক্টগুলো তৈরিতে খুব একটা বেশি কষ্ট না হলেও তবে অবশ্যই মেধা শক্তির প্রসার কিছুটা দিতে হয়। খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে রঙিন পেপার দিয়ে ফুল তৈরি করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। কমিউনিটিতে অনেকেই এখন এরকম সুন্দর সুন্দর রঙিন কাগজের ডাই প্রজেক্ট তৈরি করে যাচ্ছে প্রতিনিয়ত। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63963.78
ETH 1854.71
USDT 1.00
SBD 0.39