রঙিন কাগজের ফুল।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা??আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহর রহমতে অনেক ভালো আছি।

আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার আজকের পোস্টটি হলো রঙিন কাগজের ফুল।

IMG-20250511-WA0007.jpg

আমি আজ খুব সিম্পল উপায়ে রঙিন কাগজের ফুল তৈরি করেছি। জানিনা এই ডাই প্রজেক্ট আপনাদের কাছে কেমন লাগবে। তবুও আমি আশা রাখছি, রঙিন কাগজের ফুল আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না।তাহলে চলুন আজকের রঙিন কাগজের ফুল তৈরির ধাপ গুলো পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করি।

রঙিন কাগজের ফুল তৈরি করতে আমি যেসকল উপকরণ ব্যাবহার করেছি তা হলো:

১.রঙিন কাগজ
২.কাঁচি
৩. পেন্সিল
৪. স্কেল

প্রস্তুতির ধাপ সমূহঃ

ধাপ-১ঃ

প্রথম স্টেপে রঙিন কাগজ, কাঁচি, স্কেল সহ প্রয়োজনীয় উপকরণগুলো একসাথে নিতে হবে।

IMG-20250511-WA0011.jpg

ধাপ-২ঃ

আলাদা একটা রঙিন কাগজ নিতে হবে এবং রঙিন কাগজের মাঝ অংশ বরাবর একটা ভাজ করে নিতে হবে।

IMG-20250511-WA0008.jpg

ধাপ-৩ঃ

এবারে রঙিন কাগজের ভাজ অনুযায়ী কাচি দিয়ে ছোট ছোট করে স্পেস রেখে কাগজ গুলো কেটে নিতে হবে। তবে হ্যাঁ সামান্য ভাজ অনুসারে কাটতে হবে যেন কাগজের টুকরো আলাদা হয়ে না যায়।

IMG-20250511-WA0000.jpg

ধাপ-৪ঃ

এবার রঙিন কাগজের একটি অর্ধেক অংশ নিয়ে ঠিক কাগজের অর্ধেক পর্যন্ত কাঁচি দিয়ে পুনরায় আলাদা ভাবে সামান্য স্পেস রেখে কেটে নিতে হবে।

IMG-20250511-WA0013.jpg

ধাপ-৫ঃ

আবারো ঠিক একইভাবে ভিন্ন রংয়ের একটি রঙিন কাগজ নিয়ে তার অর্ধেক অংশ কাঁচি দিয়ে কেটে নিতে হবে।

IMG-20250511-WA0002.jpg

IMG-20250511-WA0010.jpg

ধাপ-৬ঃ

এবার লম্বালম্বি একটা রঙিন কাগজ নিতে হবে।

IMG-20250511-WA0005.jpg

ধাপ-৭ঃ

রঙিন কাগজটি মুড়িয়ে চিকন স্টিক আকারে তৈরি করে নিতে হবে।

IMG-20250511-WA0004.jpg

ধাপ-৮ঃ

এখন কাগজ কেটে তৈরি করে রাখা ফুলের মত অংশগুলো স্টিকের উপরের অংশে পর্যায়ক্রমে আটা দিয়ে লাগিয়ে দিতে হবে।

IMG-20250511-WA0009.jpg

IMG-20250511-WA0006.jpg

ধাপ-৯ঃ

এইতো তৈরি হয়ে গেল রঙিন কাগজের ফুল। ভিন্ন ভিন্ন রঙের কাগজ দিয়ে একইভাবে অনেকগুলো ফুল তৈরি করে ফুলদানিতে রাখলে সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে।

IMG-20250511-WA0003.jpg

IMG-20250511-WA0007.jpg

এভাবেই খুব সহজে রঙিন কাগজের ফুল তৈরি করা যায় যেমনটা আপনারা দেখছেন।আশা করি আপনাদের ভালো লেগেছে।আজ এ পর্যন্তই থাকছে। আল্লাহ্ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 last year 

কাগজের ফুলের অংশগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। দেখতে অনেকটাই কাশফুলের মত লাগছে কাগজের পাপড়ি গুলো চিকন করে কেটেছেন যার কারণে সৌন্দর্যটা বৃদ্ধি পেয়েছে।

 last year 

কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। আপনি কাগজ ব্যবহার করে খুব সুন্দর ফুল তৈরি করেছেন। দেখে বোঝা যাচ্ছে ফুলগুলো তৈরি করতে অনেক সময় লেগেছে। কাগজের কালার কম্বিনেশন বেশ ভালো ছিল। ধন্যবাদ এত সুন্দর ফুল তৈরি করে শেয়ার করার জন্য।

 last year 

ভাইয়া চমৎকার রঙিন কাগজের ফুল তৈরি করেছেন দেখছি। এই ফুলগুলো ঘর সাজানোর কাজে ব্যবহার করলে খুবই ভালো হয়। ঘরের এক কোণে সাজিয়ে রাখলে দেখতে চমৎকার লাগে। ফুলগুলো তৈরি পদ্ধতি খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। আপনাকে ধন্যবাদ ভাইয়া। ফুলগুলো সত্যি অনেক সুন্দর হয়েছে।

 last year 

ফুলগুলো দেখতে খুব সুন্দর হয়েছে! রঙের কম্বিনেশন এবং ডিজাইনগুলো খুবই ইউনিক। আপনার সৃজনশীলতার ছোঁয়া স্পষ্ট।আপনার কাজ দেখে আমারও কাগজের ফুল বানানোর ইচ্ছা হলো!আমিও একবার এমন ফুল বানিয়েছিলাম, কিন্তু আপনারটা দেখে নতুন কিছু টেকনিক শিখলাম। ধন্যবাদ!

 last year 

রঙিন কাগজ দিয়ে যা কিছু,তৈরি করা হয় দেখতে ভালো ই লাগে।এ ধরনের কাজ গুলো সৃজনশীলতার প্রমান দেয়।আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন।দেখতে চমৎকার লাগছে।ধন্যবাদ জানাচ্ছি সময় নিয়ে সুন্দর এই ডাই পোস্টি শেয়ার করার জন্য।

 last year 

অনেকদিন পর আপনার হাতের কাজ দেখলাম ভাইয়া। কাগজ দিয়ে তৈরি করা যেকোনো কিছুই দেখতে অনেক ভালো লাগে। আর ফুল গুলো অনেক সুন্দর লাগছে। ফুলদানিতে এই ধরনের ফুল গুলো সাজিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগে।

 last year 

রঙিন কাগজের চমৎকার একটি ডাই পোস্ট দেখতে পেলাম। আগের থেকে এখন ডাই প্রজেক্টের সংখ্যা কমে গেলেও মাঝে মাঝে যে গুলো দেখি অসাধারণ লাগে। অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62164.77
ETH 1738.43
USDT 1.00
SBD 0.38