রঙিন কাগজের স্ট্রবেরি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন আপনারা??আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহর রহমতে অনেক ভালো আছি।

আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার আজকের পোস্টটি হলো রঙিন কাগজের স্ট্রবেরি।

IMG-20250301-WA0016.jpg

আমি আজ খুব সিম্পল উপায়ে রঙিন কাগজের স্ট্রবেরি তৈরি করেছি।জানিনা এই ডাই প্রজেক্ট আপনাদের কাছে কেমন লাগবে। তবুও আমি আশা রাখছি, রঙিন কাগজের স্ট্রবেরি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না।তাহলে চলুন আজকের রঙিন কাগজের স্ট্রবেরি তৈরির ধাপ গুলো পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করি।

রঙিন কাগজের স্ট্রবেরি তৈরি করতে আমি যেসকল উপকরণ ব্যাবহার করেছি তা হলো:

১.রঙিন কাগজ
২.কাঁচি
৩. পেন্সিল
৪.জেলপেন

প্রস্তুতির ধাপ সমূহঃ

ধাপ-১ঃ

প্রথম স্টেপে রঙিন কাগজ, কাঁচি, পেন্সিল সহ প্রয়োজনীয় উপকরণগুলো একসাথে নিতে হবে। রঙিন কাগজ মাঝামাঝি স্থান থেকে সমান মাপে ভাঁজ করে নিতে হবে।

IMG-20250301-WA0000.jpg

IMG-20250301-WA0001.jpg

ধাপ-২ঃ

এর পর লম্বা লম্বী সমান ভাবে কোনাকুনি মিলিয়ে ভাজ দিতে হবে।

IMG-20250301-WA0002.jpg

IMG-20250301-WA0003.jpg

ধাপ-৩ঃ

কাগজের মাঝ আংশ থেকে ভাঁজ দিয়ে কাগজের ওপর কলম দিয়ে ডিজাইন অঙ্কন করে নিয়েছি।

IMG-20250301-WA0004.jpg

IMG-20250301-WA0005.jpg

ধাপ-৪ঃ

ডিজাইন অনুযায়ী কাঁচি দিয়ে রঙিন কাগজ কেটে নিতে হবে।

IMG-20250301-WA0006.jpg

ধাপ-৫ঃ

এখন ডিজাইন অনুযায়ী কেটে নেওয়া রঙিন কাগজ টি ছাড়িয়ে দিলাম। ফুলের মতো একটা আকৃতি পাওয়ার পর মার্কার পেন দিয়ে ডিজাইন করে দিতে হবে।

IMG-20250301-WA0007.jpg

IMG-20250301-WA0008.jpg

IMG-20250301-WA0009.jpg

ধাপ-৬ঃ

ফুলের পাপড়ির মত অংশের উপরের কোনাকুনি গুলো একসাথে মিলিয়ে দিলাম সেই সাথে ভেতরে কিছু কাগজের টুকরা দিয়ে পাপড়ির উপরের অংশ একসাথে যুক্ত করে দিতে হবে। এখন স্ট্রবেরি মত একটা আকৃতি এসেছে।

IMG-20250301-WA0010.jpg

IMG-20250301-WA0011.jpg

IMG-20250301-WA0012.jpg

ধাপ-৭ঃ

এরপর সবুজ কালারের একটি রঙিন কাগজ নিয়ে সেটা ভাঁজ করে কাঁচি দিয়ে কেটে নিতে হবে।

IMG-20250301-WA0013.jpg

IMG-20250301-WA0014.jpg

ধাপ-৮ঃ

কাগজটি ছাড়িয়ে দিলাম তাই পাতার মতো একটা আকৃতি ধারণ করবে।

IMG-20250301-WA0015.jpg

ধাপ-৯ঃ

ফুলের অংশটি সুতা দিয়ে সাথে যুক্ত করে স্ট্রবেরি ঝুলিয়ে দিলাম এখন দেখতে আসল স্ট্রবেরির মতো লাগছে মনে হচ্ছে যেন গাছে ঝুলে আছে।

IMG-20250301-WA0016.jpg

IMG-20250301-WA0017.jpg

এভাবেই খুব সহজে রঙিন কাগজের স্ট্রবেরি তৈরি করা যায় যেমনটা আপনারা দেখছেন।আশা করি আপনাদের ভালো লেগেছে।আজ এ পর্যন্তই। আল্লাহ্ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 last year 

ইদানিং আপনি ডাই অরিগ‍্যামি পোস্ট গুলো বেশি করছেন। রঙিন কাগজের তৈরি স্ট্রবেরি। এটা বেশ সুন্দর লাগছে তো। দারুণ তৈরি করেছেন এটা আপু। এককথায় খুবই সুন্দর। বেশ অসাধারণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

প্রতিনিয়ত আপনি চমৎকার চমৎকার ডাই পোস্ট শেয়ার করে যাচ্ছেন।আজকের রঙিন কাগজের স্ট্রবেরি দেখে তো অনেক বেশী ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে তৈরি করা যেকোনো জিনিস দেখতে খুব ভালো লাগে।আপনি সময় নিয়ে ধাপে ধাপে সুন্দর এই স্ট্রবেরিটি তৈরি করে দেখিয়েছেন এজন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

কয়েকটি উপকরণ খুব সিম্পল ভাবে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি স্ট্রবেরি তৈরি করেছেন ভাইয়া। কয়েকদিন ধরে দেখছি আপনি চমৎকার চমৎকার ডাই পোস্ট শেয়ার করছেন। আজকের তৈরি করা স্ট্রবেরিটি দেখতে চমৎকার হয়েছে ভাইয়া। রঙিন কাগজ দিয়ে চমৎকার জিনিসগুলো তৈরি করতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও চমৎকার লাগে। সম্পূর্ণ প্রসেস শেয়ার করে নিয়েছেন জন্য ধন্যবাদ ভাই।

 last year 

রঙিন কাগজের স্ট্রবেরি তৈরি খুবই সুন্দর হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। এত সুন্দরভাবে আপনি এই ডাই পোস্টটি তৈরি করেছেন।আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আরে বাহ্ ভাইয়া, রঙিন কাগজ ব্যবহার করে আপনি দেখছি খুব সিম্পল ভাবে এই স্ট্রবেরি তৈরি করেছেন। খুবই চমৎকার ছিল আপনার তৈরি করা এই স্ট্রবেরি। অনেক বেশি কিউটও লাগছে স্ট্রবেরি টা দেখতে।উপস্থাপনাটা দেখে কেউ চাইলে অনেক কিছু সহজ ভাবেই এটা তৈরি করতে পারবে। আমার কাছে তো খুব ভালো লেগেছে স্ট্রবেরিটা।

 last year 

আজকে আপনি নিজের হাতে অনেক সুন্দর করে এই স্ট্রবেরি তৈরি করেছেন। আর তৈরি করার পদ্ধতি সবার মাঝে ভাগ করে নিয়েছেন। এত সুন্দর কালারের রঙিন কাগজ দিয়ে এই সুন্দর স্ট্রবেরি তৈরি করাতে আমার কাছে দেখতে জাস্ট অসাধারণ লেগেছে। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।

 last year 

বাহ! আপনার স্ট্রবেরি টা দেখেই একেবারে মুগ্ধ হয়ে গেলাম। রঙিন কাগজ দিয়ে এত সহজে এত সুন্দর একটা স্ট্রবেরি তৈরি করা, সত্যিই অসাধারণ! আপনার ডিজাইনটা এতটা সিম্পল, দেখে মনে হচ্ছে যেকেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারে। উপস্থাপনাও অসাধারণ হয়েছে, খুব ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।

 last year 

বেশ সুন্দর বানিয়েছেন স্ট্রবেরিটি। কাগজের বানানো জিনিসগুলো সব সময়ই দেখতে বেশ সুন্দর লাগে। আর বেশ সহজভাবেই বানিয়েছেন। যে কেউ বানিয়ে নিতে পারবে আপনার পোস্ট দেখে। ধন্যবাদ ভাইয়া ব্লগটি শেয়ার করার জন্য।

 last year 

আপনার ক্রিয়েটিভিটি দেখে মুগ্ধ হয়ে গিয়েছি ভাই। আপনি একেবারে সহজ পদ্ধতিতে রঙিন কাগজ দিয়ে স্ট্রবেরি তৈরি করেছেন। একেবারে নিখুঁত হয়েছে এই ডাই পোস্টটি। যাইহোক এতো চমৎকার একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ইদানীং কালে আপনার বেশ কিছু চমৎকার ডাই প্রজেক্ট দেখলাম। যে গুলোর মাধ্যমে দারুন ক্রিয়েটিভি প্রকাশ পেয়েছে। আজকে রঙিন কাগজের স্ট্রবেরি দেখে সবাই মুগ্ধ হয়েছে। হুবহু অরিজিনাল স্ট্রবেরির মত দেখা যায়। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64611.11
ETH 1868.29
USDT 1.00
SBD 0.38