আমি আজকে পুরো দৃশ্যটা এঁকেছি শুধু মাত্র পেন্সিল দিয়ে। কোনো রং করা হয় নি। আমার আসলে মাঝে মাঝে পেন্সিলে আঁকা দৃশ্য দেখতে ভালো লাগে। আমার পেন্সিলের কলার টা খুবই পছন্দের। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে ,তবে আশা করছি ভালো লাগবে। আমার হঠাৎ কেন জানি আঁকাআঁকি করতে ইচ্ছা হলো তাই ,দেরি না করে বসে পড়লাম পেন্সিল আর খাতা নিয়ে। কথা না বারিয়ে দেখা যাক।
প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো
উপকরণঃ
🔶১. খাতা
🔶২. 3B ও 4B পেন্সিল
🔶৩. ইরেজার
🔶৪. শার্পনার

প্রথমে পেইজটাকে চারদিকে দাগ টেনে নিবো।,আমি 3Bপেন্সিল দিয়ে দাগ টেনে নিয়েছি।

দুইটা ডট বিন্দু দিয়ে দুই পাশে দাগ টেনে নিবো। তারপর মাঝ বরাবর অর্ধ রাউন্ড সেপ দিয়ে দিব।

একটা ব্রিজ এরমতো করে আঁকবো ,এবং নিচে পাথর দিয়ে দিব।

তারপর ছবির মতো করে পাড় এঁকে নিব।

এক সাইডে একটা ঘর এঁকে নিব।

অন্য পাশে একটা গাছ এবং পাহাড় এঁকে নিব।

তারপর পেন্সিল দিয়ে দুই পাড়ে রং করে নিব।


শেষ হয়ে গেলো আমার গ্রামের দৃশ্য। তারপর নিজের নাম লিখে দিবো। জানি না কেমন হলো ,খারাপ হলে ক্ষমা করবেন। সবার দেখাদেখি আমার ক্ষুদ্র প্রচেষ্টা। আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
ধন্যবাদ সবাইকে
| device | Galaxy A13 |
| Location | Dhaka |
| photograpy | diy |

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
JOIN WITH US ON DISCORD SERVER

Follow @amarbanglablog for last updates
Support
@heroism Initiative by Delegating your Steem Power
আপু আপনি খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছেন। দৃশ্য টি দেখতে খুবই সুন্দর লাগছে। ব্রিজের দুপাশের ঘর এবং গাছের ডাল দেখতে বেশ সুন্দর লাগছে। পেন্সিলের আর্ট গুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। সাদা কালো বেশ সুন্দর একটি দৃশ্য ছিল আপু।
আপনার গ্রামের দৃশ্য বেশ চমৎকার হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে দৃশ্য টি আমাদের মাঝে উপস্থিত করেছেন। এতো অসাধারণ আর্টিস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আসলে আমি গ্রামের দৃশ্য আঁকতে ভালোই লাগে।আপনাদের কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ
পেন্সিল দিয়ে অঙ্কন করা চিত্রটি খুবই সুন্দর হয়েছে। আপু আপনি আপনার দক্ষতায় দারুন ভাবে এই চিত্রটি অঙ্কন করে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি। আপু আপনার জন্য শুভকামনা রইল।
পেন্সিল দিয়ে আপনি মুগ্ধকর দৃশ্য অংকন করেছেন আপু। শুরু থেকে শেষ পর্যন্ত অংকন এর প্রতিটি ধাপ দেখতে সত্যি অনেক ভালো লাগছে। এত সুন্দর দৃশ্য অংকন করে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ওয়াও আপু আপনি অনেক সুন্দর ভাবে পেন্সিল দিয়ে প্রকৃতির দৃশ্য অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার দৃশ্য অংকন এর প্রতিটি স্টেপ দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। ধন্যবাদ এত সুন্দর একটি দৃশ্য অঙ্কন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পেন্সিল দিয়ে নিখুঁতভাবে চিত্রটি অঙ্কন করেছেন দেখে বোঝা যাচ্ছে। যত্ন করে চিত্রটি এঁকেছেন আপনি। ভালো লাগলো আপনার স্কেচটি। শুভকামনা রইল আপনার জন্য।
অসাধারণ হয়েছে আপু।আমার কাছে এত ভালো লেগেছে বুঝাতে পারবো না। আপনি খুব সুন্দর ভাবে পেন্সিল দিয়ে দৃশ্য অঙ্কন করেছেন। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার এই সুন্দর দৃশ্য দেখে গ্রামের দৃশ্যের কথা মনে পড়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
অনেক ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু, আপনাদের মতামত গুলোই আমার অনুপ্রেরণা। পাশেই থাকবেন। ধন্যবাদ
পেন্সিল আর্ট এর মাধ্যমে খুবই চমৎকার ভাবে দু'পাশের গ্রামকে সংযুক্ত করার জন্য একটি ব্রিজের চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। নদীর পাশে অবস্থিত গ্রামগুলো সব সময় আমার কাছে অনেক ভালো লাগে।
আপনার অংকন করার দৃশ্যটি দেখতে খুবই সুন্দর লাগছে। এরকম দৃশ্য অংকনের জন্য বেশ পরিশ্রম করতে হয় এবং দক্ষতা লাগে। ব্রিজের চিত্র অংকন টি দেখতে আমার কাছে সবচাইতে বেশি সুন্দর লেগেছে। অতি চমৎকার একটি দৃশ্য অংকনের পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
কিছু কিছু আর্ট আছে যেগুলো রং না করলেও দারুন লাগে।আপনার এই আর্ট টিও ঠিক সেরকম।খুব ভালো একেছেন আর আকানোর পদ্ধতি ও দারুন ছিল।