কাগজের পাখা তৈরি
হ্যালো বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি কাগজের পাখা তৈরি। এই বছর শীতের শেষ থেকেই প্রচন্ড গরম পড়েছে। এর পর কী হবে কে জানে? আবার কলেজ ও শুরু হয়েছে। আর এই গরমে যদি একবার কারেন্ট চলে যায় তখন তো বন্ধুরা আমার পাখা টা নিয়েই টানাটানি শুরু করবে। তাই নিজের জন্যে আর একটা কাগজের পাখা তৈরি করে নিলাম। সেটাই কীভাবে তৈরী করলাম আপনাদের সাথে শেয়ার করবো। খুবই সহজ পদ্ধতি এটি। তাই সকলেই খুব সহজে এটি তৈরি করতে পারবেন।
| প্রয়োজনীয় উপকরণ |
|---|
| লাল, নীল, হলুদ, সবুজ আর সাদা কাগজ |
| একটা শক্ত কাগজ |
| কাঁচি |
| আঠা |
| পিন |
প্রস্তুত প্রণালী:
প্রথমেই নিয়ে নিলাম আমার প্রয়োজনীয় উপকরণ গুলি।
এবার সবুজ কাগজ টাকে এই ভাবে ভাঁজ করে নিলাম।
এবার মাঝ খান দিয়ে ভাঁজ করে এই ভাবে তৈরী করে নিলাম।
সব গুলোকে তৈরী করে নিলাম।
এবার সবগুলোকে আঠা দিয়ে একসাথে আটকে দিলাম।
এবার শক্ত কাগজ টাকে সাদা কাগজের মধ্যে দিয়ে এই ভাবে আঠা লাগিয়ে দিলাম আর ভাঁজ করে দুটি স্টিক বানিয়ে নিলাম।
এবার স্টিক দুটোকে দুই পাশে আটকে দিলাম।
তৈরী হয়ে গেল কাগজের পাখা।
| শ্রেণী | কাগজের তৈরী পাখা |
|---|---|
| ডিভাইস | realme 8i |
| ফটোগ্রাফার | @pujaghosh |
| লোকেশন | বারাসাত |
আজ এই পর্যন্তই শেষ করছি। সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।
বর্তমান সময়ে প্রায় গরম চলেই এসেছে আর এই গরমের সময় বিদ্যুৎ তেমন একটা থাকে না যার কারণে আমাদের সকলেরই একটা ব্যক্তিগত পাখা খুবই দরকার। রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটি পাখা তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। এত চমৎকার একটি রঙিন কাগজের পাখা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অনেক ধন্যবাদ অনেক সুন্দর মন্তব্য করার জন্য।
এই গরমে হাত পাখার বিকল্প নেই। এখন একটু পর পর কারেন্ট চলে যাবে। এই গরম থেকে নিস্তার পাওয়ার জন্য হাতপাখা দরকার। আপনি খুব সুন্দর করে হাত পাখা তৈরি করেছেন। বিভিন্ন কালার কাগজ হওয়াতে দেখতে বেশি সুন্দর লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি হাতপাখা আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
এই গরমে সবচেয়ে বেশি দরকারি জিনিসটাই আপনি আজ তৈরি করেছেন। পাখাটি দেখতে খুবই সুন্দর লাগছে। কালার কম্বিনেশন আমার কাছে ভালই লেগেছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন যে কেউ দেখে খুব সুন্দর ভাবে তৈরি করে নিতে পারবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পাখা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।
আপু রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি পাখা তৈরি করেছেন। বিভিন্ন কালার ব্যবহার করাতে পাখনাটি দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে। এই গরমে আপনার সুন্দর পাখাটি অনেক কাজে লাগবে। আমি অনেক আগে একবার পাখা বানিয়ে শেয়ার করেছিলাম। রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস বানালে দেখতে খুবই সুন্দর লাগে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপু আপনাকে । হ্যাঁ আপু রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানালে দেখতে বেশ ভালো লাগে।
কাগজের পাখা তৈরি অনেক সুন্দর লাগতেছে। আপু সামনে কিন্তু গরম আসতেছে খুব যত্ন করে পাখা রেখে দিন। গরমে কাজে লাগবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।
হ্যাঁ ভাই অনেক ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজের খুবই সুন্দর হাত পাখা তৈরি করেছেন। হাতপাখাটি দেখে খুবই ভাল লাগলো,ধাপে ধাপে উপস্থাপন দেখে আমিও শিখে নিলাম।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
এবার কিন্তু সত্যিই শীত শেষ হতে না হতেই বড্ড গরম পরেছে। যাক আপনি কিন্তু চমৎকার কাগজের পাখা তৈরি করেছেন, এখন বন্ধুরা দেখলে এটা নিয়ে টানাটানি শুরু করে দেবে।আর দারুন গুছিয়ে উপস্থাপন করেছেন।
দোয়া রইল আপু।
হ্যাঁ অনেক গরম পড়েছে এবার। অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার প্রস্তুত করা এমন পাখা দেখে আমার ছোটবেলার কথা মনে হয়ে গেল যখন স্কুল লাইফে ছিলাম মাঝে মাঝেই খাতা থেকে কাগজ ছিঁড়ে এরকম ভাবে পাখা তৈরি করে হাওয়া খেতাম বন্ধুরা।।
আপনি অনেক সুন্দর ভাবে পাখাটি প্রস্তুত করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন বিশেষ করে কালার কম্বিনেশনটা অসাধারণ ভাবে ফুটেছে।।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
রঙিন কাগজ দিয়ে পাখা তৈরি করার খুবই চমৎকার একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। গরম চলে আসছে এই সময় এই ধরনের পাখাগুলো অনেক কাজে আসবে।
হ্যাঁ ভাই ধন্যবাদ আপনাকে।
আপনি আপনার জন্য খুবই সুন্দর একটা পাখা তৈরি করেছেন রঙিন কাগজ ব্যবহার করে। আসলে শীত শেষ হলে এখন তো গরম পড়ছে আর স্কুল কলেজে গেলে পাখা নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। বিভিন্ন রং এর কাগজ দিয়ে এই পাখাটি তৈরি করার কারনে একটু বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। তৈরি করার পদ্ধতি ও আপনি খুবই সুন্দরভাবে করলেন। অসম্ভব ভালো ছিল সম্পূর্ণটা।
অনেক ধন্যবাদ আপু আপনাকে।