ক্লে দিয়ে খাট তৈরি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
ক্লে দিয়ে খাট তৈরি
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ডাই পোস্ট নিয়ে। নতুন নতুন ডাই তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। যদিও সময়ের অভাবে তেমন বসা হয় না।তবে পোস্ট এর ভিন্নতা আনার জন্য সপ্তাহে একটি করে ডাই তৈরি করতে হয় আরকি। আসলে ক্লের তৈরি জিনিস গুলো অনেক ভালো লাগে। আর ক্লে পেলে বাচ্চারা অনেক খুশি হয়। আমার মেয়ে ক্লে নিয়ে বেশ খুশি। আজ ক্লে দিয়ে একটা খাট তৈরি করেছি।সত্যি দেখতে অনেক ভালো লেগেছিল। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
প্রথমে আমি গোলাপি রঙের ক্লে নিয়েছি।তারপর কিছু ক্লে বের করে নিয়েছি। তারপর খাটের শেপে বানিয়ে নিয়েছি।
এখন হলুদ রঙের ক্লে নিয়েছি।তারপর চিত্রের মতো করে খাটের ডিজাইন করে নিয়েছি।
এখন হলুদ রঙের ক্লে নিয়েছি। তারপর কিছু ক্লে বের করে এভাবে বানিয়ে নিয়েছি।
এখম চিত্রের মতো করে বানিয়ে নিয়েছি। তারপর খাটের নিচে পায়া হিসেবে লাগিয়ে দিয়েছি।
এখন গোলাপি রঙের ক্লে নিয়েছি। তারপর দুটি বালিশ বানিয়ে খাটের ওপর লাগিয়ে দিয়েছি।ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ক্লে দিয়ে খাট তৈরি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1979911533179359281?t=x5wXdZa4oGDkh5kt-CrO7A&s=19
https://x.com/MimiRimi1683671/status/1979959777192235157?t=nvUKsa4EEi1TQ1cjP3Yudw&s=19
আজকে যেভাবে আপনি ক্লে দিয়ে এত চমৎকার একটি খাট তৈরি করে ফেলেছেন তা একেবারে চমৎকার দেখা যাচ্ছে৷ একই সাথে যেভাবে আপনি এখানে এই খাট তৈরি করেছেন তা তৈরি করার ধাপগুলো যেভাবে একের পর এক খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে আপনার কাছ থেকে যখন এত চমৎকার একটি খাট দেখতে পেলাম তখন তা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে৷ শেষ পর্যন্ত এটিকে দেখি, এটিকে একেবারে বাস্তবের মনে হচ্ছে৷