ক্লে দিয়ে স্যান্ডেল তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও জানিয়ে শুরু করছি আজকের পোস্ট ।

ক্লে দিয়ে স্যান্ডেল তৈরি

1000017393.jpg

বরাবরের মত আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে ক্লের তৈরি জিনিস গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আবার নিজে তৈরি করতে অনেক ভালো লাগে। তাই সপ্তাহে একটি করে ক্লের তৈরি কিছু পোস্ট করার চেষ্টা করি।তবে আজ ক্লে দিয়ে স্যান্ডেল তৈরি করতে অনেক কষ্ট হয়েছে। আসলে ক্লের জিনিসগুলো তৈরি করতে অনেক সহজ আর তেমন বেশি সময় লাগে না। তবে আজ দুই দিন ধরে পোস্ট করতে অনেক কষ্ট হচ্ছে। আসলে আমি সব সময় হাত দিয়ে লিখি স্পিকার দিয়ে কখনো লিখি না।তবে প্রায় এক সপ্তাহ আগে আমার হাতের দুই নম্বর আঙ্গুল একটু কেটে গিয়েছিল।আসলে সামান্য কেটে গিয়েছিল তার জন্য তেমন কোন কিছু করিনি। ভেবেছিলাম একাই সেরে যাবে। কিন্তু আস্তে আস্তে হাতের ব্যথা বাড়তে থাকলো। গতকাল দুপুরে একটু সুই দিয়ে দেখলাম যে কি অবস্থা। সুই দেবার পর থেকেই হাতের মধ্যে অনেক ব্যথা করছে আর চুলকাচ্ছে। এমন ব্যথা সহ্য করার মতো নয়। তারপর আর কি করবো। হাত দিয়ে কোন কিছু করতে পারছিলাম না। ডাক্তার দেখিয়ে ঔষধ এনেছি, তবে ঔষধ এখনো খাওয়া হয়নি। আশাকরি খেলে সেরে যাবে।আপনারা সবাই দোয়া করবেন যেন তারাতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। যাইহোক ক্লে দিয়ে দুইটি স্যান্ডেল তৈরি করেছিলাম। আসলে একটা জিনিস তৈরি করলে আবার সমস্যা। কারণ আমার দুই মেয়ে একটা জিনিস নিয়ে ঝামেলা করে। তারজন্য আমাকে প্রায় জিনিস দুটি করে তৈরি করতে হয়।আসলে এই গুলো পেলে বাচ্চারা অনেক খুশি হয়। আর স্যান্ডেল গুলো কমপ্লিট হওয়ার পর দেখতে বেশ ভালো লেগেছিল। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

প্রয়োজনীয় উপকরণ

1000017321.jpg

বিভিন্ন ধরনের ক্লে

প্রস্তুত প্রণালী

1000017394.jpg

প্রথমে আমি ক্রিম কালারের এক প্যাকেট ক্লে নিয়েছি। তারপর কিছু ক্লে বের করে গোল করে নিয়েছি।

1000017335.jpg
তারপর হাত দিয়ে লম্বা করে মাঝে চেপে স্যান্ডেলের আকৃতি বানিয়ে নিয়েছে।

1000017398.jpg

এখন লাল রঙের ক্লে নিয়েছি। তারপর চিত্রের মত করে নিয়েছি।

1000017399.jpg
ক্লেকে লম্বা করে মাঝ থেকে কেটে নিয়েছি।তারপর সমান করে দুই ভাগ করে নিয়েছি।

1000017348.jpg

এখন স্যান্ডেলের ওপর দিয়ে লাগিয়ে দিয়েছি ঠিক চিত্রের মত করে।

1000017389.jpg

এখন চিতের মত করে ফুল বানিয়ে স্যান্ডেলের উপর লাগিয়ে দিয়েছি।

1000017392.jpg
একই ভাবে আমি দুই জোড়া স্যান্ডেল তৈরি করে নিয়েছি। দেখতে অনেক ভালো লেগেছিল। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 2 years ago 

বেশ চমৎকারভাবে স্যান্ডেল তৈরি করে দেখিয়েছেন। আমি তো প্রথমে মনে করেছিলাম অন্য কোন কিছু। যাইহোক আপনার সুন্দর দক্ষতা তুলে ধরেছেন ক্লে দিয়ে তৈরি করে। দেখে বেশ ভালো লাগলো আমার।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

দোয়া করি যেনো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন। আর হাতে কোন ব্যাথা হলে কাজ করতে বেশ কস্ট হয়। তবে আপনার বানানো স্যান্ডলটি দেখতে বেশ সুন্দর হয়েছে। আর ক্লে দিয়ে বানানো জিনিসগুলো দেখতে বেশ সুন্দর লাগে। অনেক ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ভাইয়া ক্লের তৈরি জিনিস গুলো দেখতে ও তৈরি করতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ক্লে ব্যবহার করে অনেক সুন্দর ভাবে দুজোড়া জুতা তৈরি করেছেন আপু। দেখে ভীষণ ভালো লাগলো। খুবই সুন্দর ভাবে আপনি প্রতিটি ধাপ শেয়ার করেছেন। ছোট বাচ্চাদের এই ধরনের জিনিস গুলো আমার ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার কাছে ভালো লাগে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনি ক্লে দিয়ে খুব সুন্দর ভাবে স্যান্ডেল তৈরি করেছেন। আপনার এই স্যান্ডেল আমার কাছে অনেক ভালো লেগেছে। ক্লে দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে যেমন ভাল লাগে তেমনি দেখতেও খুব ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রশংসানীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ক্লে দিয়ে স্যান্ডেল তৈরি দেখে আমি রীতিমতো অবাক হয়েছি। ক্লে দিয়ে এত সুন্দর স্যান্ডেল তৈরি করা যায় আমি আগে জানতাম না। তৈরির প্রতিটি ধাপ সুন্দর করে গুছিয়ে উপস্থাপনা করেছেন আপনি। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

জি ভাইয়া ক্লে দিয়ে অনেক কিছু সুন্দর ভাবে তৈরি করা যায়, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জাস্ট ওয়াও আপু, ক্লে দিয়ে দু জোরা স্যান্ডেল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ক্লে দিয়ে তৈরি স্যান্ডেলগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। তাছাড়া কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর ছিল। নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে এত সুন্দর ক্লে দিয়ে স্যান্ডেল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

স্যান্ডেল দেখে আমি প্রথমে মনে করেছি ছোট বাবুদের জন্য স্যান্ডেল কিনেছেন। পরে দেখছি আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতা সহকারে ক্লে দিয়ে স্যান্ডেল তৈরি করেছেন। ক্লে দিয়ে স্যান্ডেল তৈরি বেশ দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

কী মারাত্মক কিউট জুতোগুলো। ক্লে দিয়ে আমরা ছোটবেলায় কত কি বানাতাম। মানে কাদা দিয়ে৷ এখন রঙিন ক্লে এসে অপূর্ব সুন্দর সব জিনিস পত্র তৈরি করা যায়। আপনার জুতো দুটো খুব সুন্দর হয়েছে৷

 2 years ago 

জি আপু ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়, ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

একদম দেখার মত ছিল আপনার স্যান্ডেল তৈরি। অনেক ভালো লাগলো কিন্তু এত সুন্দরভাবে স্যান্ডেল তৈরি করেছেন দেখে। আসলে বেশ কিছুদিন ধরে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি তা হচ্ছে অনেকে ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করে দেখায়। আর এই জিনিসগুলো খুব ভালো লাগে আমার।

 2 years ago 

জি আপু ক্লের জিনিস গুলো অনেক ভালো লাগে, ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63116.85
ETH 1835.65
USDT 1.00
SBD 0.38