রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা আজকের পোস্ট।

PhotoCollage_1687405664257.jpg

বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। যদিও সময়ের অভাবে সব সময় করতে পারি না তারপরেও চেষ্টা করি রঙিন কাগজ দিয়ে মাঝেমধ্যে কিছু করার জন্য। আসলে রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। আর সময় পেলে বাচ্চাদের উৎপাতে করা মুশকিল। যাইহোক আজো আমি আপনাদের মাঝে এসেছি রঙিন কাগজ দিয়ে একটি ফুল নিয়ে। আসলে আমি কিছু স্টুডেন্ট পড়ায়, ওদের স্কুলে পরিক্ষার জন্য কাগজের ফুল বানিয়ে নিতে বলেছে। তারজন্য আজ সকাল সকাল বসে ফুল বানিয়েছি।তবে ফুল গুলো দেখে বাচ্চারা অনেক খুশি। ওরা এই ফুল গুলো স্কুলে জমা দেবে।তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তাই আর দেরি না করে চলে আসলাম। যাইহোক তাহলে চলুন শুরু করি আমার আজকের পোস্ট।

3t3LuWANu5pn7FtYJMPbPEgHNxPHQMRXq2zSesHjKc8PVm3fYuNTnh72dvgfZgaH4M6JzjzAnJKhvULVa58jKwV3QbiqLp8JLoJwBb6Fi3QcVJH8UED62JS9zQKNAE...azYMu9H4nhuFyYDLD8BKHjSyTAAjfzkfZqvHedPjQMknPjqvD64y3MzDdT6V87RFCkBRL9m9cACZFu2oEnPJUgwWfRZhwN5c44oGmec3oDgAU8suNCMpkw5NN.jpeg

20230622_085832.jpg
১.রঙিন কাগজ
২.আঠা
৩.কাঁচি
৪. পেন্সিল

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq64DmCvA7KJYHacez3GP2HtkJbCUsSPkkr2J47RMFzRRfh4dYGNKHvL8HEH7ER5bexajBcTqY7ZzkqJL2j4...W2XJPLgCmULEfT95uuuaQQF6oj4NU17Ka7ARe5aGTmBkqDz3Xt3MFoS8daUYof9wXNkb8tyPpW8z2Lub2EeUAKEZXcWARRaEQygEpUUaQEJ4XiwNvn2Ctn6iJJ.png

ধাপ-১

PhotoCollage_1687405761588.jpg
প্রথমে আমি রঙিন কাগজ নিয়েছি মাঝখান থেকে কেটে নিয়েছে তারপর সমান চার ভাগ করে নিয়েছি।

ধাপ-২

20230622_090520.jpg20230622_090541.jpg

এখন এক ভাগ কাগজ নিয়ে এভাবে মাঝ খান থেকে দুইটি ভাজ করে নিয়েছি।

ধাপ-৩

20230622_090619.jpg20230622_090720.jpg

তারপর আরেক ভাজ করে নিয়েছি। এখন পেন্সিল দিয়ে চিত্রের মতো এঁকে নিয়েছি।

ধাপ-৪

20230622_090745.jpg20230622_091510.jpg

এখন কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এভাবে আমি সবগুলো কাগজ কেটে ফুল বানিয়েছি।

ধাপ-৫

20230622_091653.jpg20230622_092108.jpg

এভাবে একটা একটা করে ফুলের পাপড়ি গুলো কেটে নিয়েছি।

ধাপ-৬

20230622_092516.jpg20230622_092634.jpg

এখন এভাবে আঠা লাগিয়ে ফুল বানিয়ে নেয়েছি।

ধাপ-৭

20230622_092929.jpg20230622_093406.jpg

এখন সব ফুল গুলোর চিত্রের মতো করে নিয়েছি।

ধাপ-শেষ

20230622_093501.jpg20230622_094413_Burst01.jpg

এখন ফুলের ভিতরে আঠা দিয়ে একটার ভিতর একটা লাগিয়ে দিয়েছি।ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজের ফুল । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসLGK30
লোকেসনফরিদপুর

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh3J1kkfdqcLg16eYhyDuv...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQy7C44Q43NAfhUa73Y1nHv3cvSKChk62pnPhuqhkLAnzA47j47NEp6Q4f9dRCvyy31KSeqyMAMi2Tg2svDUEiUHJR3KGZmtezgQhN2HrwQ.png

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করার জিনিস গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। দেখে বোঝা যাচ্ছে অনেক সময় ও ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনাদের ভালো লাগলেইর আমার কাজে সার্থকতা,জি একটু সময় লেগেছে ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ফুল তৈরি করেছেন আপনি। একদম ঠিক কথা বলেছেন রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনি যে বাচ্চাদেরকে পড়ান তাদের স্কুলের জন্য রঙিন কাগজ দিয়ে ফুল বানিয়ে দিয়েছেন দেখে খুবই ভালো লাগলো। আসলে এরকম বাচ্চাদেরকে বড়রা কিছু তৈরি করে দিলে তারা স্কুলে জমা দিয়ে খুবই আনন্দিত হয়। রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করার পদ্ধতি সুন্দরভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আসলে আপু বাচ্চারা বললো তাই আরকি ফুল বানানো। ওদের ও কাজ হলো আমারো হলো হা হা হা। ধন্যবাদ আপু।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে এই ফুলটি করার অনেক ট্রাই করেছি। কিন্তু ভালোভাবে কখনো করতে পারিনি। আজকে আপনার কাছে এই ফুল তৈরির পদ্ধতি দেখে খুবই ভালো লাগলো আপু। অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ তুলে ধরেছেন। দেখতে বেশ সুন্দর হয়েছে।

 3 years ago 

আপু একটু সময় নিয়ে করবেন, আশাকরি হয়ে যাবে, ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার কাছেও খুবই ভালো লাগে। ঠিকই বলেছেন সময়ের অভাবে এগুলো বানানো হয় না। কিন্তু বানাতে বসলে অনেক ভালো সময় কেটে যায়। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। প্রতিটি ধাপও চমৎকারভাবে উপস্থাপন করেছেন। দেখে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সত্যি বলেছেন বানাতে বসলে অনেক ভালো সময় কেটে যায়।আপনার কাছে রঙিন কাগজের জিনিস বানাতে ভালো লাগে জেনে ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখলে ছোট ছোট সোনা মনিরা সত্যিই ভীষণ খুশি হয়। আর তাই হয়তো আপনার তৈরি রঙিন কাগজের ফুল গুলো দেখে বাচ্চারা অনেক খুশি হয়েছিল। যাইহোক আপু, রঙিন কাগজ দিয়ে আপনি খুবই চমৎকার একটি ফুল তৈরি করেছেন এবং তার প্রতিটি ধাপ শেয়ার করেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। আপনার তৈরি ফুল আমার কাছে খুব ভালো লেগেছে। ফুল তৈরি প্রতিটা ধাপ আপনি খুব চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজের ফুল তৈরি করাটা আসলেই অনেক কঠিন কাজ। সেই কঠিন কাজটিকে আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফুল বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। ফুলটি দেখতে আসলেই অনেক চমৎকার হয়েছে। ফুলটির বাহিরের অবয়ব দেখে বোঝার উপায় নাই যে এটি আসল নাকি নকল ফুল। উপস্থাপনাটাও ছিল বেশ চমৎকার। ধন্যবাদ আপু সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রশংসনীয় মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় যার কারণে সব সময় রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করা হয়ে ওঠেনা। তবুও আপনি সময় নিয়ে খুবই চমৎকার একটি রঙিন কাগজের ফুল তৈরি করেছেন দেখে ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে আমাদের মাঝে রঙিন কাগজের এই ফুল তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ওয়াও! রঙিন কাগজ দিয়ে দারুণ একটি ফুল তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা ফুলটি এককথায় দুর্দান্ত হয়েছে। রঙিন কাগজ দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে। আপনার দক্ষতার প্রশংসা করতেই হয়। এই ধরনের কাজে সৃজনশীলতার প্রকাশ ঘটে। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে প্রশংসনীয় মতামতের জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64478.88
ETH 1879.04
USDT 1.00
SBD 0.38