ক্লে দিয়ে ঘর তৈরি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
ক্লে দিয়ে ঘর তৈরি
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ডাই পোস্ট নিয়ে। নতুন নতুন ডাই তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। যদিও সময়ের অভাবে তেমন ক্লে নিয়ে বসা হয় না। তবে মাঝে মাঝে একটু বসতে হয় আরকি। যাইহোক ক্লের তৈরি জিনিস গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর ক্লে একটু নরম হওয়ায় যেকোন শেপে তৈরি করা যায়।ক্লের তৈরি ঘরটি দেখতে বেশ চমৎকার ছিল। তৈরি করার পরে আরো বেশি ভালো লেগেছিল। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
প্রয়োজনীয় উপকরণ
প্রস্তুত প্রণালী
এখন সবুজ রঙের একটি ক্লে নিয়েছি। তারপর কিছু ক্লে বের করে নিয়েছি।
এখন সবুজ ক্লে দিয়ে ঘরের মেজে বানিয়ে নিয়েছি।
এখন হলুদ ও ইট কালারের ক্লে নিয়েছি। তারপরদুটি ক্লে এক সাথে মিশিয়ে নিয়েছি।
এখন এভাবে ঘরের চাল বানিয়ে নিয়েছি।
এখন ইট কালারের ক্লে নিয়ে ঘর বানিয়ে নিয়েছি।
এখন ঘরের মেঝের ওপর ঘর বসিয়ে দিয়েছি। তারপর জানালা, দরজা চিত্রের মতো করে বানিয়ে নিয়েছি। তারপর ঘরের চাল দিয়ে দিয়েছি। এখন আমার সম্পূর্ণ ঘর তৈরি হয়ে গেল।
এখন ক্লে দিয়ে একটি গাছ তৈরি করে নিয়েছি।
তারপর ঘরের সামনে এভাবে লাগিয়ে দিয়েছি। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ক্লে দিয়ে ঘর তৈরি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1992586627651379690?t=xGlW0_NvMrYCG--_DdK3dw&s=19
https://x.com/MimiRimi1683671/status/1992587753310331239?t=no1bp8B2OECv6ODQR-2-5g&s=19
https://x.com/MimiRimi1683671/status/1992588254500307220?t=w5iLLLouTEEY0UUAqGh48g&s=19