ক্লে দিয়ে পান্ডা তৈরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

ক্লে দিয়ে পান্ডা তৈরি

1000025010.jpg

1000024998.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ডাই পোস্ট নিয়ে। ডাই তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো সপ্তাহে একটি করে ডাই তৈরি করার চেষ্টা করি। যদি ও সময়ের অভাবে সব সময় তৈরি করা হয় না। আজ সকাল সকাল আমার মেয়ে ক্লে নিয়ে বসেছে। আর সে বলেছে আমি একটা ডাই তৈরি করব তুমি শেয়ার করবে।আসলে বাচ্চাদের কথা মাঝে মাঝে শোনতে হয় আরকি।যাইহোক আমার মেয়ে নিজেই তৈরি করেছে তবে মাঝে মাঝে আমি তাকে সাহায্য করেছি আরকি।যাইহোক বাচ্চা মানুষ চেষ্টা করলে সফল হবে এটাই স্বাভাবিক। তবে তৈরি পরে পান্ডাটি দেখতে চমৎকার হয়েছে। আসলে ক্লের জিনিস গুলো দেখতে অনেক ভালো লাগে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

প্রয়োজনীয় উপকরণ

1000024969.jpg
বিভিন্ন ধরনের ক্লে

প্রস্তুত প্রণালী

1000024970.jpg

1000024971.jpg
প্রথমে আমি ইট কালারের একটা ক্লে নিয়েছি। তারপর একটু বের করে নিয়েছি।
1000024972.jpg

1000024973.jpg
এখন দুই টুকরো ক্লে একই ভাবে গোল করে নিয়েছি। তারপর একটার সাথে একট লাগিয়ে দিয়েছি।

1000024974.jpg

1000024976.jpg
এখন একই ধরনের ক্লে নিয়ে পান্ডার হাত পা লাগিয়ে দিয়েছি।ঠিক চিত্রের মতো করে।

1000024978.jpg

1000024979.jpg

এখন সাদা কাল ক্লে নিয়েছি। তারপর একটা লাভ বানিয়ে নিয়েছি।

1000024982.jpg

1000024989.jpg

1000025010.jpg

এখন ক্লের সাথে লাগিয়ে দিয়েছি ঠিক চিত্রের মতো করে। তারপর আর একটু ক্লে নিয়ে পান্ডার কান বানিয়ে নিয়েছি। তারপর পান্ডার মাথার ক্লিপ বানিয়ে দিয়েছি। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ক্লে দিয়ে পান্ডা তৈরি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 last year 

ক্লে দিয়ে তৈরি করা যেকোনো জিনিস দেখতে খুবই ভালো লাগে। ক্লে দিয়ে তৈরি করা জিনিসগুলো দেখতে যেমন সুন্দর হয় তৈরি করতে অনেক বেশি ভালো লাগে। আজ আপনি খুবই চমৎকার একটি পান্ডা তৈরি করেছেন। আপনার তৈরি করা পান্ডা টি দেখতে দারুন হয়েছে। খুবই নিখুঁত ভাবে পান্ডা তৈরি করে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আরে বাহ দারুন হয়েছে তো আপনার ক্রিয়েটিভ কাজটি। ক্লে দিয়ে তৈরি এরকম দারুন একটি পান্ডা আপনার পোস্টে দেখেই ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপু আপনার এরকম ক্রিয়েটিভিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অনেক সুন্দর একটি পান্ডা আপনি তৈরি করেছেন। তবে পান্ডা যেহেতু সাদা কালো রঙের বেশি হয়ে থাকে তাই আপনি যদি সাদা রংয়ের ক্লে দিয়ে পান্ডা তৈরি করতেন দেখতে আরো বেশি ভালো লাগতো। তবে আপনার তৈরি করা এই পান্ডাটিও অনেক সুন্দর হয়েছে দেখতে। ধন্যবাদ।

 last year 

1000025013.jpg

 last year 

ক্লে দিয়ে পান্ডা তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো।পান্ডাটির ডিটেইলিং খুব সুন্দর হয়েছে! বিশেষ করে চোখ এবং নাকের অংশে রিয়েলিজম ফুটে উঠেছে।ক্লে দিয়ে এমন নিখুঁত শেপ দেওয়া সত্যিই কঠিন, আপনি এটি দারুণভাবে করেছেন!আপনার কাজ দেখে আমারও ক্লে শিল্প তৈরি করার ইচ্ছা জাগল!এমন সৃষ্টিশীল কাজ শেয়ার করার জন্য ধন্যবাদ! আশা করি আরও আর্টওয়ার্ক দেখাবেন।

 last year 

ক্লে দিয়ে কোন কিছু তৈরি করতে এবং তৈরি করার পর দেখতে খুব সুন্দর লাগে। কিউট একটি পান্ডা তৈরি করেছেন আপনি। কালার কম্বিনেশন খুব সুন্দর ছিল এরকম জিনিসগুলো তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে দেখতে সুন্দর দেখায়। চমৎকার একটি পান্ডা তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ

 last year 

আজকে আপনি ক্লে দিয়ে খুব সুন্দর করে পান্ডা তৈরি করেছেন। আপনার তৈরি ক্লে দিয়ে পান্ডা কিন্তু অসাধারণ হয়েছে। বিশেষ করে পান্ডার চোখ দুটো খুব ভয়ংকর ভাবে বানালেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ক্লে দিয়ে পান্ডা তৈরি করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের অসাধারণ পোস্ট দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে সুন্দর পান্ডা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন এটি দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ একই সাথে এখানে পান্ডা তৈরি করার ধাপগুলো আপনি খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন এবং এটি শেষ পর্যন্ত অনেক সুন্দর দেখা যাচ্ছে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.080
BTC 62014.14
ETH 1664.68
USDT 1.00
SBD 0.47