পেপার কাটিং ডিজাইন।
আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আবারো নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আমি আপনাদের একটি পেপার কাটিং ডিজাইন করে দেখাবো। রঙিন পেপার কাটিং করে বিভিন্ন রকম ডিজাইন তৈরি করতে আমার খুব ভালো লাগে। এই কাজটা দেখতে অনেকটা সহজ মনে হয়। কিন্তু করার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। এই কাজটি করার সময় একটুখানি অসাবধানতার জন্য পুরো পেপার কাটিং ডিজাইনটি বিফলে যেতে পারে। তাই পেপার কাটিং ডিজাইনগুলো খুব সাবধানতা এবং ধৈর্য সহকারে করতে হয়। আজ আমি আপনাদের সিম্পল এবং সুন্দর একটি পেপার কাটিং ডিজাইন দেখাবো।আশা করি পেপার কাটিং ডিজাইনটি আপনাদের পছন্দ হবে। তাহলে চলুন স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করি।
• কেঁচি
• কলম
প্রথমে রঙিন কাগজটি কোনাকুনি ভাঁজ দিবো। কোনাকুনি ভাঁজ দেওয়ার পর বাড়টি অংশটুকু কেটে ফেলবো।
কাগজটি পুনরায় আবার কোনাকুনি ভাঁজ দিব।
দুইবার কোনাকুনি ভাঁজ দেওয়ার পর কাগজটি দুই সাইড থেকে নীচের ছবির মত করে ভাঁজ দিয়ে দিব।
এখন কাগজটি সমান করে কেটে নিব।
দুই সাইড থেকে ভাঁজ দেওয়া কাগজ এখন দুই সাইড দুই পাশে ভাঁজ করব।
এখন কাগজটিতে মার্ক করে নিব যেভাবে আমি ডিজাইন তৈরি করব সেভাবে। যে কাগজ টুকু আমি কেটে বাদ দিয়ে দিব সে কাগজটুকুর উপর আমি কালো কালো দাগ দিয়ে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
এখন মার্ক করার স্থান কেঁচির সাহায্যে কেটে নিব।
এখন কাগজটি খোলার পর দেখতে ঠিক এমনটা হবে।
পেপার কাটিং করে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আশা করি ডিজাইনটি আপনাদের অনেক পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
বাপরে বাপ যে ধৈর্য নিয়ে করতে হয় পেপার কাটিং এর নকশা গুলো। খুব বেশী ধৈর্য না থাকলে এমন দারুন করে নকশা করা সম্ভব নয়। আপনি তো দেখছি বেশ দারুন করে পেপার কাটিং করে আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভ কামনা রইল আপনার প্রতি।
আপনার সুন্দর কমেন্টের জন্য অনেক শুভকামনা রইল আপনার জন্য
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করেছেন। আপনি ঠিকই বলেছেন আপু সাবধানতার সাথে কাজটি না করলেএর আকৃতি পরিবর্তন ঘটবে। তাই এই কাজটি করার সময় অবশ্য আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি খুব চমৎকারভাবে এটি তৈরি করে মাঝে মাঝে শেয়ার করছেন ধন্যবাদ।
সাবধানে পেপার কাটিং করলে অনেক সুন্দর একটা ডিজাইন করা যায়। ধন্যবাদ ভাইয়া
রঙ্গিন কাগজ দিয়ে বেশ সুন্দর একটি ফুল তৈরি করেছেন। দেখতে বেশ সুন্দর লাগছে। এ ধরনের কাজ করার সময় কাগজ কাটার ক্ষেত্রে বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। একটু হেরফের হলেই সমস্ত পরিশ্রম বিফল হয়ে যায় । অনেক ধন্যবাদ সুন্দর একটি পেপার কাটিং শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু, অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যটি করার জন্য ।
আপু আপনার রঙিন কাগজ কেটে তৈরি করা নকশাটি খুবই চমৎকার হয়েছে । এ ধরনের নকশা করতে সত্যি ভীষণ ভালো লাগে। আর আপনি ঠিকই বলেছেন এগুলো করতে খুব সাবধানতা এবং ধৈর্য সহকারে করতে হয় ।নয়তো জিনিসটি নষ্ট হয়ে যায়। আপনার আজকের পেপার কাটিং টি বেশ চমৎকার হয়েছে। দেখতে ভীষণ ভালো লাগছে ।ধন্যবাদ আপনাকে।
চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
পেপার কাটিং ডিজাইন তৈরি করেছেন।দেখতে খুবই অসাধারণ লাগছে।আমার কাছে ভীষণ দারুণ লেগেছে।আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আমার তৈরি করা পেপার কাটিং টা আপনার কাছে পছন্দ হয়েছে জেনে খুবই ভালো লাগলো ভাইয়া।
আপু আপনার রঙিন কাগজের ডিজাইন দেখে অনেক ভালো লাগলো। সত্যি আপু ডিজাইনটা কাটার সময় একটু অসাবধানতা অবলম্বন করলে ডিজাইন অন্য রকম হয়ে যায়।আপনার রঙিন কাগজের ফুলটি চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু
রঙিন কাগজের কাটিং করা নকশাগুলো দেখতে ভীষণ ভালো লাগে। এ ধরনের কাটিং খুব সাবধানে করতে হয়।একটু এদিক-সেদিক হলেই নষ্ট হয়ে যায়। আপনি খুব সাবধানতা অবলম্বন করে সুন্দর একটি নকশা আজ আমাদের মাঝে শেয়ার করলেন। খুব সুন্দর লাগছে আপু।সুন্দর এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।।।।
আপনার পেপার কাটিং এর ডিজাইনটি আমার ভীষণ পছন্দ হয়েছে। আসলে এই কাটিং এর স্টেপ গুলো বলে বুঝানো টা একটু কঠিন। তবে আপনি বেশ সুন্দর করে ধাপে ধাপে বুঝিয়ে দিয়েছেন। আপনাকে ধন্যবাদ ঐশী আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার পেপার কাটিং ডিজাইনটা আপনার পছন্দ হয়েছে জেনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
এই পেপার কাটিং ডিজাইনগুলো তৈরি করতে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হয়। বিশেষ করে ভাঁজগুলো পারফেক্ট হতে হবে এবং কাটিং করার ক্ষেত্রে বিশেষ নজরদারি করতে হবে। তা না হলে পুরো কাজ নষ্ট হয়ে যায়। আপনার তৈরি কৃত এই কাজটি প্রশংসার যোগ্য।
জ্বী আপু,আপনার মন্তব্যটি পেয়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনাকে।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে ফুল তৈরি করেছেন। দেখে খুব ভালো লাগলো। রঙিন কাগজে ফুল তৈরি খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমার তৈরি করা ফুলটি আপনার কাছে দুর্দান্ত লেগেছে জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া।