DIY — বিভিন্ন রঙের স্টার তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।আজ আমি আপনাদের সাথে একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করব। রঙিন পেপার দিয়ে একদমই সিম্পল উপায়ে আজ আমি বিভিন্ন রঙের স্টার তৈরির পোস্ট আপনাদের সাথে শেয়ার করব। এই ধরনের স্টারগুলো রুমে বিভিন্নভাবে ডেকোরেশন করে রাখলে দেখতে অনেক আকর্ষণীয় লাগে। আজ আমি ছোট বড় অনেক রকমের স্টার তৈরি করেছি।রঙিন কাগজ দিয়ে বিভিন্ন উপায়ে স্টার তৈরি করা যায়। কিন্তু আজকে আমি রঙিন পেপারের যে স্টারগুলো তৈরি করেছি এগুলো তৈরি পদ্ধতি একদমই সহজ। এই স্টারগুলো তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। আর স্টার গুলো তৈরি করার পর দেখতেও অনেক অসাধারণ লাগছে। আশা করি, আজকের পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন স্টার তৈরির পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করি।


IMG_20231218_154243_061~2@-2054764328-01.jpeg

IMG_20231218_154352_818~2@-203425685-01.jpeg


উপকরণ :

• রঙিন পেপার
• কেঁচি
• কলম


ধাপ-১ :

প্রথমে দৈর্ঘ্য প্রস্থ সমান মাপের একটি কাগজ নিতে হবে। এখন কাগজটি মাঝ বরাবর সমান করে ভাঁজ দিয়ে নিব।

IMG_20231218_153633_302@1275192756-01.jpegIMG_20231218_153701_961~2@974130121-01.jpeg
ধাপ-২ :

এখন কাগজের এক সাইড এভাবে কোনাকুনি ভাঁজ দিয়ে মার্ক করে নিব।

IMG_20231218_153748_826~2@1070434900-01.jpeg

ধাপ-৩ :

কোনাকুনি ভাঁজ এর মধ্য বরাবর কাগজের অপর পাশ ভাঁজ দিয়ে দিব। নিচের ছবিগুলোতে লক্ষ্য করুন ঠিক এভাবে কয়েকটি ভাঁজ দিতে হবে।সঠিকভাবে অরিগ্যামি তৈরির জন্য কাগজগুলো ভাঁজ দেওয়াটাই মেইন।

IMG_20231218_153841_865@1416782037-01.jpegIMG_20231218_153917_882@-1990933254-01.jpeg
IMG_20231218_153942_202@902743252-01.jpegIMG_20231218_154002_086~2@-854133348-01.jpeg
ধাপ-৪ :

এখন স্টার তৈরির জন্য পেন দিয়ে একটি মার্ক করে নিব। আর মার্ক বরাবর কেঁচির সাহায্যে কাটিং করে নিব।

IMG_20231218_154053_564@856684041-01.jpegIMG_20231218_154126_238~2@-1451260408-01.jpeg
ধাপ-৫ :

তারপর ভাঁজটি খুললে সুন্দর একটি স্টার তৈরি হয়ে যাবে। একই নিয়মে আমি মোট চারটি স্টার তৈরি করে নিয়েছি।

1702892694834-01.jpeg

এই ছিল আমার আজকের পোস্ট। আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।



আল্লাহ হাফেজ
সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 3 years ago 

ভিন্ন ভিন্ন রঙের স্টার তৈরি করেছেন আর কাগজগুলো কিভাবে কেটেছেন সেটা কিন্তু ধাপে ধাপে তুলে ধরেছেন যেটা দেখে আমরা সহজেই তৈরি করতে পারব। দারুন ছিল সব মিলিয়ে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

খুব সহজে স্টার প্রস্তুত এর দারুন একটি পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন সত্যি দেখে অনেক ভালো লাগলো।
সেই সাথে কালারও দারুন।
ধাপগুলো ফটোগ্রাফির সাথে খুব সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার জন্যও অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

আপু সিম্পল হলেও দেখতে কিন্তু খুব সুন্দর। এই ধরনের স্টার দিয়ে রুমের ভিতরে ডেকোরেশন করলে দেখতে খুব সুন্দর লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর কয়েকটি স্টার বানিয়েছেন। আপনার প্রতিটা স্টারের কালার খুব সুন্দর ছিল। রঙিন কাগজ দিয়ে বানানো যেকোনো জিনিস দেখতে খুব সুন্দর হয়। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

চমৎকার ভাবে মন্তব্যটি করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব সুন্দর বিভিন্ন রঙের স্টার তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। এরকম স্টারগুলো দিয়ে ঘর সাজালে দেখতে খুবই সুন্দর লাগে। স্টার গুলো সিম্পল হলো দেখতে খুবই সুন্দর লাগছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে বর্ণনা করেছেন। সুন্দর কিছু বিভিন্ন রঙের স্টার আমাদের কে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনুপ্রেরণা মূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

বাহ! চার রঙের চারটি স্টার! খুবই সুন্দর লাগছে দেখতে। আপনি একদম সিম্পলভাবে দেখিয়েছেন আপু। এজন্য বুঝতে সুবিধা হয়েছে 🌼

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।।।

 3 years ago 

রঙিন কাগজের যেকোন জিনিস তৈরি করলে চমৎকার ফুটিয়ে তোলা যায়। আপনার তৈরি করা রঙিন ষ্টার বেশ চমৎকার দেখাচ্ছে। এধরনের মিনি ডাই প্রজেক্ট করে সাজিয়ে রাখতে পারলে দারুন লাগে। বেশ কিছু রঙিন ষ্টার আমিও তৈরি করবো ভাবছি। অনেক ধন্যবাদ আপু চমৎকার ডাই প্রজেক্ট আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago (edited)

আপনার তৈরী রঙিন স্টার তৈরির পোস্ট দেখার জন্য অপেক্ষায় রইলাম৷

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে স্টার তৈরি করা দারুন পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। যেহেতু আপনি থ্রিডি প্রক্রিয়াতে এটা তৈরি করেছেন তাই এটা দেখতে খুবই সুন্দর লাগছে। দেখে যেন মনে হচ্ছে এগুলো সত্যিকারের স্টার।

 3 years ago 

খুবই ভালো লাগলো মন্তব্যটি পেয়ে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বিভিন্ন রঙের স্টার‌ দেখে বেশ ভালো লাগলো। এগুলো তৈরি করা সম্ভব তবে অনেক ধৈর্য আর সময় এর প্রয়োজন। শুধু সময় নিয়ে সাহস করে বসে যেতে হয়। রঙিন স্টার গুলো দেখতে খুবই চমৎকার হয়েছে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে বিভিন্ন রঙের স্টার তৈরি করেছেন দেখতে ভীষণ চমৎকার লাগছে। সত্যি রঙিন কাগজের কাজগুলো দেখতে বেশ ভালো লাগে ।আপনার কাজটি সত্যি চমৎকার ছিল ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কিছু তৈরী করলে সত্যিই অনেক চমৎকার লাগে।

 3 years ago 

বাহ অসম্ভব সুন্দর হয়েছে। স্টারগুলো দেখতে সত্যি চমৎকার লাগছে আলাদা আলাদা কালারের স্টার বেশ ফুটে উঠেছে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

সাবলীল ভাষায় চমৎকার একটা মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62638.51
ETH 1784.84
USDT 1.00
SBD 0.38