পেপার কাটিং ডিজাইন।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে একটি পেপার কাটিং ডিজাইন শেয়ার করব। অনেকদিন হলো আপনাদের সাথে কোন পেপার কাটিং ডিজাইন শেয়ার করা হয় না। তাই আজ ভাবলাম, আপনাদের সাথে একটি পেপার কাটিং ডিজাইন শেয়ার করা যাক।পেপার কাটিং করে ডিজাইন তৈরি করতে আমার খুব ভালো লাগে। আর এই কাজটি করতে খুবই কম সময়ের প্রয়োজন হয়। কম সময় প্রয়োজন হলেও খুব সাবধানতা অবলম্বন করতে হয় পেপার কাটিং করার সময়। তাহলে চলুন আমি আজকের পেপার কাটিং টি কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি।



IMG_20240107_142316_587@104666100-01.jpeg



উপকরণ সমূহ :

• একটি পেপার
• কেঁচি
• কলম


IMG_20240107_141101_585@-83477011-01.jpeg



ধাপ-১

প্রথমে কাগজটি কোনাকুনি ভাঁজ করে নিয়ে বাড়তি অংশটুকু কেটে ফেলবো।।

IMG_20240107_141208_700@-106351174-01.jpeg

ধাপ-২

এখন কোনাকুনি ভাঁজ করা কাগজটি দুই সাইড থেকে নিচের ছবির মত করে ভাঁজ দিব।

IMG_20240107_141237_158@232041907-01.jpegIMG_20240107_141323_733@-1760333804-01.jpeg
ধাপ-৩

মাঝ বরাবর কাগজটি আবারও ভাঁজ দিবো।

IMG_20240107_141416_600@-1169362152-01.jpeg

ধাপ-৪

এখন একটি কলম দিয়ে নিজের পছন্দ অনুযায়ী ডিজাইন আঁকিয়ে নিবো।

IMG_20240107_141646_897@981296279-01.jpeg

ধাপ-৫

কলম দিয়ে ডিজাইন করা অনুযায়ী কেঁচির সাহায্যে কাগজটি কেটে ফেলবো।

IMG_20240107_142121_716@1228105524-01.jpeg

সর্বশেষ ধাপ

এখন ডিজাইন করা কাগজটির ভাঁজ আস্তে আস্তে খুলে নেব।

IMG_20240107_142138_051@-543346806-01@1131128332-01.jpeg

IMG_20240107_142326_192@677116713-01.jpeg



এই ছিল আমার আজকের পেপার কাটিং ডিজাইন। ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সকলের সুস্থ কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো ইন-শা-আল্লাহ।



আল্লাহ হাফেজ


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে করাতে পেপার কাটিং ডিজাইনটি দেখতেও চমৎকার লাগছে আপু। এ কাজগুলো একটু সাবধানতার সাথে করতে হয়। এদিক সেদিক হলেই ডিজাইনটাই নষ্ট হয়ে যায়

 3 years ago 

পেপার কাটিং ডিজাইনগুলো রঙিন কাগজ দিয়ে করলেই বেশি আকর্ষণীয় লাগে দেখতে। মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ।

 3 years ago 

খুব সুন্দর একটি পেপার কাটিং ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন ।দেখতে খুবই সুন্দর লাগছে ।কাটিং এর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। লাল করার হওয়াতে আরও বেশি ফুটে উঠেছে ।সুন্দর একটি পেপার কাটিং ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা অবিরাম।

 3 years ago 

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপু। আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল।

 3 years ago 

পেপার কাটিং ডিজাইন অসাধারণ হয়েছে। দেখে খুবি ভালো লাগছে আমার। এতো সুন্দর ডাই পোস্ট ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।

 3 years ago 

আসলে ঠিক বলেছেন এই ধরনের পেপার কাটিং ডিজাইনগুলো তৈরি করতে একদম কম সময়ের প্রয়োজন। শুধু একটু সতর্কতা অবলম্বন করে ভাঁজগুলো ও কাটিং সম্পন্ন করতে হয়।

 3 years ago 

জ্বী আপু,, পেপার কাটিং ডিজাইনগুলো তৈরি করতে কম সময় লাগলেও সতর্কতা অবলম্বন করতে হয়।

 3 years ago 

অনেকদিন পরে হলেও আপনি যে আবারও আমাদের মাঝে রঙিন কাগজের তৈরি নকশা শেয়ার করেছেন এটা জানতে পেরে খুবই ভালো লাগলো আপু। আসলে এই ধরনের জিনিসগুলো তৈরি করা অনেক কঠিন কাজ তো তাই সচরাচর তৈরি করা হয়ে ওঠেনা।

 3 years ago 

পেপার কাটিং তৈরি করতে কঠিন লাগলেও অল্প সময়েই তৈরি করা যায়। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

পেপার কাটিং ডিজাইন টি আমার ভীষণ ভালো লাগলো। এই ধরনের কাজগুলো করতে অনেক দক্ষতা ও ধৈর্যের প্রয়োজন হয়। আপনি দারুন দক্ষতায় সম্পন্ন করেছেন এবং ভাঁজগুলি ঠিকঠাক ভাবে না হলে কখনোই সম্পূর্ণ হয় না, আপনার জন্য শুভেচ্ছা রইল। দারুন ছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, এই ধরনের কাজগুলো করতে দক্ষতা এবং ধৈর্যের অনেক প্রয়োজন হয়।

 3 years ago 

আপনার পেপার কাটিং ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে এই ধরনের কাজ করতে অনেক সাবধানতার প্রয়োজন। কাটা একটু এলোমেলো হলে ডিজাইন অন্যরকম হয়ে যায়। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর করে দেখিয়েছেন।ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

ঠিক বলেছেন আপু,, পেপার কাটিং করতে গেলে কাটা একটু এলোমেলো হয়ে গেলে পেপার কাটিং ডিজাইন টি একদমই বাজে দেখা যায়।

 3 years ago 

পেপার কাটিং এর এই কাজটি সত্যি অনেকটা কম সময়ে করা যায় এটা ঠিক। তবে কম সময়ে করা গেলেও এটি দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তাছাড়া খুব সাবধানতা অবলম্বন করে করতে হয় এই পেপার কাটিং। যাইহোক, আপু আপনার শেয়ার করা এই পেপার কাটিং টি দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। ধন্যবাদ এত সুন্দর একটি পেপার কাটিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার শেয়ার করা পেপার কাটিং ডিজাইনটি দেখে আপনার বেশ ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাইয়া।

 3 years ago 

খুব সুন্দর পেপার কাটিং ডিজাইন করলেন আপু। আজকে অনেক সুন্দর সুন্দর পেপার কাটিং ডিজাইন দেখলাম। তার মধ্যে আপনার টাও অন্যতম সুন্দর ছিল। যেহেতু কাগজের কালারটা আমার কাছে অসাধারণ ভালো লেগেছে। তাছাড়া পেপার কাটিং এর ডিজাইন টাও অসাধারণ ছিল।

 3 years ago 

পেপার কাটিং ডিজাইন তৈরি করতে হলে কাগজের কালার সুন্দর হলে বেশি আকর্ষণীয় লাগে। আপনার মতামতটি পেয়ে অনেক ভালো লাগলো আপু। ভালোবাসা নিবেন💙💙।

 3 years ago 

অনেক সুন্দর একটি পেপার কাটিং ডিজাইন শেয়ার করেছেন।লাল কালার হওয়ায় এটা আমার কাছে খুব ভালো লেগেছে। লাল কালার আমার খুব পছন্দ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

লাল কালার আমারও খুব পছন্দের আপু। আপনার কাছে পেপার কাটিং ডিজাইনটি ভালো লেগেছে জেনে খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66846.21
ETH 1932.08
USDT 1.00
SBD 0.38