(ডাই পোষ্ট) :-গ্লিটার পেপার দিয়ে কিউট একটি টেডি বিয়ার তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

গ্লিটার পেপার দিয়ে টেডি বিয়ার তৈরি ।

20240102_190959.jpg

আজকে আমি আপনাদের মাঝে গ্লিটার পেপার দিয়ে একটি টেডি বিয়ার বানিয়ে উপস্থাপন করতে যাচ্ছি। আসলে এ ধরনের কাজ করার জন্য মন মানসিকতা এবং সময় দুটোরই প্রয়োজন হয়। তবে বর্তমানে যেভাবে দিন কাটছে, এভাবে মন-মানসিকতা এবং সময় দুটোরই স্বল্পতা রয়েছে। তবুও এ সপ্তাহে একটু ব্যতিক্রম কাজ করার উদ্দেশ্যেই কিছু আর্ট কিছু ডাই শেয়ার করার চিন্তা ভাবনা করলাম। আর সে থেকেই আজকে এই ক্রাফটি আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা বেশি ভূমিকায় না গিয়ে চলুন শুরু করি।

টেডি বিয়ারটি তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণ।


গ্লিটার
কাঁচি
পেন্সিল
পেন্সিল কম্পাস

20240102_182547.jpg

ধাপ-১

প্রথমে লাল গ্লিটার পেপারের অপর পিঠে পেন্সিল কম্পাসের সাহায্যে কয়েকটি গোল বৃত্ত এঁকে নিয়েছি।

20240103_083117.jpg

ধাপ-২

এরপর কাঁচি দিয়ে অঙ্কিত গ্লিটার পেপারের বৃত্তগুলোকে ধীরে ধীরে সাবধানতার সাথে কেটে নিলাম।কারণ এগুলো যদি কাটতে বেমিল হয়ে যায় তখন এটি বাদ পড়ে যেতে পারে।

20240103_083254.jpg

20240103_083422.jpg

ধাপ-৩

এই ধাপে পেন্সিল কম্পাস ও পেন্সিলের সাহায্যে আবারো কালো একটি গ্লিটার পেপারে কিছু বৃত্ত এঁকে নিলাম।এরপর লাল ও কালো সবগুলো গ্লিটারের বৃত্ত একসাথে করলাম।

20240103_083500.jpg

ধাপ-৪

এরপরে গ্লিটার পেপার থেকে পিছনের অংশ খুলে টেডি বিয়ারের কান বানানো শুরু করলাম। কালো একটি গ্লিটার পেপারের পিছনের অংশ খুলে লাল একটি গ্লিটার পেপারের উপরে বসিয়ে দিলাম। এতে করে টেডি বিয়ারের কান হয়ে গেল।

20240103_083545.jpg

ধাপ-৫

এরপর মাথার জন্য লাল গ্লিটার পেপারটি বসিয়ে দিলাম। এরপর আরো একটি কালো বসালাম। এরপরে নিচে পায়ের জন্য দুটো লাল বসিয়ে দিলাম।

20240103_083659.jpg

ধাপ-৬

এরপর ছোট ছোট করে চোখ নাক মুখ এবং হাতের জন্য কিছু টুকরো কেটে নিলাম। এরপর সেগুলো ও বসিয়ে দিলাম। আর এভাবেই হয়ে গেল খুব চমৎকার ও কিউট একটি টেডি বিয়ার।আশা করছি আপনাদের ভালো লাগবে।
20240103_083826.jpg

ফাইনাল আউটলুক

20240102_190317.jpg

20240102_190546.jpg

20240102_190438.jpg

20240102_190959.jpg

আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের ও কাজের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণডাই পোষ্ট ।
ক্যামেরা.মডেলএম ৩২
সম্পাদনারিসাইজ & সেচুরেশন

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

বাহ্! গ্লিটার পেপার দিয়ে চমৎকার একটি টেডি বিয়ার তৈরি করেছেন ভাই। আমিও বেশ কিছুদিন আগে রঙিন কাগজ দিয়ে একটি টেডি বিয়ার তৈরি করেছিলাম। যাইহোক গ্লিটার পেপার দিয়ে টেডি বিয়ার তৈরি করাতে দেখতে বেশ আকর্ষণীয় লাগছে ভাই। এই ধরনের কাজে সৃজনশীলতার প্রকাশ ঘটে। আপনার দক্ষতার প্রশংসা করতেই হয় ভাই। সবমিলিয়ে এই ডাই পোস্টটি দেখে ভীষণ ভালো লাগলো। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর গোছালো মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ ভাইজান ভালো থাকবেন।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন গ্লিটার পেপার দিয়ে কিউট একটি টেডি বিয়ার তৈরি। আসলে যে কোন পেপার কেটে পোস্ট তৈরি করতে হলে সত্যি বেশ অভিজ্ঞতা এবং দক্ষতার প্রয়োজন হয়। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর মতামত প্রধানের জন্য ধন্যবাদ ভাই।।

 3 years ago 

খুব সুন্দর একটি অরিগামি তৈরি করেছেন। এরকম অরিগামি গুলো আমার খুব ভালো লাগে। আপনারটাও খুব ভালো লেগেছে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল সিফা আপু।

 3 years ago 

গ্লিটার পেপার দিয়ে কিউট একটি টেডি বিয়ার দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এর কালারটা আপনি দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

চেষ্টা করেছি ভালো কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে।

 3 years ago 

কালকে আমি রঙ্গিন কাগজ দিয়ে টেডি বিয়ার তৈরি করেছিলাম কিন্তু আপনি গ্লিটার পেপার দিয়ে করেছেন। গিটার পেপার দিয়ে তৈরি করা যেকোনো কাজ অসাধারণ হয়। আপনার তৈরি করা টেডি বিয়ার দেখতে জাস্ট ওয়াও।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার ও সাবলীল মন্তব্যের জন্য।

 3 years ago (edited)

গ্লিটার পেপার দিয়ে কিউট একটি টেডি বিয়ার তৈরির দারুন পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। রঙিন কাগজ দিয়ে এই ধরনের জিনিস তৈরি করতে আমারও অনেক ভালো লাগে। গ্লিটার পেপার দিয়ে তৈরি করলে সব জিনিসগুলো আসলে অনেক সুন্দর দেখতে হয়।

 3 years ago 

ধন্যবাদ আপু সবসময় পাশে থাকার জন্য ভালো থাকবেন।।

 3 years ago 

আপনি গ্লিটার পেপার ব্যবহার করে সত্যিই একটি অসাধারণ টেডি বিয়ার তৈরি করে দেখিয়েছেন, ভাই। আমি এগুলো তৈরি করা উপভোগ করি। গ্লিটার পেপার কাগজ দিয়ে তৈরি করলে সবকিছুই খুব সুন্দর দেখায়।

 3 years ago 

জি ভাই গ্লিটার পেপার কাগজ দিয়ে তৈরি করলে সবকিছুই খুব সুন্দর দেখায়।।

 3 years ago 

গ্লিটার পেপার দিয়ে সুন্দর একটি টেডি বিয়ার তৈরি করেছেন ।দেখতে খুব কিউট লাগছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। যে কেউ দেখলে খুব সুন্দর ভাবে এটি তৈরি করে নিতে পারবে। এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

জি আপু চেষ্টা করেছি।।

 3 years ago 

গ্লিটার পেপারের টেডি বিয়ারটি দেখতে খুবই সুন্দর লাগছে।আপনি টেডি বিয়ারের তৈরি করার পদ্ধতিটি খুব সুন্দর করে তুলে ধরেছেন। আমার কাছে এ ধরনের ডাই পোস্ট গুলো ভীষণ ভালো লাগে।আপনি চমৎকার ভাবেই উপস্থাপন করলেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু ধন্যবাদ আপনাকে।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64828.59
ETH 1882.16
USDT 1.00
SBD 0.38