ডাই : রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি

in আমার বাংলা ব্লগlast year

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG-20250707-WA0016.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি ভালো লাগবে।

রঙিন কাগজ ব্যবহার করে বিভিন্ন জিনিস তৈরি করতে আমি অনেক বেশি পছন্দ করি। আমার কাছে সুন্দর সুন্দর ওয়ালমেট গুলো তৈরি করতে অনেক বেশি ভালো লাগে। কালার ফুল রঙিন কাগজ ব্যবহার করে কোনো কিছু তৈরি করলে অনেক সুন্দর ভাবে ফুটে উঠে। এই ধরনের ওয়ালমেট গুলো ঘরের দেয়ালে লাগালে ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায়। এরকম কাজ গুলো অনেক সময় নিয়ে করা লাগে। আমি চেষ্টা করেছি দক্ষতা আর ধৈর্য ধরে এই ওয়ালমেট টি তৈরি করার জন্য। গতকাল রাতে হাতে একটু সময় পেয়েছিলাম। তখন ভাবলাম কোনো কিছু একটা তৈরি করা যাক রঙিন কাগজ দিয়ে। ভাবনা অনুযায়ী বসে পড়লাম রঙিন কাগজ নিয়ে। আর সাথে সাথে এই ওয়ালমেট তৈরি করার চিন্তা করি এবং তৈরি করে ফেলি। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ওয়ালমেট তৈরি করার পদ্ধতি।

IMG-20250707-WA0010.jpg

উপকরণ

রঙিন কাগজ
কাঁচি ✂️
গাম
কলম

CamScanner 06-20-2025 13.06.jpg

ধাপ 1️⃣

প্রথমে একটি রঙিন কাগজ চিকন করে কেটে নিলাম। তারপর একটি লাঠি তৈরি করে নিলাম।

IMG_20250708_112554.jpg

ধাপ 2️⃣

এভাবে ছোট বড় করে অনেকগুলো লাঠি তৈরি করে নিলাম। এরপর একটি খাতার উপরের অংশ গোল করে কেটে নিলাম।

IMG_20250708_112629.jpg

ধাপ 3️⃣

এরপর এটির উপর গাম লাগিয়ে কালো রঙিন কাগজ লাগিয়ে নিলাম।

IMG_20250708_112649.jpg

ধাপ 4️⃣

তারপর একটি লাঠির কিছুটা অংশে গাম লাগিয়ে গোল কাগজটার সাথে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20250708_112657.jpg

ধাপ 5️⃣

এরপর আরেকটি রঙিন কাগজ নিয়ে বিভিন্ন ভাঁজ করে নিলাম।

IMG_20250708_112714.jpg

ধাপ 6️⃣

এভাবে এক এক করে সবগুলো লাঠি জোড়া লাগানো শেষ করে বিভিন্ন কালারের রঙিন কাগজ কেটে পাতা তৈরি করে নিলাম।

IMG_20250708_112738.jpg

ধাপ 7️⃣

এভাবে অনেকগুলো পাতা তৈরি করে একটার মধ্যে গাম লাগিয়ে লাঠির উপরের অংশে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20250708_112749.jpg

ধাপ 8️⃣

এভাবে এক এক করে সবগুলো লাঠির উপরে পাতাগুলো লাগিয়ে নিলাম।

IMG_20250708_112804.jpg

ফাইনাল আউটপুট

IMG-20250707-WA0028.jpg

IMG-20250707-WA0020.jpg

IMG-20250707-WA0022.jpg

IMG-20250707-WA0023.jpg

IMG-20250707-WA0029.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 last year 

রঙিন কাগজ দিয়ে তুমি খুব চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছ। এ ধরনের কাজগুলো করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। যত বেশি সময় এবং ধৈর্য দিয়ে কাজ করা যায় তত বেশি সুন্দর লাগে। তুমি খুবই যত্ন সহকারে এই ওয়ালমেট তৈরি করেছ। আমার অনেক বেশি ভালো লেগেছে।

 last year 

যত্নসহকারে সুন্দর একটা ওয়ালমেট তৈরি করতে পেরে ভালো লাগলো।

 last year 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার কাছে খুব ভালো লাগে। রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। এরকম ওয়ালমেট গুলো তৈরি করতে সময় লাগলেও দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 last year 

আসলে সময় লাগলেও দেখতে অনেক সুন্দর লাগে।

 last year 

ভাইয়া আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করছেন।এই ধরনের রঙিন কাগজ দিয়ে বানানো ওয়ালমেট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে।আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

এই ওয়ালমেট দেখতে অনেক আকর্ষণীয় ছিল।

 last year 

অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। ওয়ালমেট দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। এই ধরনের কাজগুলো করতে অনেকটা সময় লাগে। আর আপনি অনেক সময় নিয়ে কাজটি করেছেন ভাইয়া।

 last year 

আমার তৈরি করা ওয়ালমেট দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম।

 last year 

1000322185.jpg

 last year 

1000322184.jpg

 last year 

ভাই আপনি আপনার দক্ষ হাতে চমৎকার ওয়ালমেট তৈরি করেছেন। এই ধরনের ওয়ালমেট দিয়ে ঘর সাজালে দেখতে খুবই ভালো লাগে। দেখতে খুবই চমৎকার হয়েছে ভাই।

 last year 

এগুলো ঘরে সাজানো হলে আসলে ভালো লাগে। সৌন্দর্য বৃদ্ধি পায় অনেক বেশি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.091
BTC 61986.33
ETH 1748.11
USDT 1.00
SBD 0.39