DIY : রঙিন কাগজের তৈরি ফুলদানি

in আমার বাংলা ব্লগ4 years ago

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজের তৈরি ফুলদানি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজের তৈরি ফুলদানি ভালো লাগবে।

আজ আমি রঙিন কাগজ দিয়ে একটা ফুলদানি তৈরি করলাম। কিছুদিন ধরে ভাবছিলাম রঙিন কাগজ দিয়ে কিছু একটা তৈরি করব। যখন আমি ফুলদানি টা দেখলাম আমার কাছে ভীষণ ভালো লাগলো। আমি ঠিক করে নিলাম এই ফুলদানি টা তৈরি করব। বিভিন্ন কালার দিয়ে আমি যখন তৈরি করলাম আমার কাছে ভীষণ ভালো লাগলো। আমার মনে করি আপনাদেরও দেখে ভীষণ ভালো লাগবে।

IMG20221105110240.jpg

উপকরণ

রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল

20221105_092000.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি বিভিন্ন কালারের অনেকগুলো রঙিন কাগজ নিলাম।

20221105_092016.jpg

20221105_092016.jpg

ধাপ 2️⃣

এরপর দুই থেকে তিনটি রঙিন কাগজ নিলাম। তারপরে রঙিন কাগজগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম একই সাইজের।

20221105_093442.jpg

20221105_093442.jpg

ধাপ 3️⃣

এভাবেই আমি সবগুলো রঙিন কাগজ একই মাপ নিয়ে কেটে নিলাম কাঁচি দিয়ে।

20221105_095155.jpg

20221105_095155.jpg

ধাপ 4️⃣

এরপর একটি হলুদ রঙের রঙিন কাগজ নিয়ে দুই কর্নার নিয়ে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

20221105_095523.jpg

20221105_095523.jpg

ধাপ 5️⃣

এভাবে আমি বেশ কয়েকটি রঙিন কাগজ জোড়া লাগিয়ে নিলাম গাম দিয়ে।

20221105_100454.jpg

20221105_100454.jpg

ধাপ 6️⃣

এরপর বড় দেখে একটি হলুদ রঙিন কাগজ নিলাম। কাঁচি দিয়েছি চিকন চিকন করে এক পাশ কেটে নিলাম রঙিন কাগজটির। তারপর হলুদ রঙিন কাগজের উপরে অন্য একটি রঙিন কাগজ জোড়া লাগিয়ে নিলাম।

20221105_102248.jpg

20221105_102248.jpg

ধাপ 7️⃣

এরপর গাম দিয়ে রঙিন কাগজটির উপরে ভাঁজ করা, রঙিন কাগজগুলো জোড়া লাগিয়ে নিলাম। এভাবেই আমি আমার আজকের এই ডাই পোস্ট তৈরি শেষ করলাম। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে।

20221105_100114.jpg

20221105_102657.jpg

ফাইনাল আউটপুট

IMG20221105110240.jpg

IMG20221105110206.jpg

IMG20221105110237.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীDIY
ক্যামেরারিয়েলমি ৭আই
পোস্ট তৈরি#narocky71
লোকেশনফেনী, বাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 4 years ago 

বা বেশ চমৎকারভাবে রঙিন কাগজকে ফুলদানির আকার ধারণ করিয়ে, যথাযথ একটি ফুলদানি বানিয়েছেন। বেশ চমৎকার হয়েছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদায় এই কামনা করি।

 4 years ago 

দোয়া করবেন। আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 4 years ago 

রঙিন কাগজের তৈরি ফুলদানি।দেখতে খুবই অসাধারণ লাগছে 🥰।কালারফুল হওয়ায় আরও সুন্দর লাগছে। আমার এসব জিনিস বানাতে ভীষণ ভালো লাগে। যখনই অবসর সময় পাই তখনই কাগজ কাচি নিয়ে বসে পরি। আর কিছু বানিয়ে ফেলি। যাই হোক আপনার বানানো ফুলদানিটি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 4 years ago 

আমার বানানো ফুলদানিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 4 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ফুলদানি তৈরি করেছেন ভাইয়া। এটা দেখতে খুবই সুন্দর লাগছে। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এটা দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 4 years ago 

আপনার মন্তব্য পড়ে খুবই ভালো লাগলো। ছোট্ট মন্তব্যের সাহায্যে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 4 years ago 

ভাইয়া মনে হয় কালারিং অনেক বেশি পছন্দ করেন।আপনার প্রায় সব রঙিন কাগজের ডাই পোস্ট গুলো বেশ কালারিং দেখতে বেশ ভালোই লাগে।যাই হোক ফুলদানিটা বেশ দারুন হয়েছে দেখতে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 4 years ago 

আমার কালারিং ডাইপোস্ট গুলো আপনার কাছে ভালো লাগে জেনে আমার কাছেও ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 4 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ফুলদানি বানিয়েছেন। রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু বানালে অনেক সুন্দর লাগে ।ঘরের সৌন্দর্যে রঙিন কাগজের জুড়ি নেই। এই ধরনের ফুলদানি গুলো বানাতে খুবই সময়ের প্রয়োজন হয় এমনকি ধৈর্য ধরে করতে হয়। অনেক সুন্দর হয়েছে আপনার বানানো ফুলদানিটি।

 4 years ago 

ধৈর্য না থাকলে এ ধরনের কাজ করা কোনভাবেই সম্ভব নয়। আমি ধৈর্য সহকারে কাজগুলো করে থাকি।

 4 years ago 

কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুলদানি তৈরি করেছেন। আসলে ধাপে ধাপে এত সুন্দর করে তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগছে। কাগজের কাজগুলো করতে এমনিতেই খুব কষ্ট হয়ে থাকে। আর ধৈর্য ধরে করতে পারলে খুব বেশি সুন্দর হয়। দারুন হয়েছে ভাইয়া।

 4 years ago 

ঠিকই বলেছেন কাগজের কাজগুলো করতে খুবই কষ্ট হয়। তবুও আমরা যদি ধৈর্য ধরে কোন কিছু করি তাহলে অবশ্যই শেষে তা সুন্দর হবে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 4 years ago 

রঙিন কাগজের তৈরি ফুলদানি বাহ্ ভাইয়া দেখতে অনেক সুন্দর হয়েছে। বিভিন্ন ধরনের রঙিন কাগজ দিয়ে তৈরি করাতে অসাধারণ লাগতেছে। ডাই প্রজেক্ট গুলো করতে ভীষণ ভালো লাগে। দেখতে ও ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 4 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। এভাবেই মন্তব্যের মাধ্যমে পাশে থাকবেন ধন্যবাদ।

 4 years ago 

ভাইয়া আইডিয়া টা বেশ চমৎকার ছিল। আপনার রঙিন কাগজের জিনিস গুলো আমার কাছে অনেক ভালো লাগে। এইটা তৈরি করতে বেশ সময় এবং ধৈর্য নিয়ে কাজটি করতে হয়েছে যা দেখে বোঝা যাচ্ছে। ভাইয়া ঘরের মধ্যে টেবিলের উপর রাখলে কিন্তু অনেক সুন্দর লাগবে। কাগজের কালার গুলো অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটা ডাই পোস্ট শেয়ার করার জন্য।

 4 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভীষণ ভালো লেগেছে আপনার মন্তব্য পড়ে।

 4 years ago 

ভাইয়া আপনি আর আপুর কাজের সাথে ফটোগ্রাফি গুলো খুব সুন্দর লাগে। আপনারা কাজের শেষে ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ভাবে করেন। যা দেখেই সবাই মুগ্ধ হয়ে যায়। রঙিন কাগজের তৈরি ফুলদানিটা ধারুন হয়েছে,বিশেষ করে নিচের অংশটা। ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আসলে কাজের শেষে আমি খুবই সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি যেন আপনাদের কাছে ভালো লাগে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64716.05
ETH 1912.55
USDT 1.00
SBD 0.37