ডাই : রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলের ওয়ালমেট।

in আমার বাংলা ব্লগ2 years ago

Abb 24.4.24 বুধবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG-20240422-WA0009.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলের ওয়ালমেট। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলের ওয়ালমেট ভালো লাগবে।

এটা হচ্ছে রঙিন কাগজ দিয়ে তৈরি করা অনেক সুন্দর একটা ওয়ালমেট। আমার কাছে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে অনেক বেশি ভালো লাগে। তাই যখনই আমি হাতে সময় পাই, তখনই সাথে সাথে রঙিন কাগজ নিয়ে বসে পড়ি কোন কিছু তৈরি করার জন্য। রঙিন কাগজ দিয়ে যদি ওয়ালমেট তৈরি করা হয়, তাহলে অনেক সুন্দর হয়। আর সেই ওয়ালমেট ঘরের দেয়ালে লাগালে তো ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায়। গতকালকে হাতে একটু সময় ছিল, তাই ভাবলাম আজকে একটা ওয়ালমেট তৈরি করি। কিন্তু কি রকম ওয়ালমেট এবং কিসের ওয়ালমেট তৈরি করব, এটা ভেবেই পাচ্ছিলাম না। এরপর এই ফুলের ওয়ালমেট তৈরি করার চিন্তা করি। যে ভাবনা সেই কাজ। অপেক্ষা আর না করে সাথে সাথেই তৈরি করার জন্য বসে গেলাম। ফুলের ওয়ালমেট তৈরি করতে আমার একটু সময় লেগেছিল, তবে তত বেশি সময়েরও প্রয়োজন হয়নি। তৈরি করার পর যখন দেয়ালে লাগিয়েছিলাম, তখন দেখতে অনেক সুন্দর লাগছিল। এই কাজগুলো হচ্ছে সময়, ধৈর্য এবং দক্ষতার। এগুলোকে কাজে লাগিয়ে এগুলো তৈরি করলে বেশি সুন্দর হয়। আমি চেষ্টা করেছি এটা তৈরি করার পদ্ধতি উপস্থাপনার মাধ্যমে সুন্দর করে তুলে ধরার জন্য। যেন যে কেউ তৈরি করতে পারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ওয়ালমেট তৈরি করার পদ্ধতি।

IMG-20240422-WA0004.jpg

উপকরণ

রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল

IMG20221117121351.jpg

ধাপ 1️⃣

প্রথমে হলুদ কালারের একটা রঙিন কাগজ নিয়ে কয়েক ভাঁজে ভাঁজ করে কাঁচি দিয়ে কেটে নিলাম।

IMG_20240422_101418.jpg

ধাপ 2️⃣

এভাবে অনেক সুন্দর করে কাগজগুলো কেটে নিলাম। তারপর আরেকটা কাগজ ভাঁজ করে নিলাম।

IMG_20240422_101434.jpg

ধাপ 3️⃣

তারপর এই কাগজটা চিকন চিকন করে অনেক সুন্দর করে ভাঁজ করে নিলাম।

IMG_20240422_101449.jpg

ধাপ 4️⃣

এরপর ভাঁজ করা কাগজটা দিয়ে অনেক সুন্দর করে একটা ফুল তৈরি করে নিলাম।

IMG_20240422_101510.jpg

ধাপ 5️⃣

এভাবে আরো দুইটা ফুল তৈরি করে নিলাম অনেক সুন্দর করে।

IMG_20240422_101520.jpg

ধাপ 6️⃣

এরপর আরেকটা কাগজ থেকে ছোট ছোট করে কয়েকটা গোল গোল কাগজ কেটে নিয়ে, ফুলগুলোর উপরে গাম দিয়ে জোড়া লাগাতে লাগলাম।

IMG_20240422_101543.jpg

ধাপ 7️⃣

এভাবে অনেক সুন্দর করে কাগজগুলো ফুলের সাথে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240422_101601.jpg

ধাপ 8️⃣

এরপর সাদা একটা কাগজ কেটে নিলাম গোল করে। এরপর এই ফুলগুলো কাগজটার সাথে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240422_101612.jpg

ধাপ 9️⃣

এরপর চিকন চিকন কয়েকটা কাগজ নিচের অংশে জোড়া লাগিয়ে নিলাম। এরপর হলুদ কালার দিয়ে তৈরি করা ফুল গুলো কাগজগুলোর সাথে জোড়া লাগিয়ে নিলাম। এভাবেই আজকের ওয়ালমেট তৈরি শেষ করি ।আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_20240422_101628.jpg

ফাইনাল আউটপুট

IMG-20240422-WA0002.jpg

IMG-20240422-WA0006.jpg

IMG-20240422-WA0004.jpg

IMG-20240422-WA0003.jpg

IMG-20240422-WA0009.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

ভাই, রঙিন কাগজের তৈরি যে কোন জিনিস দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আপনি তো দেখছি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। নিঃসন্দেহে এই ওয়ালমেট ঘরের সৌন্দর্য বর্ধনে বিশেষ ভূমিকা পালন করবে। আর হ্যাঁ ভাই, রংবেরঙের রঙিন কাগজ ব্যবহার করার কারণে, ওয়ালমেটটি দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। অনেক অনেক ধন্যবাদ ভাই, এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে তার প্রতিটি ধাপ শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তৈরি করা ওয়ালমেট আকর্ষণীয় লাগতেছে শুনে ভালো লেগেছে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু বানালে তা দেখতে খুবই সুন্দর হয়।আর ওয়ালমেট এর তো কোথায় নেই।আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার বানানো রঙিন কাগজের ওয়ালমেট ধন্যবাদ ধাপ গুলো আমাদের মাঝে উপস্থাপন এর জন্য।

 2 years ago 

সুন্দর করে একটা ওয়ালমেট তৈরি করার চেষ্টা করলাম।

 2 years ago 

খুব সহজে সুন্দর ফুলের ওয়ালমেট তৈরি করেছেন আপনি। রঙিন কাগজ দিয়ে এই সমস্ত জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তবে সময় করতে পারিনা এই সমস্ত জিনিসগুলো তৈরি করার। আপনার ওয়ালমেট দেখে অনেক ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করলে আমার কাছেও ভালো লাগে, বিশেষ করে ওয়ালমেট তৈরি করলে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন দেখে তো আমি মুগ্ধ হয়েছি। অনেক সুন্দর ছিল ভাই আপনার ওয়ালমেট তৈরি। প্রতিটি ধাপ আপনি অনেক দক্ষতা এবং অভিজ্ঞতার সহিত পর্যায়ক্রমে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দক্ষতা এবং ধৈর্যের সাহায্যে ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি।

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ফুল জাতীয় ওয়ালমেট তৈরি করেছেন। এ জাতীয় ওয়ালমেট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। অনেক সুন্দর হয়েছে ভাইয়া আপনার তৈরি করা এই ওয়ালমেট। আশা করব এভাবে আপনি আমাদের মাঝে প্রায় সুন্দর সুন্দর ডাই পোস্ট শেয়ার করবেন।

 2 years ago 

আমার তৈরি করা ওয়ালমেট সুন্দর হয়েছে এটা ভাবতেই তো ভালো লাগতেছে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দরভাবে ফুলের ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ফুলের ওয়ালমেটটি দেখতে অনেক সুন্দর লাগছে। ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চেষ্টা করলাম উপস্থাপনার মাধ্যমে ওয়ালমেট তৈরি করার পদ্ধতি শেয়ার করার জন্য। যেন যেকোন তৈরি করতে পারে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। আসলে রঙিন কাগজের ওয়ালমেট গুলো দেখতে অনেক ভালো লাগে। এই ওয়ালমেট গুলো দেওয়ালে টানিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। আপনার ওয়ালমেটটি অসাধারণ হয়েছে।

 2 years ago 

ঠিক বলেছেন এগুলো দেয়ালে লাগালে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়।

 2 years ago 

রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করতে আমারও খুবই ভালো লাগে। আর এই ওয়ালমেট তৈরি করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনি সেই সময় ও ধৈর্য নিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করলেন। দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।

 2 years ago 

ওয়ালমেট তৈরি করার জন্য সত্যি কিন্তু ধৈর্য আর সময়ের প্রয়োজন হয়।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা যে কোন জিনিসই কিন্তু অসাধারণ লাগে। আর আপনার তৈরি করা রঙিন কাগজের ওয়ালমেটটি কিন্তু অসাধারণ হয়েছে। আপনি বেশ সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার রঙিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেট অসাধারণ হয়েছে, এটা ভাবতেই তো ভালো লাগতেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63630.38
ETH 1782.03
USDT 1.00
SBD 0.39