ডাই পোস্টঃ রঙিন কাগজের নকশা তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20231024101921.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। বেশ কিছুদিন থেকেই দেখছিলাম কমিউনিটিতে প্রায় প্রত্যেকটি ইউজারই এই ধরনের রঙিন কাগজের নকশা তৈরি করছে। তাদের দেখাদেখি আমিও এই ধরনের নকশা তৈরিতে উৎসাহ পেয়েছি। যেহেতু আমি প্রথমে এই ধরনের নকশা তৈরি করতে পারতাম না তাই প্রথমত একটু কষ্ট হয়েছে। তারপরও কয়েক সপ্তাহ চেষ্টা করার পরে এখন আমি কিছুটা ভালোই নকশা তৈরি করতে পারছি বলে নিজের কাছে ভালো লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে এই কমিউনিটিতে আসার পরে নতুন নতুন কাজ শিখতে পেরে। আমার নিজের মধ্যেও যে এত সুপ্ত প্রতিভা ছিল সেটা হয়তোবা এই কমিউনিটিতে না আসলে আমি জানতেই পারতাম না। সব মিলিয়ে নতুন নতুন কাজ শিখতে পারছি এর জন্য খুবই কৃতজ্ঞ এই কমিউনিটির কাছে।

রঙিন কাগজ দিয়ে নকশা তৈরির উপকরণ
ক্রমিক নম্বরনাম
কাগজ
কাইচি
কলম

IMG20231024100833.jpg

রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করার জন্য আমি প্রথমেই একটি রঙিন কাগজ নিলাম। রঙিন কাগজ নেওয়ার পরে আমি সেটাকে ভাঁজ করতে শুরু করে দিলাম। রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভাঁজ করা। যতটা ভালোভাবে রঙিন কাগজকে ভাঁজ করা যাবে নকশা দেখতে ততটাই বেশি সুন্দর হবে।

IMG20231024100929.jpg

ভাঁজ করা শেষ হয়ে যাবার পরে আমি কাগজের অতিরিক্ত অংশটুকু কেটে ফেলে দিলাম।

IMG20231024101313.jpg

কাগজের অতিরিক্ত অংশটুকু কেটে ফেলে দেওয়ার পরে আমি কাগজের উপরে একটি কলম দিয়ে নকশা তৈরি করে নিলাম। রঙিন কাগজের নকশা কেমন হবে তা এই অঙ্কন করা নকশার উপরে সব থেকে বেশি ভূমিকা পালন করে। যেভাবে কলম দিয়ে অঙ্কন করা যাবে নকশাটি দেখতে ঠিক তেমনি সুন্দর হবে।

IMG20231024101531.jpg

অংকন করা শেষ হয়ে যাবার পরে আমি কাগজের অতিরিক্ত অংশগুলো কেটে ফেলে দিতে শুরু করে দিলাম। যেহেতু কাগজের মধ্যে অনেকগুলো ভাঁজ থাকে তাই এই নকশাগুলো কেটে ফেলা একটু কষ্ট হয়। আর এটা কাটার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হয় কেননা যদি একটু ভুল হয়ে যায় তাহলে পুরো পরিশ্রম বৃথা হয়ে যাবে।

IMG20231024101741.jpg

কেটে নেওয়া শেষ হয়ে যাবার পরে সেটি এমন আকার ধারণ করেছিল।

IMG20231024101832.jpg

তারপরে কাগজের অংশগুলো আমি আস্তে আস্তে খুলতে শুরু করে দিলাম।

IMG20231024101913.jpg

IMG20231024101921.jpg

পুরো কাগজটি খোলার কাজ শেষ হয়ে যাবার পরেই আপনারা দেখতে পাচ্ছেন আমার নকশাটি কেমন হয়েছে। আপনারাও চাইলে খুব সহজেই এই ধরনের নকশাগুলো তৈরি করতে পারেন। আমার তৈরি এই নকশাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হওয়া নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

মানুষ চেষ্টা করলে সব কিছু করতে পারে। যাইহোক আপনি অনেক কষ্ট করে হলেও এই ধরনের নকশা তৈরি করা শিখে গেছেন।তবে নকশা টি আসলে দারুণ হয়েছে ভাই। দেখতে খুবই ভালো লাগতেছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আসলে তখন তো আমরা জানতামই না যে এই ধরনের জিনিসগুলো তৈরি করা যায় তাহলে চেষ্টা করব কিভাবে।

 3 years ago 

একদমই ঠিক বলেছেন ভাইয়া। আমরা যারা এই কমিউনিটিতে প্রতিনিয়ত কাজ করে চলেছি। কোন না কোন কিছু শিখতেছি। আমিও আপনার মতো আগে রঙিন কাগজের কাজ গুলো পারতাম না। তবে এখন বেশ ভালোই পারি। আপনার নকশা এবং লেখা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো।

 3 years ago 

এই কমিউনিটিতে আসার পর থেকে আসলে আমি অনেক ধরনের জিনিস তৈরি করতে শিখে গিয়েছি।

 3 years ago 

রঙিন কাগজের নকশা তৈরি অসাধারণ হয়েছে। দেখে শিখতে পারলাম। পরবর্তীতে তৈরি করবো ইনশাআল্লাহ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার পোষ্টের মাধ্যমে আপনি একটা জিনিস শিখতে পারলেন এটা জেনে খুবই ভালো লাগলো ভাইয়া।

 3 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে রঙিন কাগজের নকশা তৈরি করে শেয়ার করেছেন। আসলে আমিও আগে অবসর সময়ে রঙিন কাগজের নকশা তৈরি করতাম। সময় স্বল্পতার কারণে আর এই পোস্ট তৈরি করা হয় না। আপনার তৈরি পোস্ট দেখতে আমার কাছে বেশ দারুন লেগেছে। পোস্ট তৈরীর সময় কাগজ কাটতে গেলে বেশ সাবধানতা অবলম্বন করা উচিত। ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমিও গত কয়েকদিন যাবত খুব ব্যস্ত ছিলাম তাই তৈরি করতে পারছিলাম না এই ধরনের জিনিস।

 3 years ago 

রঙিন কাগজের তৈরি নকশা গুলো দেখতে বেশ ভালই লাগে ।এই জিনিসগুলো বানাতে অল্প সময় লাগলেও কাটার ক্ষেত্রে বেশ সাবধানতা অবলম্বন করতে হয় ।কেননা একটু ভুল হলেই পুরো জিনিসটি নষ্ট হবার সম্ভাবনা থাকে। বেশ ভালো লাগলো দেখে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সময় কম লাগলেও যদি সাবধানতা অবলম্বন না করা যায় তাহলে এটা নষ্ট হয়ে যাবে।

 3 years ago 

জাস্ট অসাধারণ একটি ফুলের নকশা প্রস্তুত করেছেন ভাইয়া কাগজ কেটে।
আপনার নকশার মাঝে ভিন্ন ধরনের একটি সৌন্দর্য উপলব্ধি করতে পারলাম।

 3 years ago 

রবির কাগজের তৈরি এই ধরনের নকশা গুলো দেখতে আসলেই অনেক ভালো লাগে।

 3 years ago 

রঙিন কাগজের নকশাগুলো দেখতে ভীষণ ভালো লাগে।তবে এই নকশা কাটার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয়। আপনি খুব সুন্দরভাবে নকশাটি কেটে সুন্দর একটি নকশা করলেন।দারুন লাগলো।

 3 years ago 

ঘর সাজানোর জন্য এই ধরনের রঙিন কাগজের নকশাগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমার কাছে মনে হয়।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে বেশ সুন্দর একটি নকশা আপনি তৈরি করেছেন। নকশাটি দেখতে বেশ দারুণ হয়েছে। এই ধরনের নকশা তৈরি করতে হয় অনেক সাবধানতার সাথে কারণ একটু ভুল হলেই ডিজাইনটি কেটে যাওয়ার ভয় থাকে।
ধন্যবাদ ভাই সুন্দর একটি রঙিন কাগজের নকশা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

যদি সাবধানতা অবলম্বন না করা যায় তাহলেই খুব সহজেই পুরো পরিশ্রমটা বৃথা হয়ে যাবে।

 3 years ago 

ভাইয়া রঙিন কাগজ কেটে এই ফুল গুলো বানাতে ভালোই লাগে। ছোট একটি কাঁচি দিয়ে ধীরে ধীরে কাটাকাটি করা। তবে দুঃখের বিষয় আমি এগুলো বানাতে পারি না। হয়তো কম কাটে অথবা বেশি কাটে। যার ফলে দুই বার ট্রাই করে আর কোনদিন বানানোর চেষ্টাও করি নাই। ধন্যবাদ।

 3 years ago 

এই ধরনের জিনিস আপনিও তৈরি করতে পারবেন ভাইয়া আপনাকে একটু চেষ্টা চালিয়ে যেতে হবে।

 3 years ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে কমিউনিটির ইউজারদের থেকে অনুপ্রাণিত হয়ে আপনি রঙিন কাগজের নকশা তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে বর্তমান সময় প্রায় সকলেই অনেক সুন্দর সুন্দর রঙিন নকশা তৈরি করে শেয়ার করে যাচ্ছে যেটা সত্যি অনেক বেশি প্রশংসনীয়। চমৎকার এই রঙিন কাগজের নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

শুধুমাত্র রঙিন কাগজের নকশা নয় এছাড়াও আরো অনেক ধরনের কাজ শিখেছি আমি এই কমিউনিটিতে আসার পরে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60573.65
ETH 1550.46
USDT 1.00
SBD 0.47