ডাই পোস্টঃ শপিং ব্যাগ ব্যবহার করে মেয়েদের খোপায় দেয়া ফুল তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20231017_191137.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি খুবই সাধারণ জিনিস দিয়ে একটা অসাধারণ জিনিস তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। আমি যে জিনিসটা তৈরি করে আপনাদের মাঝে আজকে শেয়ার করছি সেটা সকলেরই অনেক পছন্দের একটা জিনিস। বিশেষ করে মেয়েরা এই ধরনের জিনিসগুলো সব থেকে বেশি পছন্দ করে থাকে। আমি লক্ষ্য করে দেখেছি মেয়েরা একটু সাজুগুজু করলে অথবা কোথাও বেড়াতে গেলে এই ধরনের জিনিসগুলো ব্যবহার করে থাকে। তাই তারা যদি বাজার থেকে না কিনে এইভাবে তৈরি করে ব্যবহার করে তাহলেও অনেকটা কাজ এগিয়ে যাই। এই জন্যই মূলত আমি এটা তৈরি করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি।

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরির উপকরণ
ক্রমিক নম্বরনাম
শপিং ব্যাগ
গাম
কাইচি

ধাপ - ০১


IMG_20231017_191154.jpg

এই জিনিসটা তৈরি করার জন্য আমি প্রথমে শপিং ব্যাগগুলো খুবই ভালোভাবে ছোট ছোট করে কেটে নিলাম।

ধাপ - ০২


IMG_20231017_191253.jpg

তারপরে আমি আমার কেটে নেয়া শপিং ব্যাগের সেই ছোট টুকরা গুলোকে আরো সুন্দর সুন্দর ভাবে কেটে নিতে শুরু করলাম। সুন্দর করে কেটে সুন্দর ফুল তৈরি করার চেষ্টা করেছিলাম।

ধাপ - ০৩


IMG_20231017_191310.jpg

ফুল তৈরি করার কাজ শেষ হয়ে যাবার পরে সেটা এমন আকার ধারণ করেছিল।

ধাপ - ০৪


IMG_20231017_191556.jpg

একই পদ্ধতি ব্যবহার করে আমি অনেকগুলো ফুল তৈরি করে নিলাম।

ধাপ - ০৫


IMG_20231017_191619.jpg

এরপরে আমি প্রত্যেকটা ফুলের উপরে হালকা করে গাম লাগিয়ে দিলাম।

ধাপ - ০৬


IMG_20231017_191633.jpg

তারপরে আমি একটার সাথে অন্যটা যুক্ত করে খুবই সুন্দরভাবে ফুল তৈরি করে নিলাম।

ধাপ - ০৭


IMG_20231017_191651.jpg

যেহেতু এই ধরনের জিনিসগুলো মেয়েরা খোপায় ব্যবহার করে তাই আমি এটাকে গোল করার জন্য একটা কার্ডবোর্ড আগে থেকেই কেটে নিয়েছিলাম। আর কার্ডবোর্ডের চারিদিকে হালকা করে গাম লাগিয়ে দিয়েছি।

ধাপ - ০৮


IMG_20231017_191704.jpg

তারপরে আমি আস্তে আস্তে সেখানে আমার তৈরি করা ফুলগুলো লাগিয়ে দিতে শুরু করলাম।

ধাপ - ০৯


IMG_20231017_191800.jpg

এই ধাপটিতে ফুলগুলো লাগানোর কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল

ধাপ - ১০


IMG_20231017_191716.jpg

IMG_20231017_191137.jpg

আর এরই মধ্য দিয়েই তৈরি হয়ে গেল শপিং ব্যাগ দিয়ে তৈরি মেয়েদের খোপায় দেওয়া ফুল।

আমার তৈরি করা এই মেয়েদের খোপায় দেয়া ফুল আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময় আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

শপিং ব্যাগ ব্যবহার করে অনেক সুন্দর করে মেয়েদের খোপায় দেয়া ফুল তৈরি করলেন দেখছি আপনি। আসলে মেয়েরা সাজগোজ করলে এরকম জিনিস গুলো ব্যবহার করতে দেখা যায়। আপনি অনেক সময় ব্যবহার করে এটি তৈরি করেছেন যা দেখে বুঝতে পারছি। আমার কাছে এটা দেখতে অসম্ভব ভালো লেগেছে।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া মেয়েরা এ ধরনের জিনিসগুলো খুব বেশি পরিমাণে পছন্দ করে

 3 years ago 

বাহ!!দারুন আইডিয়া তো।সাদা এবং লাল কালারের শপিং ব্যাগ ব্যবহার করে আপনি তো খুব সুন্দর মেয়েদের খোঁপায় দেয়া ফুল তৈরি করেছেন। অনেক ভালো লেগেছে আমার কাছে আইডিয়াটি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মেয়েদের খরচ কমিয়ে দেবার জন্যই আমি এটা তৈরি করে শেয়ার করলাম

 3 years ago 

বাহ মামা আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে শপিং ব্যাগ ব্যবহার করে মেয়েদের খোপায় দেয়া ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি করা ফুল দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। কিন্তু ফুলটা আপনি কার জন্য তৈরি করেছেন এই বিষয়ে লিখলে সবথেকে বেশি ভালো হতো। আমার কাছে মনে হচ্ছে মামির জন্য হয়তো আপনি নিজের হাতে তৈরি করেছেন। ধন্যবাদ মামা এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

তোমার মামী এটা খুবই পছন্দ করেছিল

 3 years ago 

হ্যাঁ ঠিক এরকম কিছু ফুল খোঁপায় দেয়া হয় আমি দেখেছি, খুব সুন্দর হয়েছে শপিং ব্যাগ ব্যবহার করে আপনার খোপার ফুল তৈরি করেছেন।

 3 years ago 

মেয়েরা এ ধরনের জিনিস অনেক পছন্দ করে ভাইয়া

 3 years ago 

অনেক সুন্দর একটি অরিগামি করেছেন। এরকম অরিগামি গুলো আমার অনেক ভালো লাগে। আপনারটাও অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

এগুলো তৈরি করে মাথায় দিবেন আপু তাহলে অনেক ভালো লাগবে দেখতে

 3 years ago 

কি সুন্দর আইডিয়া ভাই 😇🫡আপনি শপিং ব্যাগ ব্যবহার করে মেয়েদের খোঁপায় দেওয়া ফুল তৈরি করেছেন। এটা বেশ আমার কাছে ইউনিক লাগল এবং এই কাজটি দেখে মনে হচ্ছে অতটা সহজ নয়। ততটা সহজ
মনে হচ্ছে। অনেক কষ্ট করে আপনি প্রতিটা ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন ভাইয়া। শুভকামনা রইল।

 3 years ago 

এমন একটা আইডিয়া তৈরি করলাম যেন মেয়েদের খরচ কমে যায়

 3 years ago 

শপিং ব্যাগ দিয়ে চমৎকার একটি খোপায় দেওয়া ফুল তৈরি করেছেন। সাদা এবং কালো শপিং ব্যাগ ব্যবহার করায় ফুলটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনার আইডিয়া বেশ দারুণ ছিল। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন আপু লাল এর মধ্যে সাদা রং দেবার কারণে এটা আমারও অনেক ভালো লেগেছে

 3 years ago 

শপিং ব্যাগ ব্যবহার করে মেয়েদের খোপায় দেয়া ফুল তৈরি বেশ চমৎকার হয়েছে। খোপার ফুল তৈরি করার প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চিন্তা করছিলাম কি তৈরি করব হঠাৎ এই আইডিয়াটা মাথায় চলে আসলো

 3 years ago 

ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি পোস্ট শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। মেয়েদের চুলে বাধার জন্য তৈরি করা খোপাটি দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার তৈরি করা এই পোস্ট আপনার ভালো লেগেছে এটা জেনে খুবই খুশি হলাম

 3 years ago 

ওয়াও অসাধারন আইডিয়া। আজকে আপনি শপিং ব্যাগ দিয়ে খুব সুন্দর করে মেয়েদের মাথার খোপায় দেয়া ফুল তৈরি করেছেন। খোপায় দেয়া ফুল তৈরি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। মেয়েরা সাজগোজ করার জন্য অনেক ধরনের চুলের মধ্যে খোপা ব্যবহার করে। তবে আজকে আপনি খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত মেয়েদের খোপায় দেয়া ফুল তৈরি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

আপনাদের থেকে এই ধরনের ভিন্ন ভিন্ন আইডিয়া মাথায় চলে আসছে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62108.97
ETH 1765.22
USDT 1.00
SBD 0.38