পেন্সিল আর্ট ||একটি রাতের শহর//১০% প্রিয় লাজুক খ্যাককে

in আমার বাংলা ব্লগ4 years ago

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ❤️❤️

আসসালামু আলাইকুম 💘💘

প্রীতি ও শুভেচ্ছা 🌹🌹

  • আশা করি সবাই ভালো আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে পেন্সিল দিয়ে আঁকা একটি রাতের শহরের দৃশ্য শেয়ার করবো।পেন্সিলে আঁকা আর্ট আমার খুবই ভালো লাগে। যদি ও আমি তেমন ভালো পারিনা। তবে মাঝে মাঝে সময় পেলে চেষ্টা করি। কারণ চেষ্টা করলে অনেক কিছু সম্ভব। আমি ভাবলাম সব সময় তো ফুল প্রকৃতি বা গ্রামের কোন দৃশ্যই আঁকার চেষ্টা করি ।হঠাৎ করেই মনে পড়লো একটি রাতের শহর অঙ্কন করি। যদিও এই আর্ট টি করতে আমার অনেক সময় লেগেছিল খুবই ধৈর্য সহকারে কাজটি করতে হয়েছে। সম্পূর্ণ অংকটি শেষ করার পর আমার নিজের কাছেই অনেকটা তৃপ্তি লেগেছিল মনে হচ্ছে মোটামুটি ভালই হয়েছে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেয়া যাক পেন্সিলে আঁকা একটি রাতের শহরের দৃশ্য।

20220912_125052.jpg

20220912_125059.jpg

💘 প্রয়োজনীয় উপকরণ সমূহ💘

20220917_154908.jpg

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • জেলপেন

💘 প্রথম ধাপ💘

  • প্রথমে আমি একটি সাদা কাগজের নিচের অংশে একটি রাস্তার অংকন করলাম এবং এক পাশে দুটি বিল্ডিং অঙ্কন করলাম।

20220827_221807.jpg

20220827_222417.jpg

💘 দ্বিতীয় ধাপ💘

  • তারপর একইভাবে আরেক পাশে কয়েকটি বিল্ডিং এঁকে নিলাম।

20220827_223007.jpg

20220827_224002.jpg

💘 তৃতীয় ধাপ💘

  • এবার বিল্ডিংয়ের মাঝে বিভিন্নভাবে সোজা সোজা কয়েক রকমের দাগ টেনে নিলাম।

20220827_224423.jpg

20220827_224428.jpg

20220827_225117.jpg

💘 চতুর্থ ধাপ💘

  • এভাবে এক একটি বিল্ডিং এক এক রকম অংকন করে নিলাম।

20220827_231758.jpg

20220827_233621.jpg

💘 পঞ্চম ধাপ💘

  • এবার বিল্ডিং এর উপর একটি গোল চাঁদ অংকন করলাম এবং রাস্তার পাশ গুলো পেন্সিল দিয়ে হালকা কালো করে নিলাম।

20220827_233943.jpg

20220827_234925.jpg

💘 ষষ্ঠ ধাপ💘

  • যেহেতু এটি একটি রাতের তাই সম্পূর্ণ আকাশ অন্ধকার অর্থাৎ কালো করে নিলাম।

20220902_113628.jpg

20220902_113737.jpg

💘 শেষ ধাপ💘

  • এবার চিত্রটির নিচে আমি আমার সিগনেচার দিয়ে শেষ করলাম।

20220902_113736.jpg

20220912_125046.jpg

20220912_125100.jpg

🌺 আশা করি আমার আজকের অঙ্কন টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  
 4 years ago 

আপনি খুব সুন্দর করে পেন্সিল দিয়ে একটি রাতের শহর আর্ট করেছেন। আর্ট দেখে বোঝা যাচ্ছে অনেক টাইম নিয়ে আর্টি আপনি তৈরি করেছেন। এক কথায় অসাধারণ হয়েছে দেখতে একদম বাস্তব শহরের মতো লাগলো। প্রতিটি ধাপ খুব অসাধারণ ভাবে উপস্থাপনা করেছেন। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

পেন্সিলে আঁকা আর এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত সবাই ভাল ভাল আর্ট উপহার দিচ্ছে। তাই সবার মাঝে আমার চিত্রটি তুলে ধরার চেষ্টা করেছি এবং আপনাদের উৎসাহ মূলক মন্তব্য পড়ে আনন্দিত হয়েছি।

 4 years ago 

আসলে শহরের সৌন্দর্য রাতেই বেশি প্রকাশ পায়। দেখে মনে হচ্ছে এই ড্রয়িং টি আপনার খুব বেশি পছন্দের। কারণ একদম বাধাই করে দেয়ালে রেখে দিয়েছেন। ব্যাপারটা সত্যিই খুব ভালো লেগেছে আমার কাছে। আপনার পেন্সিলে আঁকা রাতের শহরের সৌন্দর্য দারুন লেগেছে। বিশেষ করে আকাশটা খুব সুন্দর ভাবে অংকন করেছেন আপনি।

 4 years ago 

আপনি একদম ঠিক বলেছেন রাতের শহর অন্যরকম সুন্দর্যে ভরা। রাতের শহরে যখন লাইটের আলোয় বিল্ডিং গুলো দেখা যায় আর আকাশে অন্ধকারের মাঝে চাঁদ এবং তারা গুলো জ্বলজ্বল করে তখন অন্যরকম অনুভূতি হয়। আর সেই সৌন্দর্য টাই আমি আমার কল্পনায় এঁকে ফেলেছি।

 4 years ago 

জাস্ট অসাধারণ হয়েছে আপু শহরের চিত্র অংকন। আপনার তৈরি চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম। শুরু থেকে শেষ পর্যন্ত চিত্র অংকন এর প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। এভাবে এগিয়ে যান আপু

 4 years ago 

আসলে আপু সব সময় তো গ্রামের চিত্র গুলোই অংকন করি তাই ভিন্ন কিছু আঁকার প্রয়াসেই শহরের চিত্রটি আঁকা। আপনাকে ধন্যবাদ মূল্যবান মতামতের জন্য।

 4 years ago 

বরাবরই আপনি অনেক সুন্দর সুন্দর চিত্র অংকন এর মাধ্যমে আপনার ধৈর্যের পরীক্ষা দিয়ে আসছেন।। পেন্সিল স্কেচের মাধ্যমে রাত্রিকালীন একটি শহরের খুবই সুন্দর দৃশ্য প্রস্তুত করে আমাদের মাঝে প্রদর্শন করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে।। সেই সাথে অংকনের ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভবিষ্যতে আরো ভালো চিত্র আপনার কাছ থেকে আশা করতেই পারি।।

 4 years ago 

আসলে ভাইয়া যে কোন ভালো কিছু আঁকার জন্য সময় নিয়ে করতে হয় আর তার জন্য চাই ধৈর্য আর আমি চেষ্টা করি ধৈর্য সহকারে যে কোন কাজ করতে। কেননা আমার কাছে মনে হয় ধৈর্যের ফল মিষ্টি। তাইতো অনেক কষ্টে এই চিত্রটি একে আপনাদের মাঝে উপহার দিলাম।

 4 years ago 

বাহ আপু অসাধারণ হয়েছে আপনার রাতের শহরের চিত্রাংকন টি। খুব সুন্দর লাগছে জোছনা ভরা চাঁদ , এবং দাঁড়িয়ে থাকা সারি সারি বিল্ডিং গুলো। এমন কালো সাদা আর্টগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। আপনি এটিকে ওয়ালমেট হিসেবে ওয়ালে ঝুলিয়ে রেখেছেন দেখে আরো বেশি ভালো লাগলো।

 4 years ago 

আসলেই আপু জ্যোৎস্না ভরা চাঁদ আর মিট মিট করে জ্বালা তারা গুলো যেন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা বিল্ডিং গুলোকে পাহারা দিচ্ছে। আর আমার এই কল্পনা টাকে আমি বাস্তবে রূপান্তর করার জন্যই চিত্রটি একে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে ধন্যবাদ।

 4 years ago 

আমিও মাঝে মাঝে গ্রামের দৃশ্য অংকন করি। তবে আপনার শহরের এত সুন্দর চিত্র আকার দৃশ্য দেখে আকতে ইচ্ছে করছে। আপনি অনেক সুন্দর একটি রাতের শহরের দৃশ্য অংকন করেছেন। প্রতিটি ধাপ একদম পানির মত স্বচ্ছ। বিশেষ করে বড় বড় দালানের ছবিগুলো খুব সুন্দর এঁকেছেন। ধন্যবাদ আপু।

 4 years ago 

আসলে ভাইয়া কাউকে অনুপ্রাণিত করতে পারলে আমার কাছে অনেক ভালো লাগে। চিত্রটি আমার কল্পনায় ছিল। আর তা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি প্রতিটি ধাপ ভেঙ্গে ভেঙ্গে বিশ্লেষণ করেছি যাতে বুঝতে সুবিধা হয়। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

 4 years ago 

পেন্সিল আর্ট গুলো বেশ ভালো লাগে আমার কাছে।কে বলেছে আপু পারেন না অনেক সুন্দর হয়েছে আপনার আর্টটি। দৃশ্যটা চমৎকার লাগছে। বিশেষ করে বাঁধাই করে দেওয়ালে ঝুলিয়ে রাখাটা দারুন হয়েছে।রাতের শহরের সৌন্দর্য দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। ধাপগুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত।

 4 years ago 

আপনার মত আমারও পেন্সিলে আঁকা আর্ট গুলো অনেক ভালো লাগে। কিন্তু কতটুকু ভালো আঁকতে পারি তা জানি না। এই ছবিটি আমার কাছে অনেক পছন্দের তাই আমি এটিই বাঁধাই করে দেয়ালে ঝুলিয়েছি। আশা করি আপনাদের মনোরঞ্জন করতে পেরেছি।

 4 years ago 

ছবিটার মধ্যে একটা 3D টাচ আছে। আর এটা দেখে অনেকের খুব সহজ মনে হতে পারে। কিন্তু আঁকতে গেলে টের পাবে প্রতিটা লাইনের মাপ ১৯-২০ হলেই ছবিটা বিগড়ে যাবে।আপনি অনেস সহজ ভাবে স্টেপগুলো দেখিয়েছেন।আর ফ্রেম বন্দী করায় আরো ভালো লাগছে।

 4 years ago 

প্রথমেই বলবো আপনার সুন্দর মতামতটি আমি সাদরে গ্রহণ করলাম। আপনার মন্তব্য আমার অনুপ্রেরণার উৎস। আসলে এই লাইনগুলো খুবই খেয়াল করে আঁকতে হয়েছে নইলে একটু থেকে একটু আলাদা হয়ে গেলেই সৌন্দর্য নষ্ট হয়ে যেত। তাই খুবই ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছি আপু। ধন্যবাদ

 4 years ago (edited)

আপু এক কথা বলতে হবে, আপনার হাতে জাদু আছে । আপনি পেন্সিল আর্ট মাধ্যমে একটি রাতের শহর অনেক সুন্দর করে অংকন করছেন। আসলে আপু অনেক কস্ট করে, যখন কস্ট সাথর্ক হয়।মনে অনেক খুশি আার শান্তি লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটা রাতের শহর আর্ট আমাদের সাথে শেয়ার করাব জন্য।

 4 years ago 

আসলে আমার হাতে জাদু আছে কিনা আমি জানিনা তবে যে কোন জিনিস আঁকতে আমি মনের মত করে আঁকার চেষ্টা করি। নিশ্চয়ই আমার আঁকা চিত্রটি আপনার অনেক পছন্দ হয়েছে তাই আপনার এই সুন্দর মন্তব্যটি আমি শুনতে হয়েছে। আসলেই কোন কষ্ট করলে তার প্রশংসা শুনলেই মনে হয় কষ্টটি সার্থক হয়েছে।

 4 years ago 

আপু ঠিক বলছেন

 4 years ago 

আপু চেষ্টা করলে সবই সম্ভব তা আপনি প্রমাণ করেছেন। যাইহোক এমন সুন্দর একটি চাঁদনী রাতে প্রিয় মানুষটির সাথে হাঁটতে পারলে ভালো লাগতো🙈🙈।

আর সত্যি বলতে ফ্রেমবন্দি করায় আরো বেশি ভালো লাগছে এই আর্ট টি।

 4 years ago 

আসলেই আপু চেষ্টা করলেই সবই সম্ভব তাইতো আমি খুবই কষ্টে এই চিত্রটি আঁকার সম্পন্ন করলাম। আর চিত্রটি আঁকা শেষ করে যখন দেখলাম ভালো হয়েছে তখনই আমি এটি ফ্রেমে বন্দি করে ফেলেছি। দোয়া করি আপু এমন একটি সুন্দর চাঁদনী রাতে আপনি প্রিয় মানুষের সাথে যেন হাঁটতে পারেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 61943.49
ETH 1656.22
USDT 1.00
SBD 0.47