সাইন পেন দিয়ে একটি সিম্পল চিত্রাংকন

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন?আশা করি ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজ আমি সাইন পেন দিয়ে একটি চিত্রাংকন করেছি। এটি একটি সমসাময়িক বিষয় নিয়ে করলাম। এখন যেহেতু বর্ষাকাল চলছে তাই গত কয়েকদিন যাবত প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে কোন কোন জায়গায় পানিতে ডুবে যাচ্ছে।বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে অনেক এলাকায় প্লাবিত হয়ে গেছে। আর এই সময় রাস্তাঘাটে গাড়ি চালানো খুবই কষ্টসাধ্য হয়ে গেছে। যারা দিনমজুর অথবা রিক্সা চালক তাদের জন্য এই সময়টাতে কাজ করা খুবই কঠিন। তবুও তারা শত বৃষ্টি উপেক্ষা করে রিকশা চালিয়ে যাচ্ছে। আর এইসব নিম্ন শ্রেণীর মানুষদের সহযোগিতা করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব। বৃষ্টির দিনে যেকোনো ভাবে তাদেরকে সাহায্য করা যার যার জায়গা থেকে যতটুকু পারা যায় সবারই এগিয়ে আসা উচিত। তাই আমি কল্পনা থেকেই এমন একটি চিত্রাংকন করলাম যেখানে একজন রিক্সা চালক বৃষ্টির মধ্যে রিকশা চালাচ্ছে আর তার প্যাসেঞ্জার তাকে ছাতা ধরে আছে। আশা করি আমার আজকের চিত্রটি আপনাদের ভালো লাগবে।

IMG-20230811-WA0004.jpg

IMG-20230811-WA0005.jpg

💘 প্রয়োজনীয় উপকরণ সমূহ💘

  • সাদা কাগজ
  • সাইন পেন
  • পেন্সিল
  • রাবার
  • জেল পেন

IMG-20230811-WA0017.jpg

💘 প্রথম ধাপ💘

  • প্রথমে আমি একটি রিক্সার পেছনের অংশ ও প্যাসেঞ্জার এঁকে নিলাম।

IMG-20230811-WA0015.jpg

IMG-20230811-WA0012.jpg

💘 দ্বিতীয় ধাপ💘

  • এবার রিক্সার ড্রাইভার ও প্যাসেঞ্জারের হাতে একটি ছাতা একে নিলাম।

IMG-20230811-WA0016.jpg

IMG-20230811-WA0009.jpg

💘 তৃতীয় ধাপ💘

  • এবার সাইন পেন দিয়ে রিক্সা কালো করে নিলাম।

IMG-20230811-WA0014.jpg

💘 চতুর্থ ধাপ💘

  • এবার রিক্সার পেছনের অংশ নীল রং করে নিলাম।

IMG-20230811-WA0011.jpg

IMG-20230811-WA0006.jpg

💘 পঞ্চম ধাপ💘

  • এবার রিক্সার চাকা ও ছাতা কালো রং করে নিলাম।

IMG-20230811-WA0008.jpg

IMG-20230811-WA0010.jpg

💘 ষষ্ঠ ধাপ💘

  • এবার বৃষ্টি ও রাস্তা এঁকে নিলাম।

IMG-20230811-WA0013.jpg

IMG-20230811-WA0007.jpg

💘 শেষ ধাপ💘

  • এবার আমি আমার সিগনেচার দিয়ে দিলাম ও huminaty is greater than status লিখে নিলাম।

IMG-20230811-WA0003.jpg

IMG-20230811-WA0004.jpg

🌺 আশা করি আমার আজকের আর্ট টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

এই সময়টাতে যারা দিনমজুর তাদের অবস্থা ভীষণ খারাপ, বলতে গেলে পেটের তাগিদে তাদের ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কাজে নামতে হয়। আপনার ছবিটি মানবতার একটি উদাহরণ হিসেবে দেখা যেতে পারে। জাষ্ট অসাধারণ হয়েছে আর্টটি।

 3 years ago 

আসলে ভাইয়া ঠিক বলেছেন এখন সময় খুবই খারাপ যাচ্ছে তাই এই সমস্ত মানুষদের ঝড় ঝাপটা পেরিয়ে কাজে নামতে হচ্ছে। সবারই উচিত মানবিকতা দেখানো তাদের সাথে।

 3 years ago 

বর্তমান পরিস্থিতিতে অনেক জায়গায় দিনমজুররা কষ্টে দিন পার করছে। বিশেষ করে বর্ষাকালে দিনমজুররা অনেক কষ্টে দিন পার করছে। আপনার অঙ্কন চিত্রটির মাঝে বোঝার অনেক কিছুই আছে। মানবতার দারুন একটি চিত্র অঙ্কন করেছেন আপু।

 3 years ago 

আসলে দিনমজুররা এমন মুহূর্তগুলোতে দৈনিক কাজ পাচ্ছে না। বর্ষাকালে তো তাদের জন্য জীবন যাপন করার অসম্ভব কষ্টের হয়ে ওঠে। তাই যে করেই হোক সবাইকে তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসতে হবে।

 3 years ago 

সময় উপযোগী একটি আর্ট করে আমাদের মাঝে দেখিয়েছেন। যেখানে বৃষ্টি অবস্থায় পথ চলছে একটি রিকশাচালক যার মাথায় ছাতা ধরে রয়েছে প্যাসেঞ্জার আসলে এমন দৃশ্য টাই বাস্তবায়ন হওয়া প্রয়োজন। তাহলে ধনী-গরীব মানুষের মধ্যে বিভেদ থাকত না।

 3 years ago 

আসলে বর্তমানে এমন অবস্থা দেখা দিচ্ছে যে বৃষ্টির সময় রিকশা চালকরা রিক্সা চালাতে খুবই কষ্ট হচ্ছে। আপনি একদম ঠিক বলেছেন সবাই যদি একই নিয়মে চলত ধরে গরিবের মধ্যে তো কোন ভেদাভেদ থাকতো না।

 3 years ago 

আপু আপনার এই চিত্রের মাধ্যমে যে বিষয়টি ফুটিয়ে তুলেছেন সেটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সাইন পেন দিয়ে তৈরি চিত্রটি অনেক বেশি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার আমার এই চিত্রের মাধ্যমে মানবিকতার দিকটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সাইন পেন দিয়ে চিত্রটি অঙ্কন করেছি যা আপনাদের পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো।

 3 years ago 

এই সময় অতিরিক্ত বৃষ্টির কারণে যারা দিনমজুর কাজ করে তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আর আপনি সেই মানুষগুলোকে নিয়ে খুব সুন্দর করে সিম্পল চিত্রাংকন করেছেন। রাস্তার মধ্যে এভাবে দেখা যায় বৃষ্টির মধ্যে প্যাসেঞ্জার বসে রিকশা চালকের মাথার উপর ছাতা ধরে বসে থাকে। সত্যি বলতে আপনার চিত্রাংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম। তবে আপনার একটা কথা আমার কাছে খুব ভালো লাগলো আমরা সবাই নিজ নিজ অবস্থা থেকে এই লোকগুলোর জন্য সাহায্য করা দরকার। যাইহোক আপনার চিত্রাংকনটি অসাধারণ ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে নিম্ন শ্রেণীর মানুষদের জন্য আরো বেশি কষ্টকর। তিন বছর কেটে খাওয়া মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে সবাইকে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামত দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

বর্তমান সময়ে বৃষ্টির কারণে মানুষের জীবন অনেক কষ্টের উপর যাচ্ছে। যারা গরীব দিনে এনেদিনে খায় তাদের অনেক কষ্ট হচ্ছে। তবে আজকে আপনি খুব সুন্দর করে সিম্পল চিত্রাংকন করেছেন। বৃষ্টিতে এটা রিক্সার মধ্যে বসে থেকে লোকটি রিক্সা চালাকের মাথায় খুব সুন্দর করে ছাতা ধরে বসে রইল। চিত্রাংকন টি অসাধারণভাবে অঙ্কন করেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে চিত্রাংকন টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু পার্থক্য বৃষ্টির কারণে মানুষের জীবন অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে বিশেষ করে যেসব এলাকায় প্লাবিত হয়ে গেছে তাদের জন্য জীবন কঠিন সম্মুখীন হয়ে গেছে। তাই এসব মানুষদের কাছে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। ধন্যবাদ আপু আপনার মতামতের জন্য।

 3 years ago 

আমি মনে করি এটি একটি নিঃসন্দেহে অনেক বড় ধরনের চিত্রাংকনের একাংশ। যদিও চিত্রটা আরো ক্লিয়ার হতে পারতো তবে তারপরেও এই চিত্রের মাধ্যমে আপনি চমৎকার করে মানুষের মানবিকতার হওয়ার পরিচয় দিয়েছেন।

স্ট্যাটাস নয় মানবিক হওয়াটাই জরুরি।

 3 years ago 

আসলে ভাইয়া চিত্রাঙ্গকরণটি আমি হঠাৎ করেই করে ফেললাম তাই অতটা সুন্দরভাবে করতে পারিনি। তবে চেষ্টা করেছি এর মাধ্যমে একটি মেসেজ সবার মাঝে পৌঁছে দিতে। সবাই আসলে মানবিক হওয়া প্রয়োজন।

 3 years ago 

বাহ্ আপনি বেশ সুন্দর আর্ট করেন।আপনার আর্ট পোস্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু।আপনি সাইন পেন দিয়ে আর্ট এর ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন,এটা দেখে যে কেউ সহজেই আর্টটি করে নিতে পারবেন।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 62942.90
ETH 1706.04
USDT 1.00
SBD 0.40