রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি//১০% প্রিয় লাজুক খ্যাককে
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা🧕🧕
আসসালামু আলাইকুম 🙋♀️🙋♀️
প্রীতি ও শুভেচ্ছা 🌺🌺
আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করতে খুব পছন্দ করি। নিজের হাতে ঘরে ব্যবহৃত যেকোনো জিনিস রঙিন কাগজ দিয়ে বানাতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তাইতো যখন তখন রঙিন কাগজ নিয়ে বসে যাই মনের মত কিছু তৈরি করতে। আজ বানিয়েছি রঙিন কাগজ দিয়ে একটি নকশা।তাই আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা পোষণ করলাম।
এইধরনের নকশা বানিয়ে ঘরে সাজালে ঘরের সৌন্দর্য বেড়ে যায়। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানে স্টেজে ও সাজানো যাবে। এই ধরনের নকশাগুলো বানাতে খুব বেশি সময় ও লাগে না। অল্প সময়ে তৈরি করা যায়।
এখন আমি রঙিন কাগজ দিয়ে বানানো কাগজের নকশাটি বানানো পদ্ধতি ধাপে ধাপে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। তাহলে চলুন শুরু করা যাক
💘 প্রয়োজনীয় উপকরণ সমূহ💘 |
|---|
- রঙিন কাগজ
- কাঁচি
- পেন্সিল
💘 ১ম ধাপ💘 |
|---|
- প্রথমে একটি রঙিন কাগজ নিয়ে বর্গাকৃতির ভাজ করে কেটে নিলাম।
💘 ২য় ধাপ💘 |
|---|
- এবার তিন কোণ করে দুই দিক থেকে ভাঁজ করে নিলাম।
💘 ৩য় ধাপ💘 |
|---|
- এবার নিজের মত করে একটি ফুল একে নিলাম।
💘 ৪র্থ ধাপ💘 |
|---|
- এবার কাঁচি দিয়ে ফুলটি কেটে নিলাম।
💘 ৫ম ধাপ💘 |
|---|
- কাটার পরে ভাঁজ করা নকশাটির ছবি তুলে নিলাম।
💘 শেষ ধাপ💘 |
|---|
- এবার তৈরি করা নকশাটির চূড়ান্ত ছবি তুলে নিলাম।
🌺 আশা করি আমার আজকের নকশা টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺 |
|---|
🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺 |
|---|
রঙিন কাগজ দিয়ে যেকোন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করেছেন। যেটা দেখতে এবং এই ধরনের কাজ নিজের দক্ষতা বাড়ায় অনেক ভালো লাগলো।
ভাইয়া আপনার মত আমারও রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে খুবই ভালো লাগে। আমি রবিন কাগজ দিয়ে নকশা তৈরি করেছি কারণ এই নকশাগুলো খুব সহজে কম সময় তৈরি করা যায়। ধন্যবাদ আপনার মতামতের জন্য।
Hello friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
রঙিন কাগজ দিয়ে নকশা ডিজাইন খুবই ভালো হয়েছে। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানালে দেখতে ভালো দেখা যায়। ঠিকই বলেছেন এরকম নকশা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। তাছাড়া এগুলো দিয়ে স্টেজ সাজালে দেখতে দারুন লাগে। ধন্যবাদ আপনাকে এরকম একটু পোস্ট শেয়ার করার জন্য।
রঙিন কাগজ দিয়ে তৈরি নকশা ডিজাইনটি আপনার পছন্দ হয়েছে জেনে আমারও ভালো লাগছে। রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু বানিয়ে ঘরে সাজালে দেখতে সুন্দর লাগে। তাছাড়া এগুলো যে কোন স্টেজে লাগালে স্টেজের সৌন্দর্য বেড়ে যায়। আশা করি সব সময় সাপোর্ট করবেন।
বাহ!! আপু, আপনি তো দেখছি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর নকশা তৈরি করেছেন। রঙিন কাগজের তৈরি জিনিসগুলো দিয়ে ঘর সাজালে সত্যিই ঘরের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। আপনার তৈরি রঙিন কাগজের নকশাটিও ঘড়ের সৌন্দর্য বৃদ্ধি করবে বলে আশা করছি। এই রঙিন কাগজের নকশাটি আপনি কিভাবে তৈরি করেছেন তার প্রতিটি ধাপ দেখিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আসলেই ভাইয়া রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি এই প্রথম করেছি। খুবই কম সময়ে এবং খুব চমৎকারভাবে এই নকশাগুলো বানানো যায়। সাজেস্ট করবো যারা নতুন তারা রঙিন কাগজ দিয়ে এ ধরনের নকশা তৈরি করতে পারেন।
রঙিন কাগজ ব্যবহার করে নকশা তৈরি অসাধারণ লাগলো ।খুবই সহজ ও সাবলীল ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন যা পরবর্তীতে এটি তৈরি করতে অনেক সহজ হয়ে যাবে।
একদম ঠিক বলেছেন কাগজ দিয়ে নকশা তৈরি করতে খুব বেশি কষ্ট হয় না। খুবই সহজ ও সাবলীলভাবে তৈরি করা যায়। আমার উপস্থাপনা আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ধন্যবাদ।
যথার্থ বলেছেন আপু এই নকশাগুলো ঘরে বা অনুষ্ঠানে সাজালে বেশ ভালো লাগবে।
রঙিন কাগজের তৈরি এ নকশাটি আসলে মুগ্ধ করার মতো আপু। এগুলো তৈরি করতে সময় লাগে না ঠিক কিন্তু দেখতে একটু বেশিই ভালো লাগে। আমিও সময় পেলে এমন সুন্দর সুন্দর নকশা তৈরি করার চেষ্টা করি।
একদম ঘরে কিংবা কোন অনুষ্ঠানে এই ধরনের নকশাগুলো দিয়ে সাজালে আসলে অনেক চমৎকার লাগে। রঙিন কাগজ দিয়ে তৈরি নকশাটি আপনাকে মুগ্ধ করতে পেরেছে তাই আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করি সব সময় সাপোর্ট করবেন।
খুব অল্প সময়ের মধ্যেই রঙিন কাগজ দিয়ে দারুন দারুন ফুল তৈরি করা যায়। আসলে আমরা যখন চিন্তা করি আজকে কি তৈরি করা যায় তখন যদি হঠাৎ করেই এরকম ফুল তৈরি করে শেয়ার করা হয়। এই নকশা দেখতে যেমন ভাল লাগে তেমনি সবাই এই ফুল তৈরি করার পদ্ধতি শিখতে পারে। ধন্যবাদ আপনাকে আপু সুন্দরভাবে ফুল তৈরি করে শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন আপু খুবই অল্প সময়ের মধ্যেই রঙিন কাগজ দিয়ে দারুন দারুন ফুল তৈরি করা যায়। আসলে আমিও মাঝে মাঝে চিন্তা করি কি তৈরি করা যায় তখন সবাই অল্প থাকলে এই ধরনের ফুলগুলো তৈরি করার চেষ্টা করি। আপনাকে ধন্যবাদ মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।
রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুলের নকশা তৈরি করেছেন সত্যিই দেখে খুব ভালো লাগলো। আসলে এই ফুলগুলো তৈরি করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। কারণ একটু নষ্ট হয়ে গেলে পুরো ফুলটি নষ্ট হয়ে যায়। এত চমৎকার কাগজের ফুল তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আসলে যেকোনো ধরনের ডাই প্রজেক্ট করতেই ধৈর্যের প্রয়োজন হয়। কারণে একটু এদিক ওদিক হলেই সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তবে এই নকশাগুলো তৈরি করতে খুব বেশি কষ্ট হয় না খুব সহজেই তৈরি করা যায়।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর নকশা তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো। সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন দেখে শিখতে পারলাম। শুভকামনা রইল আপনার জন্য।
রনি কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই এই প্রথম আমি এই নকশাটি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার তৈরি করা নকশাটি নিশ্চয়ই আপনাদের পছন্দ হয়েছে ধন্যবাদ।
ওয়াও আপু আপনি আজ খুব চমৎকার একটি ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়েছেন। আপনি মাঝে মাঝেই দেখি রঙিন কাগজ দিয়ে চমৎকার সব ডাইপ্রজেক্ট শেয়ার করেন। আজ যে নকশাটি আপনি বানিয়েছেন এটি এক কথায় দারুন হয়েছে। আর আপু আপনি ঠিক বলেছেন এই ধরনের নকশাগুলো কোন অনুষ্ঠানে স্টেজের সাজালে স্টেজের সৌন্দর্য বাড়িয়ে তুলবে। ধন্যবাদ আপু এত সহজে এত সুন্দর একটি নকশা বানিয়ে শেয়ার করার জন্য।
আসলে আপু আমি মাঝে মাঝে ডাই প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই। কারণ রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। আর তাইতো, আর্জেন্টিনা নকশা তৈরি করে আপনাদের জন্য। আমার তৈরি করা নকশাটি আপনার ঘরে সাজিয়ে রাখবেন।