একটি কফি মগের মান্ডালা আর্ট//১০% প্রিয় লাজুক খ্যাককে
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা
আসসালামু আলাইকুম
প্রীতি ও শুভেচ্ছা।
আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমাদের কমিউনিটিতে সবাই আঁকাআঁকিতে খুব পারদর্শী। আমি ও চেষ্টা করি একটু।তাই আমি সময় সুযোগ পেলেই মাঝে মাঝে যে কোনকিছুর চিত্র আঁকি। আজ আমি কোন দৃশ্য আঁকা নয় বরং একটি কফি মগের মান্ডালা আর্ট নিয়ে হাজির হয়েছি।
ছোটবেলা থেকেই আঁকাআঁকি করতে আমার কাছে ভালো লাগে। যদিও আমি খুব একটা ভালো পারিনা। তবে চেষ্টা করি। আজ আমি আপনাদের মাঝে একটি কফি মগের সিম্পল মান্ডালা আর্ট নিয়ে হাজির হয়েছি।
আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সবার কাছে ভালো লাগবে।
আমি কফি মগের মান্ডালা আর্ট টি অঙ্কনের পদ্ধতি এখন ধাপে ধাপে বিশ্লেষণ করছি।
💘 প্রয়োজনীয় উপকরণ সমূহ💘 |
|---|
- সাদা কাগজ
- পেন্সিল
- মার্কার
- জেল পেন
💘 প্রথম ধাপ💘 |
|---|
- প্রথমে আমি পেন্সিল দিয়ে সাদা কাগজের উপর একটি মগের আকৃতি এঁকে নিলাম।
💘 দ্বিতীয় ধাপ💘 |
|---|
- এবার মার্কার দিয়ে মগটি কালো করে নিলাম।
💘 তৃতীয় ধাপ💘 |
|---|
- এবার জেল পেন দিয়ে মগের উপরের অংশের ফুল এগিয়ে নিলাম।
💘 চতুর্থ ধাপ💘 |
|---|
- এবার মগটি ধরার জায়গায় আঁকাবাঁকা দাঁগ টেনে নিলাম।
💘পঞ্চম ধাপ💘 |
|---|
- এবার আমি মগটির উপরে এবং নিচে আরো কয়েকটি ফুল এঁকে নিলাম।
💘 ষষ্ঠ ধাপ💘 |
|---|
- তারপর মগটির মাঝখানে কফি লিখে চারপাশে কয়েক রকমের ফুল ও ফোঁটা দিয়ে দিলাম।
💘 শেষ ধাপ💘 |
|---|
- এবার অঙ্কনটি শেষ করে আমি নিচে আমার সিগনেচার দিয়ে দিলাম।
🌺 আশা করি আমার আজকের আর্ট টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺 |
|---|
🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺 |
|---|
Hello friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
আপু অনেক সুন্দর হয়েছে। পেন্সিল,মার্কার,জেল পেন সাথে যদি স্কেল থাকতো আরো সুন্দর হতো আপু। আপনার কল্পনাটা খুবই সুন্দর । ধন্যবা আপু।
আমার কাছে এই ধরনের আর্ট গুলো করতে অনেক বেশি ভালো লাগে। এত সময় সুযোগ পেলেই মনের মত করে অঙ্কন করার। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য।
একটি কফি মগ এর খুবই সুন্দর ম্যান্ডেলা চিত্র অঙ্কন করেছেন। সত্যিই আপনার চিত্র অংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন ভালো লাগলো।
আজ আমি আপনাদের মাঝে একটি কফি মগের মেন্ডেলার চিত্র অঙ্কন করেছি। চিত্রটি কতটুকু সুন্দর হয়েছে জানিনা তবে আপনার মতামত দেখে ভালো লাগছে। আপনার মতামতের জন্য ধন্যবাদ।
কফি খাওয়ার জন্য এরকম একটা মগ থাকলে আরো তৃপ্তি করে কফি খাওয়া যেত 😋। আপনার আজকের মান্ডালা আর্ট টি দারুন হয়েছে। ডিজাইন গুলো সিম্পল হওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে। এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ঈশ আপনি চাইলে আমার কফি খাওয়ার মগ টি নিয়ে যেতে পারেন কফি খাওয়ার জন্য। আসলে মাঝে মাঝে গর্জিয়াস হওয়ার চাইতে সিম্পল হতে বেশি ভালো লাগে। তাই আজকে আরেকটি একটু সিম্পল করে আঁকলাম।
আপু আপনি ছোটবেলা থেকেই আঁকা আকি করতে বেশ ভালোবাসেন জেনে বেশ ভালো লাগলো । আপনার কফি মগের ম্যান্ডেলা আর্টটি সিম্পল হলেও দেখতে কিন্তু বেশ ভালই লেগেছে আমার কাছে । বেশ সুন্দর করে আর্টটি করেছেন আপনি । প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন । ধন্যবাদ আপনাকে ।
আসলেই আপু ছোটবেলা থেকে আমি এমনিতেই মাঝে মাঝে এটা সেটা অংকন করি। তবে এখন এই কমিউনিটিতে কাজ করার ফলে আরও বেশি অঙ্কন করা হচ্ছে। ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত দিয়ে পাশে থাকার জন্য।
ওয়াও আপু দারুন একটি কফি মগ অংকন করছেন তো। ইস আপু সত্যিই যদি আমার এমন একটি কফি মগ থাকতো। মগটির উপরের ছোট ছোট ফুলগুলো এবং মাঝখানের ছোট ছোট ফুলগুলো অনেক বেশি আকর্ষণীয় লাগছে। বিশেষ করে আপনার উপস্থাপনা আমার বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে আপু ছোট ছোট ফুলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাহলে আপু আপনি কফি মগটি নিয়ে যেতে পারেন। আর আমার উপস্থাপন আপনার পছন্দ হয়েছে তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সব সময় সাপোর্ট করবেন।
আপনার কফি মগের ম্যান্ডেলা আর্ট দেখে আমি প্রথমে ভেবেছিলাম সত্যিকারের একটি কফি মগ। কিন্তু পরে আপনার পোস্টের ভেতরে ঢুকে দেখলাম আপনি
ম্যান্ডেলা আর্ট করেছেন কফি মগের। খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে আপনার ম্যান্ডেলা আর্ট। পেন্সিল দিয়ে করার কারণে একটু বেশি ভালো লেগেছে।
আসলে ভাইয়া আমার কফি মগটি আপনার পছন্দ হয়েছে তাই আপনার কাছে সত্যিকারের কফি মগের মতোই লাগছে। আমার কাছে মেন্ডেলা আর্ট করতে অনেক ভালো লাগে। তাই মাঝে মাঝে আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করি। আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.