Diy-কাটুন কাগজের উপর মাছের পেইন্টিং🐠||[১০% লাজুক খ্যাঁকের জন্য]
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। কাটুন কাগজের উপর আজকে আমি একটি কালারফুল মাছের পেইন্টিং করেছি। কাটুন কাগজের উপর মাছের পেইন্টিং করতে আমার খুবই ভালো লেগেছে। আমরা যদি এরকম পেইন্টিং করে ঘরের দেয়ালে লাগিয়ে রাখি তাহলে দেখতে খুবই ভালো লাগে। আমি আমার এই পেইন্টিং আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।
কাটুন কাগজের উপর মাছের পেইন্টিং:
আজ আমি কাটুন কাগজের উপর সুন্দর একটি মাছের পেইন্টিং করেছি। রংবেরঙের কালার দিয়ে আমি আমার এই মাছটিকে অনেক বেশি কালারফুল করে তুলেছি। কালারফুল মাছের পেইন্টিং দেখতে খুবই সুন্দর হয়েছে। আমি যখন আমার এই পেইন্টিং করছিলাম তখন খুবই সাবধানে ও ধীরে ধীরে করেছিলাম। এই পেইন্টিং এর প্রতিটি ধাপ আমি নিচে উপস্থাপন করব। সবচেয়ে বড় কথা এই পেইন্টিংটি করতে আমার খুবই ভালো লেগেছে। কারণ দেখতে অনেক সুন্দর লাগছিল। তাই আমি কালারফুল মাছের এই পেইন্টিং সকলের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. শক্ত কাটুন কাগজ।
২. পোস্টার রং।
৩. পেন্সিল।
৪. কাঁচি।
কাটুন কাগজের উপর মাছের পেইন্টিং তৈরির ধাপসমূহ:
🐠ধাপ-১🐠
কাটুন কাগজের উপর মাছের পেইন্টিং করার জন্য প্রথমে আমি একটি ছোট কাটুন কাগজ নিয়েছি। এবার এই কাগজের উপর পেন্সিল দিয়ে মাছ আকৃতির একটি চিত্র অংকন করেছি। আমি যেহেতু এই কাটুন কাগজের উপর মাছের পেইন্টিং করব তাই আমি অনেক সুন্দর ভাবে এই মাছটি তৈরি করার জন্য কাঁচি দিয়ে কেটে দেওয়ার চেষ্টা করেছি।
🐠ধাপ-২🐠
আমি খুব সাবধানে কাঁচি দিয়ে কেটে এই কাটুন কাগজ দিয়ে মাছ তৈরি করেছি। কাগজটি শক্ত হওয়ায় আমার একটু সময় লেগেছে কাগজটি কাটতে। যখন কাগজটি মাছ আকৃতির করে কাটা হয়ে গেছে তখন এ মাছটি দেখতে সুন্দর হয়েছে।
🐠ধাপ-৩🐠
কাটুন কাগজ কাটা হয়ে গেলে এবার একটি পেন্সিল দিয়ে মাছের গায়ে সুন্দর করে ছোট ছোট ডিজাইন করেছি। আমি যেহেতু একটি কালারফুল মাছের পেইন্টিং করব তাই আমি খুব সুন্দর করে ছোট ছোট ডিজাইন করে নিয়েছি।
🐠ধাপ-৪🐠
এবার কাটুন কাগজের উপর মাছের পেইন্টিং করার জন্য ও মাছটি দেখতে অনেক বেশি কালারফুল করার জন্য হলুদ রং নিয়েছি। আমি সুন্দর ভাবে মাছের উপরে হলুদ রং দিয়েছি।
🐠ধাপ-৫🐠
এবার আমি আমার পেইন্টিংটি সুন্দর করার জন্য লাল রং দিয়েছি। লাল রঙের ছোঁয়ায় আমার এই পেইন্টিং আরো বেশি সুন্দর হয়েছে। আমি খুব সুন্দর করে কিছু অংশে লাল রং দিয়েছি।
🐠ধাপ-৬🐠
এবার আমি ধীরে ধীরে আরো কিছু অংশ সুন্দর করার জন্য ও আমার এই মাছের পেইন্টিং দেখতে অনেক বেশি কালারফুল করার জন্য লাল রং দিয়েছি। এর ফলে মাছের পেইন্টিং দেখতে আরো বেশি সুন্দর হয়েছে।
🐠ধাপ-৭🐠
এবার মাছের লেজের দিকের অংশে সুন্দর করার জন্য ও দেখতে আরও বেশি আকর্ষণীয় করার জন্য আবারো লাল রঙের ব্যবহার করেছি। লাল রঙের ব্যবহার করার ফলে আমার এই পেইন্টিংটি দেখতে আরো বেশি সুন্দর হয়েছে।
🐠ধাপ-৮🐠
এবার মাছের পেইন্টিং দেখতে অনেক বেশী সুন্দর ও কালারফুল করার জন্য সাদা রং দিয়েছি। আমার এই পেইন্টিংটি দেখতে সুন্দর করার জন্য সুন্দর করে সাদা রঙের ব্যবহার করেছি।
🐠ধাপ-৯🐠
আমার এই পেইন্টিংটি দেখতে যেন অনেক বেশি আকর্ষণীয় ও কালারফুল হয় সে জন্য আরও বিভিন্ন অংশের ছোট ছোট কারুকার্য গুলো সাদা রং দিয়ে করেছি। সাদা রংয়ের ব্যবহারের ফলে এই পেইন্টিং দেখতে আরো বেশি সুন্দর হয়েছে।
🐠শেষ ধাপ🐠
এবার আমার এই পেইন্টিং দেখতে অনেক বেশী সুন্দর ও আকর্ষণীয় করার জন্য আবারো লাল রং দিয়ে ছোট ছোট ফোঁটা দিয়েছি। এই ছোট ছোট ফোঁটা দেওয়ার ফলে আমার এই পেইন্টিং আরো বেশি সুন্দর ও আকর্ষণীয় হয়েছে। এভাবে আমি কাটুন কাগজের উপর মাছের কালারফুল একটি পেইন্টিং তৈরি করেছি।
🐠উপস্থাপনা:🐠
কাটুন কাগজের উপর মাছের পেইন্টিং করতে আমার খুবই ভালো লেগেছে। কারণ এই সুন্দর কালারফুল মাছটি আমার কাছে অনেক ভালো লেগেছে। কালারফুল এই মাছ তৈরি করা হয়ে গেছে দেখতে অনেক বেশী সুন্দর হয়েছে। তাই আমি আমার প্রিয় এই পেইন্টিং আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি কাটুন কাগজের উপর মাছের পেইন্টিং সকলের কাছে ভালো লাগবে।
ওয়াও আপু খুব সুন্দর ভাবে আপনি কার্টুন কাগজের উপর একটি মাছের ছবি অঙ্কন করেছেন ।এ ধরনের মাছের ছবি আমরা সাধারণত বৈশাখের সময় দেখতে পাই। পহেলা বৈশাখে র্যালির সময় এই ধরনের বিশাল বিশাল মাছের অংকন ক্যাম্পাসে লক্ষ্য করা যায়। আপনি খুব সুন্দর ভাবে ক্রিয়েটিভ একটি বিষয় আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি মাছের ছবি অঙ্কন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কাটুন কাগজের উপর একটি সুন্দর মাছের পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে ভালো লাগলো আপু। আমি চেষ্টা করেছি আমার আইডিয়া থেকে এই সুন্দর কালারফুল একটি মাছের পেইন্টিং করার জন্য। অনেক সুন্দর করে আপনার মন্তব্য প্রকাশ করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু।
অসাধারণ হয়েছে আপু, কাটুন কাগজের উপর মাছের পেইন্টিং জাস্ট অসাধারণ হয়েছে। আপনি খুব নিখুঁতভাবে এবং যত্ন সহকারে মাছের পেইন্টিংটি সম্পন্ন করেছেন। যার কারণে মাছটিকে দেখতে খুবই আকর্ষণীয় মনে হচ্ছে। আপনার উপস্থাপনা টাও বেশ দারুন ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
ভাইয়া আমি চেষ্টা করেছি নিখুঁতভাবে ও যত্ন সহকারে এই মাছের পেইন্টিং করার জন্য। আমার এই পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে ভালো লাগলো। অনেক সুন্দর করে আপনি আপনার মন্তব্য প্রকাশ করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
ওয়াও, আপু আপনার কার্টুন কাগজ দিয়ে মাছ দেখতে খুবই দারুন লাগছে। মাছটি দেখতে একদম একুরিয়ামের মধ্যে যে মাছগুলো থাকে তার মত মনে হচ্ছে। কালার গুলো অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আমার কাছে আপনার এই পোস্টটি অনেক ইউনিক লেগেছে। সবদিক থেকে আপনার পোস্টটি আমার অনেক ভালো লেগেছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন বলে আপনাকে ধন্যবাদ জানাই।
আমার এই পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে ও একুরিয়ামের মাছের মতো লেগেছে এটা জেনে ভালো লাগলো। আমি চেষ্টা করেছি আমার এই পেইন্টিং সুন্দরভাবে তৈরি করার জন্য। সুন্দর করে আপনার মন্তব্য প্রকাশ করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।
বাহ্!! আপনি খুব সুন্দর করে কাটুন কাগজের উপর মাছের পেইন্টিং করেছেন,, যা দেখে আমি মুগ্ধ হলাম।সত্যিই অসাধারণ ভাবে নিখুঁত পেন্টিং করেছেন আপনি আপনার জন্য অনেক শুভ কামনা♥ ♥
আপনি খুব সুন্দর করে জল রং দিয়ে মাছের পেইন্টিং করেছেন। খুবই অসাধারণ হয়েছে। আপনি প্রতিটি ধাপ খুব চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
ভাল চিন্তা থেকে তৈরির চেষ্টা প্রসংশা পেতে পারে।মাছটিতে পাখনা দিলে আরও ভাল দেখাত।
জাস্ট অসাধারণ কার্টুন কাগজের উপর আপনি অনেক চমৎকার একটি মাছের পেইন্টিং অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। কার্টুন কাগজের উপর এই মাছের পেইন্টিং কে দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের সকলের মাঝে পেইন্টিং পর্বটি উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
কাটুন কাগজের উপর মাছের পেইন্টিং অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভ কামনা রইলো।
ওয়াও আপু কার্টুন কাগজের উপরে আপনি এত চমৎকার ভাবে একটি মাছের পেইন্টিং করেছেন, যা দেখে মুগ্ধ হয়ে গেলাম
খুবই চমৎকার ভাবে এবং বিভিন্ন কালার কম্বিনেশন এই মাছটিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। শুভ কামনা আপনার জন্য অবিরাম।