DIY-কাগজের প্রজাপতি তৈরি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। তাই সময় পেলে কোন কিছু তৈরি করার চেষ্টা করি। আর আজকে আমি কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করার চেষ্টা করেছি।
কাগজের প্রজাপতি তৈরি:
কাগজ দিয়ে যখন কোন কিছু তৈরি করা হয় তখন দেখতে অনেক ভালো লাগে। আজকে হঠাৎ করে মনে হলো সাদা কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করি। আসলে ছোটবেলায় এই ধরনের কাজগুলো অনেক করা হতো। অনেকদিন পর মনে হলো সেই ছোটবেলার মতোই কালারফুল প্রজাপতি তৈরি করি। আসলে কলমের ব্যবহার করে যখন কোন কিছুকে নতুনভাবে সাজিয়ে তোলা হয় তখন দেখতে অনেক ভালো লাগে। তাইতো আমি সাদা প্রজাপতি গুলোকে রঙিন করে তোলার চেষ্টা করেছি। তাইতো আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই প্রজাপতি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. সাদা কাগজ।
২. কলম।
৩. কাঁচি।
৪. পেন্সিল।
ধাপ সমূহ:
ধাপ-১
কাগজের প্রজাপতি তৈরি করার জন্য প্রথমে কাগজ প্রস্তুত করে নিয়েছি। এরপর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-২
এবার পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। আর সুন্দর করে কেটে নেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-৩
খুব সাবধানতার সাথে ধীরে ধীরে কেটে নিয়েছি। আর সুন্দর করে প্রজাপতির আকৃতি তৈরি করার চেষ্টা করেছি।
ধাপ-৪
একই পদ্ধতিতে দুটি প্রজাপতি তৈরি করে নিয়েছি।
ধাপ-৫
এবার প্রজাপতি দুটি সুন্দর করে সাজিয়ে তোলার জন্য এবং রঙিন করে তোলার জন্য কলমের ব্যবহার করার চেষ্টা করেছি।
ধাপ-৬
এবার কলম দিয়ে প্রজাপতি আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি।
ধাপ-৭
সুন্দরভাবে প্রজাপতিগুলো নকশা করে নিয়েছি। আর কালারফুল করে তোলার চেষ্টা করেছি। আর এভাবেই এই সুন্দর প্রজাপতিগুলো উপস্থাপনের জন্য প্রস্তুত করেছি।
উপস্থাপনা:
কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করতে আমার ভীষণ ভালো লেগেছে। কাগজ দিয়ে যখন কোন কিছু তৈরি করা হয় তখন দেখতে অনেক ভালো লাগে। তাই তো আমি চেষ্টা করেছি নতুন কিছু করার। সাদা কাগজগুলো ব্যবহার করে প্রজাপতি তৈরি করেছি। আর রঙিন প্রজাপতি তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
বাহ আপু, সবার সাদা কাগজ দিয়ে কত সুন্দর একটি প্রজাপতি ডাই বানালেন। আপনার কাগজের প্রজাপতি ডাইটি অসাধারণ হয়েছে। কি সুন্দর সাদা কাগজ দিয়ে বানিয়ে তার মধ্যে আবার কালারিং পেন দিয়ে নকশা করে প্রজাপতিটাকে আরো চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে।
আমার তৈরি করা কাগজের প্রজাপতি আপনার কাছে অসাধারণ লেগেছে এটা জেনে অনেক ভালো লাগলো আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
https://x.com/Monira93732137/status/1879159723397923101?t=is7envjho54rGmvVLVeAMA&s=19
চমৎকার দুটি প্রজাপতি তৈরি করেছেন কাগজ দিয়ে। দেখতে খুব সুন্দর লাগছে। কালার করার কারণে আরো সুন্দরভাবে ফুটে উঠেছে। কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে সময় লাগলো দেখতে ভালই লাগে আমার কাছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি। আর প্রজাপতিগুলো তৈরি করতে খুবই ভালো লেগেছে আমার। অসংখ্য ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য।
কাগজ কেটে অনেক কিছু তৈরি করা যায়। আসলে কাগজ কেটে যে কোন কিছু তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে কাগজের প্রজাপতি তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। প্রজাপতি দেখতে খুবই সুন্দর লাগছে। কাগজের প্রজাপতি তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন ভাইয়া কাগজ কেটে কোন কিছু বানালে দেখতে ভালো লাগে। আর কাগজ কেটে প্রজাপতি তৈরি করতে ভালো লেগেছে।
কাগজের প্রজাপতি দুটি দারুণভাবে তৈরি করেছেন আপু। বিশেষ করে কালারফুল করার কারণে, প্রজাপতি দুটি দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। যাইহোক এতো চমৎকার একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কাগজের প্রজাপতি কালার ফুল করে তৈরি করার চেষ্টা করেছি ভাইয়া। আর সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি।
সব মিলিয়ে প্রজাতির ডিজাইন টি অসাধারণ হয়েছে আপু। আপনি সাদা পেপার দিয়ে এতো সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন, যা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রজাপতি তৈরি সম্পন্ন করেছেন।
মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় সুন্দর করে প্রজাপতি তৈরি করেছি ভাইয়াm সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
বিভিন্ন জিনিস তৈরি করতে আসলেই অনেক ভালো লাগে। এই কথা যদিও আমার ভালো লাগে কিন্তু সময়ের অভাবে করতে পারিনা। আপনি প্রতিনিয়ত এই কাজ করছেন এবং আমাদের মাঝে শেয়ার করছেন এটা দেখে খুবই ভালো লাগলো আপু।
এটা ঠিক বলেছেন ভাইয়া সময়ের অভাবে অনেক কিছু করা হয় না। তবে সময় পেলে নতুন কিছু করতে সত্যিই অনেক ভালো লাগে।
কাগজ কেটে কেটে খুব সুন্দর দুটি প্রজাপতি তৈরি করেছেন আপু। প্রজাপতি দুটি দেখতে খুবই সুন্দর লাগছে।এত সুন্দর ভাবে খুব সহজে প্রজাপতি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুন্দর দুটি প্রজাপতি তৈরি করে উপস্থাপন করতে অনেক ভালো লেগেছে। সহজ পদ্ধতিতে প্রজাপতি তৈরি করার চেষ্টা করেছি ভাইয়া।
আপনার কাজগুলো যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনি খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করলেন আজকে। কাগজ দিয়ে এত সুন্দর করে কালার করে প্রজাপতি তৈরি করলেন। দেখে অনেক ভালো লেগেছে। প্রজাপতি কিভাবে তৈরি করলেন তা বিস্তারিত শেয়ার করার জন্য ধন্যবাদ।
কাগজের উপর বিভিন্ন রঙের কালার করে সুন্দর করে উপস্থাপন করেছি আর প্রজাপতিগুলো রঙিন করে তোলার চেষ্টা করেছি আপু।