DIY projects:- রঙিন কাগজ দিয়ে চিংড়ি মাছ তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago
"সৃজনশীলতাই শক্তি"
রঙিন কাগজ দিয়ে চিংড়ি মাছ তৈরি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
IMG20230706144034-01.jpeg

শুভ সকাল
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবার সুস্বাস্থ্য কামনা করছি। আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। DIY projects:- রঙিন কাগজ দিয়ে চিংড়ি মাছ তৈরি। ডাই প্রজেক্ট করতে ভীষণ ভালোবাসি। সময় পেলেই বিভিন্ন ধরণের ডাই প্রজেক্ট করতে ভালো লাগে। আশাকরি আপনাদের সবার আজকের ডাই প্রজেক্ট দেখে ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

✂️ "প্রয়োজনীয় উপকরণ" ✂️
IMG20230706141403.jpg

রঙিন কাগজ

পেন্সিল

কাঁচি

আঠা

সাইন পেন

"তৈরির প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-07-16-22-13-50-98_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • প্রথমেই আমি হলুদ রঙের রঙিন কাগজ নিলাম। তার পরে ২০ সে.মি করে কাগজটিকে কাঁচি দিয়ে কেটে নিলাম। এবার আমি কোনাকুনি ভাবে ভাঁজ করে নিলাম। তার পরে ছোট করে দু'পাশে ভাঁজ করে নিলাম। ভাঁজের উপরে চিকন করে আবারো ভাঁজ দিয়ে দিলাম।
"তৈরির প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-07-16-22-14-14-80_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এবার আমি ভাঁজ গুলোকে আস্তে আস্তে খুলে নিলাম। তার পরে সামনের দিকে চিকন কাঁচি দিয়ে কেটে নিলাম। এখন আমি উপরের দিকে দু'পাশে ছোট ভাঁজ করে নিলাম।
"তৈরির প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-07-16-22-14-59-78_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এবার আমি মাঝখানে ভাঁজ করে নিলাম। এবার আমি আস্তে আস্তে পুরো কাগজটিকে ছোট ছোট করে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পর এবার আমি ভালো করে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। তার পরে চিংড়ি মাছের শুর এবং চোখ বানিয়ে নিলাম। এবার আমার কাজ শেষ। তৈরি হয়ে গেলো চিংড়ি মাছ।
"রঙিন কাগজের চিংড়ি মাছ"
IMG20230706144017-01.jpeg
IMG20230706144034-01.jpeg
  • রঙিন কাগজ দিয়ে চিংড়ি মাছ তৈরি করা হয়েছে। মাছটিকে দেখতে ভীষণ কিউট লাগতেছে। এবার আমি রঙিন কাগজের চিংড়ি মাছের বেশ কিছু ফটোগ্রাফি করলাম। আশাকরি যারা চিংড়ি মাছ পছন্দ করেন। তাদের কাছে আমার আজকের ডাই প্রজেক্ট ভীষণ ভালো লাগবে। আজকের ডাই প্রজেক্ট আমার কাছেও ভীষণ ভালো লেগেছে। সব সময়ই চেষ্টা করি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। ডাই প্রজেক্ট গুলো করার সময় আমি ভীষণ আনন্দ উপভোগ করি। দেখতে ভীষণ ভালো লাগে। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
ছবির বিবরণ
বিভাগডাই প্রজেক্ট।
ডিভাইজrealme 9
বিষয়রঙিন কাগজ দিয়ে চিংড়ি মাছ তৈরি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
1673480397750.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস বানাতে আমার কাছেও খুবই ভালো লাগে। আপনার রঙিন কাগজের চিংড়ি মাছটি খুবই চমৎকার হয়েছে। এই চিংড়ি মাছটি আমি কিছুদিন আগে তৈরি করেছিলাম। এখনো শেয়ার করা হয়নি। সেজন্যই বুঝতে পারছি যে এটি বানানো কতটা কষ্টকর। আপনি খুব নিখুঁতভাবে তৈরি করেছেন জন্য এত সুন্দর লাগছে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

রঙিন কাগজের চিংড়ি মাছটি তো দারুন দেখতে লাগছে।আপনি খুব দক্ষতার সাথে কাগজ দিয়ে মাছটির কাজ শেষ করলেন। খুব সুন্দর হয়েছে।আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে নতুন নতুন ডাই পোস্ট গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু আপনার সুচিন্তিত মতামত এর জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে চিংড়ি মাছের খুবই সুন্দর একটি অরিগামি প্রস্তুত করেছেন দেখতে খুব সুন্দর দেখাচ্ছে।
কাগজ দিয়ে মাঝে মাঝে আপনার বানানো পোস্ট গুলো দেখে অবাক হয়ে যায়।
কি ইউনিক বুদ্ধি রে ভাই আপনার মাথায়।

 3 years ago 

ভাইয়া সব সময়ই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

রঙিন কাগজের চিংড়ি মাছটি দেখতে দারুন হয়েছে ভাইয়া। বেশ কিছুদিন আগে এরকম একটি চিংড়ি মাছ আমিও তৈরি করেছিলাম। আপনি চিংড়ি মাছ তৈরীর ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আসলে কাগজের তৈরি জিনিসগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। তাই আপনার রঙিন কাগজের চিংড়ি মাছটি দেখে সত্যি খুব ভালো লাগছে।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

খুব সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করেছেন আপনি। এমন কাজ গুলো করতে অনেক সময় লাগে। কিন্তু তৈরির পর দেখতে ভালো লাগে। আপনার কাজটি প্রসংশার যোগ্য। আপনি নিজেও উপভোগ করেছেন আমরাও উপভোগ করেছি।

 3 years ago 

মিতা, চিংড়ি মাছ আমার কাছে খুবই প্রিয়। তাই আপনার তৈরি রঙিন কাগজের চিংড়ি মাছটি দেখেও আমার কাছে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে চিংড়ি মাছটি নিয়ে এসে ফ্রাই করে খেয়ে ফেলি। যাইহোক মিতা,রঙিন কাগজ দিয়ে খুব কিউট একটি চিংড়ি মাছ আপনি কিভাবে তৈরি করেছেন, তার প্রতিটি ধাপ তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে চিংড়ি মাছের অরিগমি তৈরি করার দারুণ একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া । এটা দেখতে একদম সত্যিকারের চিংড়ি মাছের মত হয়েছে। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা এই জিনিসটি দেখে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64712.56
ETH 1875.41
USDT 1.00
SBD 0.38