অরিগ্যামি পোস্ট:)- রঙিন কাগজ দিয়ে খরগোশ তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago
রঙিন কাগজ দিয়ে খরগোশ তৈরি।
💫 "সৃজনশীলতাই শক্তি" 💫
Go green poster template ,Save Environment concept_20240511_073820_0000.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো #amarbanglablog পরিবার। সবাইকে শুরুতে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অরিগ্যামি পোস্ট:)- রঙিন কাগজ দিয়ে খরগোশ তৈরি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক।

✂️ "প্রয়োজনীয় উপকরণ" ✂️
IMG20240416131506.jpg
  • রঙিন কাগজ।
  • পেন্সিল।
  • কাঁচি।
  • স্কেল।
  • আঠা।
"তৈরির প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-05-11-07-27-57-96_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • প্রথমেই আমি রঙিন কাগজ নিলাম। তার পরে ১৫ সে,মি পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিলাম। এর পরে কাঁচি দিয়ে কেটে নিলাম। তার পরে মাঝখানে ভাঁজ করে নিলাম। এর পরে দাগ বরাবর দু'পাশে ভাঁজ করে নিলাম।
"তৈরির প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-05-11-07-28-24-64_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এবারে আমি কাগজের দুপাশের মাথায় ছোট করে ভাঁজ করে নিলাম। এর পরে ভাঁজ গুলোকে খুলে ভিতরে ঢুকিয়ে দিলাম। এবার আমি নিচের দিকে ভাঁজ করে নিলাম। তার পরে অপর পাশে ভাঁজ করে নিলাম।
"তৈরির প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-05-11-07-29-01-04_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এবার আমি কাগজ টিকে ঘুরিয়ে নিলাম। এবার আমি কাগজ টির মাঝখানে বারবার সামনের দিকে দুপাশে ভাঁজ করে নিলাম। এবার আমি নিচের দিকে ভাঁজ করে নিলাম।
"তৈরির প্রক্রিয়া চলছে"
Screenshot_2024-05-11-07-29-56-17_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এর পরে আমি মাঝখানে ভাঁজ করে নিলাম। এখন আমি খরগোশ এর মাথা এবং কান তৈরি করে নিলাম। এবার আমি নিচের দিকে ভাঁজ করে নিলাম। তার পরে খরগোশ এর পা তৈরি করে নিলাম। এখন আমি সাইন পেন দিয়ে চোখ মুখ তৈরি করে নিলাম। এবার আমার কাজ শেষ।
"ফাইনাল-আউটপুট"
IMG20240416145136-01.jpeg
IMG20240416135501-01.jpeg
  • রঙিন কাগজ দিয়ে খরগোশ তৈরি করা হয়েছে। এবার আমি খরগোশ এর বেশ কিছু ফটোগ্রাফি করে নিলাম।
"পরিশেষে"
IMG20240416135503-01.jpeg
  • রঙিন কাগজ দিয়ে কাজ গুলো করতে ভীষণ ভালোবাসি। কাজ গুলো করার সময় ভীষণ আনন্দ উপভোগ করি। এধরনের কাজ গুলো সৃজনশীলতা বৃদ্ধি করে। ফ্রি সময় পেলে চমৎকার সব অরিগ্যামি আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করি। আশাকরি আপনাদের সবার আজকের আয়োজন দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
পোস্টের বিবরণ:-
বিভাগঅরিগ্যামি পোস্ট।
ডিভাইজrealme 9
বিষয়রঙিন কাগজ দিয়ে খরগোশ তৈরি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1715049751277.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে যেমন ভালো লাগে ঠিক তেমনি দেখতেও ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে খুব চমৎকার ভাবে একটি খরগোশের অরিগামি তৈরি করলেন। ধাপে ধাপে তুলে ধরেছেন। আপনার তৈরি করা খরগোশের অরিগামিটি দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ জানাই আপনাকে চমৎকার এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর একটি অরিগ্যামি বানিয়েছেন আপনি।দেখতে অনেক কিউট লাগছে।সব গুলি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার খরগোশ তৈরি করেছেন। আমি দেখে মুগ্ধ হলাম ভাই। রঙিন কাগজের তৈরি জিনিস গুলো আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে খরগোশ এর চোখ আপনি সুন্দর করে তৈরি করেছেন। আপনার সৃজনশীলতা প্রকাশ করে আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে এতেই আমার সার্থকতা ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে বেশ দারুন একটি খরগোশের অরিগ্যামী তৈরি করেছেন। খরগোশটি দেখতে অনেক কিউট লাগছে। প্রতিটা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু খরগোশ টি দেখতে কিউট লাগতেছে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি খরগোশ তৈরি করেছেন। খরগোশটি দেখে মনে হচ্ছে সত্যিকারে খরগোশ। কালারটা দারুণ এসেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু ভালো থাকবেন।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব চমৎকার একটা খরগোশের অরিগামি করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে এত সুন্দর এবং কিউট দেখতে একটা খরগোশ তৈরি করেছেন দেখেই তো আমি জাস্ট মুগ্ধ হয়েছি। এরকম ভাবে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। ভাঁজে ভাঁজে যদি এরকম অরিগ্যামি গুলো তৈরি করা হয় তাহলে বেশি ভালো লাগে। উপস্থাপনার মাধ্যমে এগুলো তুলে ধরা একটু মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়ায়। কারণ কিভাবে কাগজ ভাঁজ করা হয়েছে এটা বলে বোঝানো মুশকিল হয়। সত্যি খুব কিউট লাগতেছে এই খরগোশটাকে দেখতে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু শুধু ভাঁজের খেলা। পোস্ট করার সময় লিখতে সমস্যা হয়ে যায়। তার পরে ধৈর্য্য সহকারে লেখার চেষ্টা করি। আপনার চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজের জিনিস গুলো দেখতে খুবই সুন্দর লাগে। আপনি আজ রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি খরগোশের অরিগামি তৈরি করেছেন। যদিও এমন জিনিস তৈরি করার মধ্যে আলাদা একটা প্রশান্তি খুঁজে পাওয়া যায়। সুন্দর একটি খরগোশের অরিগামি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই এধরনের কাজ গুলো করার সময় ভীষণ আনন্দ উপভোগ করি ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দারুন একটা অরিগামি পোস্ট উপহার দিয়েছো। এধরনের কাজগুলো দারুন লাগে এবং তৈরির পর ভীষণ ভালো লাগা কাজ করে। তোমার কভার ফটো এবং উপস্থাপনা এককথায় অসাধারণ হয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।

 2 years ago 

আপনার এধরনের মন্তব্য গুলো পেলে কাজ করার উৎসাহ বেড়ে যায়। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64176.44
ETH 1798.29
USDT 1.00
SBD 0.38