ডাই পোস্ট :- // পেপার কাটিং ডিজাইন //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সুন্দর পোস্ট নিয়ে।

IMG20240525202057-01.jpeg

আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি পোস্ট। আজকে আপনাদের সাথে সুন্দর একটি পেপার কাটিং ডিজাইন শেয়ার করবো।প্রতিদিনের মতো আজকে আমি সাদা রঙের পেপার কেটে ডিজাইন তৈরি করিনি।সাদা পেপার এর বদলে এখানে আমি গাঢ় হলুদ রঙের কাগজ ব্যবহার করেছি।রঙিন পেপার দিয়ে ডিজাইনগুলো তৈরি করলে দেখতে আমার কাছে খুব ভালো লাগে।পেপার কেটে ডিজাইন তৈরি করতে খুবই অল্প সময় লাগে।তবে একটু ধৈর্য দিয়ে পেপারের ভাঁজগুলো করতে হয়। এবং পেপার কাটিং করার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। তা না হলে যে ডিজাইনটি তৈরি করতে চাইবো সেটি সঠিকভাবে তৈরি হবে না। আজকে আমি পেপার কাটিং করে চতুর্ভুজ শেপের একটি ডিজাইন তৈরি করেছি। চতুর্ভুজ আকৃতির এই ডিজাইনের মধ্যে রয়েছে অনেকগুলো লাভ ও পাতার নকশা।এই ধরনের ডিজাইনগুলো দেখতে অনেক সুন্দর লাগে।আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ডিজাইনটি তৈরি করলাম।

পেপার কাটিং ডিজাইন

IMG20240525202131-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.রঙিন কাগজ
২.কাঁচি
৩.কলম

IMG20240525201138.jpg

ধাপ-১:

প্রথমে সমান দৈর্ঘ্য ও প্রস্থ বিশিষ্ট একটি গাঢ় হলুদ রঙের পেপার নিব। রঙিন পেপার দিয়ে ফুল তৈরি করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাই আমি রঙিন পেপার নিয়েছি পেপার কাটিং ডিজাইনটি করার জন্য।

IMG20240525201204.jpg

ধাপ-২:

এরপর পেপারটি মাঝবরাবর সমানভাবে দুইবার ভাঁজ দিব।এরপর পেপারটি কোনাকুনি ভাঁজ দিব।

IMG20240525201231.jpgIMG20240525201246.jpg

IMG20240525201311.jpg

ধাপ-৩:

এখন কলমের সাহায্যে যে ডিজাইনটি তৈরি করবো সেই ডিজাইনটি সুন্দর করে এঁকে নিব। যেহেতু, এখানে আমি হার্ট শেপের ও পাতার ডিজাইন তৈরি করবো তাই, হার্ট শেপ ও পাতার ডিজাইনটি অঙ্কন করে নিব।

IMG20240525201458.jpg

ধাপ-৪:

এরপর কাঁচির সাহায্যে দাগ দেওয়া অংশ থেকে কেটে নিব। খুবই সাবধানতার সঙ্গে ডিজাইনটি কাটতে হবে। তা না হলে ডিজাইনটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

IMG20240525201903.jpg

ধাপ-৫:

ডিজাইনটি কেটে নেওয়ার পরে এর ভাঁজগুলো খুলে নিব। কাগজের ভাঁজগুলো খুব ধীরে ধীরে খুলতে হবে।

IMG20240525201914.jpgIMG20240525201930.jpg
IMG20240525202008.jpgIMG20240525202040.jpg
ধাপ-৬:

সম্পূর্ণ ভাঁজ খোলার পর দেখতে পাবো সুন্দর একটি চতুর্ভুজ শেপের ডিজাইন তৈরি হয়েছে।রঙিন কাগজ দিয়ে তৈরি এই পেপার কাটিং ডিজাইনটি দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিলো।

IMG20240525202050-01.jpeg

ফাইনাল আউটপুট:

IMG20240525202121-01.jpeg

IMG20240525202046-01.jpeg

আশা করি আপনাদের কাছে এই পেপার কাটিং ডিজাইনটি ভালো লেগেছে। আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে সব সময়ের মতো পাশে থাকবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমাকে কাজ করার প্রতি আরো উৎসাহিত করে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীঅরিগ্যামি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে পেপার কেটে দারুন একটি পোস্ট তৈরি করে শেয়ার করেছেন। আসলে পেপার কেটে যেকোনো ধরনের পোস্ট তৈরি করলে দেখতে বেশ ভালো লাগে। তবে পেপার গুলো কাটার সময় বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। এত সুন্দর ভাবে পোস্ট তৈরির প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক সুন্দর পেপার কাটিং আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লেগেছে আপনার চমৎকার এ পেপার কাটিং এর একটা ডিজাইন দেখে। এই সমস্ত কাটিং গুলো আমার খুব ভালো লাগে। নতুন একটি পদ্ধতি শিখতে পারলাম আপনার পোস্ট দেখে।

 2 years ago 

আপু আমি আপনার পেপার কাটিং গুলো পছন্দ করি। পেপার কাটিং ডিজাইন গুলো চমৎকার ভাবে ফুটিয়ে তুলতে পারেন। এধরনের কাজ গুলো ধৈর্য্য সহকারে করতে হয়। একটু ভুল হলে পুরো কাজটি নষ্ট হয়ে যায়। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপু আগে এভাবে অনেক কাগজ কাটতাম।সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতাম।আগেতো হালখাতার সময় এভাবে কাগজ দিয়ে দোকান সাজাত।ধন্যবাদ আপু এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

কাগজ দিয়ে ডিজাইন তৈরি করা খুবই সুন্দর পদ্ধতি শেয়ার করেছেন আপু। এই ধরনের ডিজাইন গুলো দেখতে আসলেই অনেক ভালো লাগে। ছোটবেলার লক্ষ্য করতাম হালখাতা তে এ ধরনের ডিজাইন সব থেকে বেশি ব্যবহার করা হতো।

 2 years ago 

আপনার পেপার কাটিং ডিজাইন খুবই দুর্দান্ত হয়েছে। কাগজ কেটে খুব সুন্দর ভাবে ফুল তৈরি করেছেন আপনি । আসলে কাগজ কেটে এই ধরনের ফুল বা, ডিজাইন তৈরি করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। কাগজের ফুল দেখে খুব ভালো লাগলো। এত সুন্দর কাগজের ফুল তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

অনেক অনেক ভালো লাগলো আপু আপনার পেপার কাটিং ডিজাইন। পেপার কাটিং ডিজাইন করতে আমি খুব পছন্দ করি। অনেক সুন্দর হয়েছে আপনার এই কাটিংটা। দেখে ভালো লেগেছে আমার।

 2 years ago 

আপনি আজকে পেপার কাটিং করে অনেক সুন্দর একটি ডিজাইন তৈরি করেছেন। এধরনের ডিজাইন গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাছাড়া এধরনের কাটিং করার সময় খুবই সাবধানে কাটিং করতে হয়। তা নাহলে একটু এদিক সেদিক হলে ডিজাইনটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

পেপার কাটিং ডিজাইন গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আমিও প্রায় প্রতি সপ্তাহে এরকম নকশা আপনাদের মাঝে শেয়ার করি। তবে আমি চার কোন আকৃতির নয় ফুল আকারে উপস্থাপন করি। আপনি আজকে চার কোনা ভাবে ডিজাইনটি তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি তো খুব সুন্দর পেপার কাটিং ডিজাইন করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানালে যেমন ভালো লাগে দেখতে বেশ চমৎকার লাগে। তবে রঙিন কাগজের ভাঁজগুলো কাটতে খুব সাবধানে কাটতে হয় ।কারণ একটু এদিক ওদিক হলে ভাঁজ গুলো নষ্ট হয়ে যায়। তবে খুব সুন্দর করে কাগজের নকশা তৈরি আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63940.06
ETH 1843.58
USDT 1.00
SBD 0.38