(এসো নিজে করি) রঙিন কাগজ দিয়ে তৈরি আপেল।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দরভাবে একটি আপেল তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত আমি এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করে থাকি। ধীরে ধীরে রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই শিখতে পারলাম। রঙিন কাগজের তৈরি জিনিসগুলো আমার কাছে এমনিতেই অনেক ভালো লাগে। তাই আমি চেষ্টা করেছি একটি সুন্দর আপেল তৈরি করে আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। এরকম জিনিস গুলো দেখতে যেমন ভাল লাগে আর তৈরি করতেও অনেক ভালো লাগে আমার কাছে। তাই আজকে এই কাগজের আপেলটি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। আজকে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি আপেল তৈরি চেষ্টা করলাম।আমি এটি কিভাবে তৈরি করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের ডাই প্রজেক্ট আপনাদের ভালো লাগবে।

IMG_20240229_133610.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• গাম
• কাঁচি
• পেন্সিল
• স্কেল

IMG-20231213-WA0257.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর একটি রঙিন কাগজ চারকোনা করে কাঁচি দিয়ে কেটে নিলাম।

IMG-20231213-WA0258.jpg

ধাপ - ২ :

এরপর চারকোনা করে কেটে নেওয়া রঙিন কাগজের মাঝখান দিয়ে দুটি ভাঁজ দিয়ে দিলাম।

IMG-20231213-WA0259.jpg

ধাপ - ৩ :

এরপর অপর পাশের রঙিন কাগজের শেষের মাথায় ছোট করে একটি ভাঁজ দিয়ে নিলাম।

IMG-20231213-WA0269.jpg

ধাপ - ৪ :

এরপর সেই ছোট বাজের দুপাশে আরো দুটি ভাঁজ সুন্দর করে দিয়ে দিলাম।

IMG-20231213-WA0268.jpg

ধাপ - ৫ :

এরপর মাঝখানের দিকে আরো একটি ভাঁজ দিয়ে একটি আপেল তৈরি করে নিলাম।

IMG-20231213-WA0267.jpg

ধাপ - ৬ :

এরপর অন্য আরেকটি রঙিন কাগজ নিয়ে কাঁচি দিয়ে দুটি পাতা কেটে আপেলের পাশে লাগিয়ে নিলাম।

IMG-20231213-WA0265.jpg

IMG-20231213-WA0263.jpg

শেষ ধাপ :

এভাবে রঙিন কাগজ দিয়ে একটি আপেল তৈরি করে নিলাম। আশা করি আমার তৈরি করা এই আপেল আপনাদের সবার বেশ পছন্দ হবে।

IMG_20240229_133610.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে অত্যন্ত সুন্দর একটি আপেল তৈরি করেছেন। এটা দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আসলে এই কাজগুলো করতে বেশ দক্ষতা লাগে। দক্ষতা ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না। শুভেচ্ছা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার রঙিন কাগজের আপেল নিয়ে সুন্দর মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপেল তৈরি করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার মত আমারও রঙিন কাগজের বিভিন্ন জিনিস তৈরি করতে খুবই ভালো লাগে। আপেলের পাতাগুলো দেবার কারণে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে।

 2 years ago 

আমি চেষ্টা করেছি আপেলের পাতা দিয়ে সুন্দর করে পোস্ট করার জন্য। তবে আপনার মন্তব্য শুনে খুব ভালো লাগলো।

 2 years ago 

আপেল আমার বেশ পছন্দের ফল। আপেলের অরিগ্যামি দেখে খুব ভালো লাগলো। আসলে হাতে সময় থাকলে এবং নিজের দক্ষতা থাকলে রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে আপেল তৈরি করেছেন। আপেলের অরিগ্যামি বেশ দুর্দান্ত হয়েছে । আপেলের অরিগ্যামি তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আমার রঙিন কাগজের আপেলের অরিগ্যামি বেশ দুর্দান্ত হয়েছে বলে সুন্দর মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। আর আপনি রঙিন কাগজ দিয়ে আপেল তৈরি করার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। আশা করছি আবারও নতুন কিছু নিয়ে হাজির হবেন। শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আমি চেষ্টা করি রঙিন কাগজ দিয়ে ভিন্ন কিছু বানানোর জন্য সব সময়। তবে আপনার অসাধারণ মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে কিছু বানালে ভীষণ ভালো লাগে দেখতে।আপনি চমৎকার সুন্দর করে রঙ্গিন কাগজ দিয়ে একটি আপেল বানানোর চেষ্টা করেছেন। আপেল টি বানানো বেশ সুন্দর হয়েছে। আপেলের পাতা দুটো সব থেকে বেশি সুন্দর হয়েছে। ধাপে ধাপে আপেল বানানোর পদ্ধতি চমৎকার ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর আপেল বানানোর পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু রঙিন কাগজ দিয়ে কিছু বানালে দেখতে বেশ ভালই লাগে। অসাধারণ মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানাতেই আমার কাছে বেশ ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে ।আজ আপনি রঙিন কাগজ দিয়ে আপেল বানানোর চেষ্টা করেছেন দেখে বেশ ভালো লাগলো। প্রথম থেকে কাগজের কালারটি গোলাপি দেখে ভাবছিলাম লাল হলে ভালো হতো ।শেষের ফটোগ্রাফিটি যদিও আপনি লাল দিয়েছেন। এখন বেশ ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64091.33
ETH 1842.93
USDT 1.00
SBD 0.38