(এসো নিজে করি) ডাই :- বোতলের কাক দিয়ে তৈরি রোবট।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আপনাদের সাথে বোতলের কাক দিয়ে খুব সুন্দর একটি রোবট তৈরি করে শেয়ার করব। আমি চেষ্টা করলাম ভিন্নরকম কিছু তৈরি করার জন্য। তাই বাড়ির চারপাশ থেকে অনেকগুলো বোতলের কাক প্রথমে জোগাড় করে নিলাম। তারপর চেষ্টা করলাম বোতলের কাক দিয়ে সুন্দর কোন জিনিস তৈরি করার জন্য। শেষমেষ বোতলের কাক দিয়ে একটি রোবট তৈরি করলাম। এখন সবাই বেশ সুন্দর সুন্দর জিনিস প্রতিনিয়ত চেষ্টা করতেছে। তাই আমিও চেষ্টা করেছি একটি সুন্দর রোবট তৈরি করার জন্য। রোবট তৈরি করার পরে আমার কাছে বেশ ভালো লাগলো। প্রতিনিয়ত আমি অনেক কিছুই শিখে যাচ্ছি। তাছাড়া আপনাদের পোস্টগুলো থেকে আমি নিজে অনেক কিছু শেখার চেষ্টা করি। আমার কাছে এরকম জিনিস গুলো দেখতে বেশ ভালো লাগে। তাই আজকে আমি বোতলের কাক দিয়ে সুন্দর একটি রোবট তৈরি চেষ্টা করলাম।আমি এটি কিভাবে তৈরি করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের ডাই প্রজেক্ট আপনাদের ভালো লাগবে।

IMG_20240310_091556 (2).jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• গাম
• কাঁচি
• পেন্সিল
• স্কেল

IMG_20240310_102457.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি সোজা করে দুটি বোতলের কাক গ্লু গান দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240310_102244.jpg

ধাপ - ২ :

এরপর সেই জোড়া লাগানো কাকে নিচের অংশে সোজা করে আরো দুটি কাক জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240310_102327.jpg

ধাপ - ৩ :

এরপর সেই কাকের দুপাশে পায়ের মতো করে আরো কিছু কাক জোড়া লাগিয়ে দিলাম।

IMG_20240309_201510.jpg

ধাপ - ৪ :

এরপর দু দিকের দুটি কাকের মধ্যে লাল এবং কমলা কালারের বড় দুটি কাক গ্লু গান দিয়ে জোড়া লাগিয়ে দিলাম।

IMG_20240310_102357.jpg

ধাপ - ৫ :

এরপর উপরে দু'পাশে আবারো দুটি হাতের মতো করে দুটি নীল কাক জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20240309_203151.jpg

ধাপ - ৬ :

এরপর সেই কাকের সাথে এক্স দুটি সবুজ কাক এবং দুটি হলুদ কাক দিয়ে দুটি হাত তৈরি করে নিলাম।

IMG_20240310_102420.jpg

ধাপ - ৭ :

এরপর কাগজের উপরে চোখ মুখ এঁকে এবং মাথার উপরে একটি টুপি সুন্দরভাবে জোড়া লাগিয়ে দিলাম।

IMG_20240310_102440.jpg

শেষ ধাপ :

কিভাবে বোতলের কাক দিয়ে একটি রোবট তৈরি করে নিলাম। আশা করি আমার তৈরি করা এই রোবট আপনাদের সবার পছন্দ হবে।

IMG_20240310_091604.jpg

IMG_20240310_091556 (2).jpg

IMG_20240310_091615.jpg

IMG_20240310_091626.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

বোতলের কাক দিয়ে কিউট একটি রোবট তৈরি করেছেন ভাইয়া।ডাই টি জাস্ট অসাধারণ ছিল।আপনার আইডিয়ার প্রশংসা করতে হয়।বেশ ভালো লাগলো পোস্টটি।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার বানানো রোবট তৈরি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বেশ ভালো বুদ্ধি তো।বোতলের ক্যাপ দিয়ে রোবট তৈরি।আসলেই ভিন্ন রকম কিছু দেখতে পেলাম।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার তৈরি করা রোবট নিয়ে সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে আপনার এই বোতলের মুখ দিয়ে তৈরি রোবটটি কিন্তু আসলেই অসাধারণ হয়েছে। এত সাধারণ জিনিস দিয়ে এত সুন্দর ধরনের জিনিস তৈরি করা যায় এবং এই জিনিস তৈরি করার মত বুদ্ধি সত্যিই দেখার মত। আর আমার মনে হয় যে আপনার ওই বোতলের মুখের নামটি আপনি কাক দিয়েছেন। অনেকে আবার এই বোতলের মুখকে কর্ক বলে, অনেকেই আবার ছিপি বলে।

 2 years ago 

আমরা বোতলের মুখকে আমাদের এদিকে কাক বলে থাকি। সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি আজকে খুবই চমৎকার একটি রোবট তৈরি করেছেন। বোতলের কাক দিয়ে এত সুন্দর রোবট তৈরি করা যায় এটা না দেখলে বুঝতে পারতাম না। রোবট তৈরি প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। এত সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে আমি চেষ্টা করেছি বোতলের কাক দিয়ে সুন্দর একটি রোবট বাড়ানোর জন্য। আপনার সুন্দর মন্তব্য শুনে খুব ভালো লাগলো।

 2 years ago 

ভাইয়া বোতলের ক্যাপ দিয়ে দারুন রোবট তৈরি করেছেন।রোবটটি দেখতে খুবই সুন্দর হয়েছে।আপনি খুব সুন্দর ভাবেই কাজটি সমাপ্ত করলেন।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর এই রোবটটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার তৈরি করা রোবট নিয়ে সুন্দর উচ্ছেদ মূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সত্যি ভাইয়া আপনার আইডিয়াটা এত বেশি ইউনিক ছিল যে আমি তো দেখেই মুগ্ধ হয়েছি। বোতলের কাক দিয়ে আপনি খুবই সুন্দর এবং কিউট দেখতে একটা রোবট তৈরি করে নিয়েছেন। এই রোবটটাকে দেখে আমি তো একেবারে মুগ্ধ হয়েছি। রোবট তৈরি করার পদ্ধতি দেখে সহজেই শিখে নিলাম এটা তৈরি করার পদ্ধতি। আপনি কিন্তু ধীরে ধীরে অনেক কিছুই শিখতে পারতেছেন। ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবেন চেষ্টার ফলে।

 2 years ago 

আমার তৈরি করা রোবট দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন শুনে খুব খুশি হলাম। সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

দারুন একটি আইডিয়া ছিল ভাইয়া বোতলের মুখ দিয়ে যে এত সুন্দর রোবট তৈরি করা যায় সেটা না দেখলে বুঝতেই পারতাম না । আর আপনি বোতলের কাক বলেছেন আমরা এগুলোকে বোতলের মুখ বলি ।আপনার রোবটটি কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে একেবারে সত্যিকারের রোবটের মতই লাগছে ।খুব নিখুঁতভাবে কাজটি করেছেন ।

ভাইয়া আপনার পোস্টের ভিতরে একটু ভুল রয়েছে আপনি প্রয়োজনীয় উপকরণগুলো ভুল লিখেছেন ওটা দয়া করে ঠিক করে দিয়েন।

 2 years ago 

হ্যাঁ আপু আমারও উপকরণে নামগুলো ভুল হয়েছে। তবে এগুলো ঠিক হচ্ছে না এডিট করলে। সুন্দর মন্তব্যের জন্য এবং ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই কাজটির জন্য আপনি প্রশংসার দাবিদার। সত্য কথা বলতে ভাইয়া চমৎকার ছিল। বোতলের কাক দিয়ে আপনি রোবট তৈরি করেছেন। বিশেষ করে আপনি সর্বদা সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটান। আপনার প্রত্যেকটি কাজ বেশ দক্ষতা সম্পন্ন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার তৈরি করা রোবট চমৎকার হয়েছে বলে সুন্দর মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সহজ এবং সুন্দরভাবে বোতলের কাক দিয়ে একটি রোবট তৈরি করেছেন ভাইয়া। রোবটটি দেখতে কিন্তু দারুন লাগছে। রোবট তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। দেখে সত্যি খুবই ভালো লাগলো ধন্যবাদ।

 2 years ago 

আসলে রোবট তৈরি করার পর নিজের কাছেও খুব ভালো লাগলো। তার চেয়ে আপনাদের মন্তব্য শুনে আরো বেশি ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64457.24
ETH 1864.34
USDT 1.00
SBD 0.38