রঙিন কাগজ দিয়ে তৈরি শামুক এর অরিগ্যামি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দরভাবে একটি শামুক তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত আমি এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করে থাকি। ধীরে ধীরে রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই শিখতে পারলাম। রঙিন কাগজের তৈরি জিনিসগুলো আমার কাছে এমনিতেই অনেক ভালো লাগে। তাই আমি চেষ্টা করেছি একটি সুন্দর শামুক তৈরি করে আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। এরকম জিনিস গুলো দেখতে যেমন ভাল লাগে আর তৈরি করতেও অনেক ভালো লাগে আমার কাছে। তাই আজকে এই কাগজের শামুকটি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। আজকে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি শামুক তৈরি চেষ্টা করলাম।আমি এটি কিভাবে তৈরি করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের ডাই প্রজেক্ট আপনাদের ভালো লাগবে।

IMG_20240228_143449.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• গাম
• কাঁচি
• পেন্সিল
• স্কেল

IMG-20231213-WA0207.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর কমলা কালারের রঙিন কাগজ নিয়ে তার উপরে মোটা মার্কার কলম দিয়ে গোল করে দাগ টেনে নিলাম।

IMG-20231213-WA0209.jpg

ধাপ - ২ :

এরপর অন্য আরেকটি রঙিন কাগজ গোল করে কেটে মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়ে নিলাম।

IMG-20231213-WA0212.jpg

ধাপ - ৩ :

তোর কলম দিয়ে আঁকা গোল রঙিন কাগজটাকে ভাঁজ করে রাখা রঙিন কাগজের মাঝখানে জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20231213-WA0219.jpg

ধাপ - ৪ :

এরপর সাদা একটি কাগজের মধ্যে কালো রং দিয়ে দুটি চোখ এঁকে কাঁচি দিয়ে কেটে নিলাম।

IMG-20231213-WA0217.jpg

ধাপ - ৫ :

এরপর আরেকটি চিকন কাগজের উপরে ঘাম লাগিয়ে চোখ দুটিকে জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20231213-WA0216.jpg

ধাপ - ৬ :

এরপর ভাজ করে রাখা কাগজের উপরে চোখ দুটিকে জোড়া লাগিয়ে একটি শামুক তৈরি করে নিলাম।

IMG-20231213-WA0223.jpg

শেষ ধাপ :

এভাবে শামুকের একটি অরিগ্যামি তৈরি করে নিলাম। আশা করি আমার তৈরি করা শামুকের এই অরিগ্যামি আপনাদের বেশ পছন্দ হবে।

IMG_20240228_143449.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি শামুক এর অরিগ্যামিটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকার ভাবে কয়েকটি ধাপের মাধ্যমে অরিগ্যামিটি তৈরী করেছেন ও আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য শুনে খুব ভালো লাগলো ভাইয়া তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি শামুকের অরিগ্যামি তৈরি করেছেন। আপনার এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। শামুকের কালার খুব সুন্দর হয়েছে। দেখতেও একদম বাস্তবের শামুকের মতোই দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে আমার রঙিন কাগজের শামুক এর অরিগ্যামি নিয়ে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ওয়াও! বেশ দারুন আইডিয়া তো ভাই। রঙিন কাগজ দিয়ে শামুকের অরিগ্যামি তৈরি করা যায়, এটা তো আমি আগে ভেবে দেখিনি। যদিও আমার কাছে এগুলোকে ডাই মনে হয়। তবে আপনি যেটি তৈরি করেছেন, সেটি দেখতে বেশ সুন্দর হয়েছে। এটি স্টেপ বাই স্টেপ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন, যার ফলে এটি তৈরির পদ্ধতি আমরা খুব সহজে শিখে নিতে পারলাম।

 2 years ago 

চেষ্টা করিয়েন ভাইয়া দেখবেন খুব সুন্দর রঙ্গিন কাগজের শামুকের অরিগ্যামি তৈরি করে ফেলেছেন।

 2 years ago 

ঠিক আছে ভাই, চেষ্টা করে দেখবো রঙ্গিন কাগজ দিয়ে এমন শামুকের অরিগ্যামি তৈরি করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শামুক এর অরিগ্যামি দারুন হয়েছে। সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সাইন পেন দিয়ে দাগ দেওয়ার কারনে দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। এধরনের অরিগ্যামি আমার কাছে ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে ভিই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে আমার তৈরি করা শামুকের অরিগ্যামি নিয়ে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

শামুকের অরিগ্যামি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আমি তো প্রথমে কয়েল ভেবেছিলাম। আপনার ইউনিক আইডিয়া আমার খুবই ভালো লেগেছে। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

না আপু এটি কয়েল না। আমি রঙিন কাগজ দিয়ে শামুক তৈরি করেছি। খুব সুন্দর মন্তব্য করেছেন।

 2 years ago 

অনেক সুন্দর একটি ক্রিয়েটিভিটি শেয়ার করলেন আপনি। রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। যা প্রতিনিয়ত আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে শিখতেছি সবার মাধ্যমে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে শামুক তৈরি করে নিলেন। দেখতে রিয়েল শামুকের মত হয়েছে। অনেক ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার উৎসাহিত মূলক মন্তব্য শুনে খুব ভালো লাগলো। রঙিন কাগজের শামুক নিয়ে সুন্দর মন্তব্য করেছেন।

 2 years ago 

শামুক শুধু মাত্র বাস্তবে দেখেছি৷ তবে কখনো রঙিন কাগজ দিয়ে শামুক তৈরি করা যাবে তা চিন্তাও করিনি৷ যেভাবে আপনি রঙিন কাগজ দিয়ে এই সুন্দর শামুক তৈরি করে ফেলেছেন তা একদমই অসাধারণ হয়েছে৷ এটিকে একদম বাস্তবের মতো দেখা যাচ্ছে এবং এটিকে অনেক কিউট লাগছে৷ ইচ্ছে করছে এখনই এটিকে নিয়ে ছেড়ে দিই, এটি যেন হাঁটা শুরু করবে৷ অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি অরিগামি শেয়ার করার জন্য৷

 2 years ago 

আসলে আমি চেষ্টা করেছি রঙিন কাগজ দিয়ে শামুক এর অরিগ্যামি তৈরি করার জন্য। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সময় স্বল্পতার কারনে আমি এটি তৈরি করতে পারিনা৷ তবে সময় পেলে অবশ্যই চেষ্টা করে দেখব।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া আপনি রঙ্গিন কাগজ দিয়ে বেশ দারুন একটি শামুকের অরিগামি তৈরি করেছেন। রঙ্গিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করলে আসলে দেখতে অনেক ভালো লাগে। দেখতে একদম জীবন্ত শামুকের মতোই লাগছে। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করলে দেখতে এমনিতে বেশ ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া রঙিন কাগজের জিনিসগুলো বানাতেও যেমন ভালো লাগে দেখতেও তেমন সুন্দর লাগে। আপনার আজকের রঙিন কাগজ দিয়ে শামুক তৈরিটি খুব ভালো লেগেছে। খুব সহজে এটি তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে ভালো লেগেছে আমার কাছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 66288.21
ETH 1934.08
USDT 1.00
SBD 0.38