রুই মাছ রান্নার রেসিপি (১০%প্রিয় লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুগণ আমি@jahidulislam01 বাংলাদেশ। আজ শুক্রবার এপ্রিল, (২১-৪-২০২৩) আশা করি আপনারা অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন।মহান আল্লাহতালার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজ আমি আপনাদের মাঝে রুই মাছ রান্না রেসিপি নিয়ে হাজির হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে।

রেসিপি তৈরির উপাদান

ক্রমিক নম্বরউপাদান
রুই মাছ
সয়াবিন তৈল
শুকনো মরিচ
রসুন
পিয়াজ
পানি
দারচিনি
এলাচ
লবণ
১০হলুদের গুঁড়া

🍲০১ 🍲

IMG_20230420_145220.jpg

প্রথমে আমি মাছগুলো সুন্দরভাবে ছুরি দিয়ে আইস তুলে নিয়েছি। এরপরে ছুরি দিয়েই টুকরো করে বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে একটি নির্দিষ্ট বাটিতে রেখেছি। সেই মুহূর্তে একটি সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি।

🍲০২ 🍲

IMG_20230420_145023.jpg

এবার আমি শুকনা মরিচের গুড়া, হলুদের গুঁড়া, এবং লবণ পরিমাণ মত দিয়ে মিক্স করে নিয়েছি।

🍲০৩ 🍲

IMG_20230420_145044.jpg

এবার আমি কড়াইয়ের উপরে সয়াবিন তৈল ঢেলে দিয়েছি। কড়াই এর উপরে একটি একটি করে রুই মাছের টুকরা উঠিয়ে দিয়েছি ভাজার উদ্দেশ্যে।

🍲০৪ 🍲

IMG_20230420_145321.jpg

কড়াই এর উপরে মাছগুলো খুন্তি দিয়ে উল্টিয়ে দিয়েছি। এবার বোঝা যাচ্ছে অনেক সুন্দর ভাবে ভাজা হয়ে গিয়েছে।

🍲০৫ 🍲

IMG_20230420_145409.jpg

এবার আমি শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দারচিনি, এলাচ,লবণ,সহ যাবতীয় মসলা একত্রে নিয়ে একটি বাটির মধ্যে রেখে একটি সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি।

🍲০৬ 🍲

IMG_20230420_145443.jpg

দেখাই যাচ্ছে মসলার বাটির ভেতরে পরিমান মত পানি দিয়ে মিক্স করে রাখা হয়েছে।

🍲০৭ 🍲

IMG_20230420_145615.jpg

কড়াই এর উপরে ভাজা মাছ রয়েছে যাবতীয় মসলার পানি ভাজা মাছের উপরে দেওয়া হল ভুনা করার উদ্দেশ্যে। এভাবে রুই মাছ এর ভুনা রেসিপি খেতে অনেক বেশি মজাদার এবং লোভনীয় হয়ে থাকে।

🍲০৮ 🍲

IMG_20230420_145516.jpg

দেখেই বোঝা যাচ্ছে রেসিপি ভুনা অনেক মজাদার এবং লোভনীয় দেখাচ্ছে। রুই মাছের ঝোলটি দেখে আমার জিভে জল চলে এসেছে। এভাবে আমি প্রায় রেসিপি ভুনা করে খেয়ে থাকি।

🍲০৯ 🍲

IMG_20230420_145726.jpg

এই ছিল আজ আমার রুই মাছ ভুনা রেসিপি। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমার রেসিপি টি ধন্যবাদ সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।

Sort:  
 3 years ago 

রুই মাছ রান্নার দারুন একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই রেসিপিটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। একটু মরিচের পরিমাণ বেশি করে দিলে এই রেসিপিটা খেতে সবথেকে বেশি ভালো লাগে।

 3 years ago 

ঠিকই বলেছেন ভাই একটু মরিচের পরিমাণ বেশি দিলে খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। ধন্যবাদ এত সুন্দর মতামত প্রদান করার জন্য।

 3 years ago 

রুই মাছের দারুন রেসিপি করেছেন আপনি দেখে তো অনেক ভালো লেগেছে। আশা করি এই রেসিপিটা খেতে অনেক মজার হয়েছে রুই মাছ ভুনা করেছেন। খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ শেয়ার করেছেন ধন্যবাদ।

 3 years ago 

রুই মাছ ভুনার রেসিপি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আপনি অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে কমেন্ট করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রুই মাছ আমারও অনেক প্রিয় একটি মাছ। আপনি রুই মাছের চমৎকার রেসিপি করেছেন। তবে রুই মাছগুলো হালকা ভাজি করে রান্না করলে খেতে অনেক মজাই লাগে। তবে আপনার রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজাই হয়েছে। অনেক সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

জি আপু একেকজনের একেক রকম ভাবে রান্না বেশি পছন্দ।আপনার যেমন একটু হালকা ভাজি বেশি পছন্দ। আমার তেমন একটু বেশি ভাজি করে রান্না খেতে বেশি মজা হয়ে থাকে ধন্যবাদ মত প্রকাশ করার জন্য।

 3 years ago 

আমার পছন্দের মাছের মধ্যে রুই মাছ একটি। রুই মাছ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি রুই মাছগুলো প্রথমে ভাজি করে তারপর রান্না করেছেন। এভাবে মাছগুলো রান্না করলে খেতে অনেক মজাই লাগে। এবং রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে অনেক মজা করে খেয়েছেন। এবং রেসিপিটি চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 3 years ago 

সত্যি আপু আপনি রেসিপির কালার দেখেই বুঝে ফেলেছেন কতটা মজাদার ছিল খেতে। তার চাইতে বেশি ভালো হতো যদি আপনি খেতে পারতেন আরো বেশি ভালোভাবে বুঝতে পারতেন শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমার খুবই ভালো লেগেছে আপনি অনেক সুন্দর ভাবে রুই মাছের রেসিপি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। তবে রেসিপি ফটোটা সামনে দিলে বেশি ভালো লাগতো। যাই হোক আপনি খুব সুন্দর করে রাজ্য সম্পন্ন করেছেন। কার্যক্রমের প্রত্যেকটা ধাপ খুবই ভালো লেগেছে। আশা করি অনেক সুস্বাদু ছিল এই রেসিপি

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া রুই মাছ রান্নার ভুনা রেসিপিটা প্রথমে দিলে বেশি ভালো হতো। আমি কিন্তু তাই করি তাড়াহুড়া করে পোস্ট করতে গিয়ে। ধন্যবাদ ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64488.03
ETH 1865.18
USDT 1.00
SBD 0.38