Diy-এসো নিজে করি|"গাছ থেকে তুলা সংগ্রহ করে পাখি ও পাখির বাচ্চা তৈরি"(ফটোগ্রাফিসহ)

in আমার বাংলা ব্লগ5 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।
আজ আমি পোষ্ট করেছি diy।সেটা হলো- "গাছ থেকে তুলা সংগ্ৰহ করে পাখি ও পাখির বাচ্চা তৈরি"(ফটোগ্রাফিসহ)।🕊️🐣

(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

CollageMaker_20211201_144729502.jpg

◆আমার প্রিয় পাঠকবন্ধুদের প্রতি আমার কিছু ব্যক্ত অনুভূতি:

অনেকটা দিন হয়ে গেল ,কোনো রকম diy তৈরি করা হয় না।🙅মনে অফুরন্ত ইচ্ছা থাকলে ও সময় সল্পতার কারনে diy জাতীয় কিছু বানানোর সময় হয়ে ওঠেনি।কারণ যেকোনো হাতের কাজ তৈরি করা খুবই সময়সাপেক্ষ ও ধৈর্যের।যাইহোক আজ আমার এক নিয়মিত পাঠক বন্ধুর কথা রাখতে diy করতে বসে পড়লাম।কারণ আমরা সবাই একটি পরিবারের সদস্য।সেই পরিবারের সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আমাদের এগিয়ে যেতে হবে।এছাড়া তাদের পছন্দের কিছু বিষয় আমাদের অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত।তাহলেই গড়ে উঠবে একটা সুসংঘবদ্ধ পরিবার।তেমনি "আমার বাংলাব্লগবাসীর " কিছু সদস্য যেমন আমার লেখা পছন্দ করেন তেমনি আমিও তাদের লেখা খুব খুবই পছন্দ করি।তাই মাঝে মাঝে তাদের অবদারকে ও আমাদের সম্মান ও প্রাধান্য দেওয়া উচিত।👍কারণ তাঁদের মূল্যবান মতামত ও সুন্দর মন্তব্য দ্বারা প্রতিনিয়ত আমি নতুন কিছু করার প্রতি শক্তি পাই এবং অনুপ্রেরণা ,উৎসাহ ও উদ্দীপনা পাই।😊😊সুতরাং কাজ আমি করলে ও আমার মনের শক্তি জোগান আমার প্রিয় পাঠকগণ।এইজন্য "আমার বাংলা ব্লগবাসীর" সকলের প্রতি ও আমার পাঠক বন্ধুদের প্রতি জানাই আমার অফুরন্ত ভালোবাসা ও সম্মান।💝💝যদিও আমি এই কমিউনিটির ক্ষুদ্র একজন সদস্য।তবুও কয়েকদিন আগে আমার এক পাঠকবন্ধু আমার diy ক্র্যাফট দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন।কিন্তু ব্যাস্ততার কারণে করা হয়ে ওঠেনি।যাইহোক আজ চলে আসলাম নতুন একটি diyক্র্যাফট নিয়ে।তো চলুন শুরু করা যাক---

CollageMaker_20211201_151352995.jpg

◆উপকরণ:

1.গাছ থেকে সংগৃহিত তুলা
2.কেচি
3.আঠা
4.লাল জলরং
5.পুরোনো কালো রঙের পুঁতি

◆তুলা সংগ্রহের কিছু ফটোগ্রাফি:

IMG_20211201_142836.jpg

(এটিকে গ্রাম্য ভাষায় আমরা কাবাস বা তুলা গাছ বলি,তো এটি কাবাসের ফুল)

CollageMaker_20211201_143025001.jpg

(কাবাস/তুলার ফুটন্ত ফুল)

CollageMaker_20211201_143149187.jpg

(কাবাস ফল বড়ো হচ্ছে ও ফেটে যাওয়ার দৃশ্য)

IMG_20211201_142717.jpg

(একটি পরিপক্ক ফেটে যাওয়া কাবাস ফল)

IMG_20211201_142752.jpg

(সাধারণত আমরা এই তুলা দিয়ে প্রতিদিন সন্ধাকালীন সময়ে সন্ধ্যাপ্রদীপ দিয়ে থাকি,তো আমি কিছু ফেটে যাওয়া কাবাস ফল সংগ্রহ করলাম)

CollageMaker_20211201_143056225.jpg

(একটি কম ফুটন্ত কাবাস ফল ও একদম বেশি ফুটন্ত কাবাস ফল)

◆প্রস্তুত প্রনালী:

ধাপঃ 1

IMG_20211201_143329.jpg

●এখানে কিছু পাকা ফুটন্ত কাবাস ফল নিয়ে নিলাম।

ধাপঃ 2

CollageMaker_20211201_144918258.jpg

●এরপর তুলাগুলির খোসা ছাড়িয়ে আলাদা করে নিয়ে দানা ছাড়িয়ে নিলাম।এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার।

ধাপঃ 3

CollageMaker_20211201_145003513.jpg

●এরপর একে একে উপকরণ গুলি নিয়ে নিলাম পাখি তৈরির জন্য।যেমন আঠা,লাল রঙের জলরং ,কেচি ইত্যাদি।কিছু তুলোর গায়ে লাল জলরং লাগিয়ে রোদে শুকাতে দেব।

ধাপঃ 4

IMG_20211201_143452.jpg

●এরপর অল্প সাদা তুলা হাতে নিলাম।

ধাপঃ 5

IMG_20211201_143539.jpg

●এবার দুই হাতের সাহায্যে গোল করে নেব তুলা।একটি ছোট ও একটি বড়ো তুলা গোল করে করে বলের মতো বানিয়ে নেব।।

ধাপঃ 6

IMG_20211201_143556.jpg

●ছোট তুলার বলটির এক প্রান্তে আঠা লাগিয়ে নিতে হবে ।

ধাপঃ 7

IMG_20211201_143644.jpg

●এরপর ছোট তুলার বলটি বড়ো তুলার বলের উপর বসিয়ে দিলাম।এটি পাখির বডি ও মাথা তৈরি হলো।

ধাপঃ 8

IMG_20211201_143700.jpg

●এরপর সামান্য তুলা নিয়ে ত্রিভুজের মতো আকৃতি করে আঠা লাগিয়ে পাখির লেজ তৈরি করে নিলাম।

ধাপঃ 9

IMG_20211201_143725.jpg

●এখন রোদের থেকে রং দেওয়া তুলা নিয়ে দুটি পাখির ডানা/পাখনা বানিয়ে নিলাম।

ধাপঃ 10

IMG_20211201_143746.jpg

●এরপর আঠার সাহায্যে পাখির বডির দুই পাশে লাগিয়ে দিলাম পাখনা দুটি।

ধাপঃ 11

IMG_20211201_143801.jpg

●এবার পাখির ঠোঁট ও চোখ আঠা দিয়ে লাগিয়ে দিলাম।তো তৈরি হয়ে গেল আমার পাখি।

ধাপঃ 12

CollageMaker_20211201_151125178.jpg

●এরপর পাখির বাচ্চা তৈরি করে নেব একইভাবে।

ধাপঃ 13

IMG_20211201_144112.jpg

●লাল রঙের তুলা হাতে পাকিয়ে পাখির ঠোঁট তৈরি করে নেব।

ধাপঃ 14

IMG_20211201_144156.jpg

●একইভাবে পাখির বাচ্চার দানা তৈরি করে নেব ,তবে এটি ছোট দানা।

ধাপঃ 15

IMG_20211201_144219.jpg

●এরপর কিছু পুরোনো পুঁতি নেব।

ধাপঃ 16

IMG_20211201_143907.jpg

●পুতির গায়ে আঠা লাগিয়ে পাখির মাথার দুই প্রান্তে বসিয়ে দেব।

ধাপঃ 17

IMG_20211201_144431.jpg

●দেখুন কি সুন্দর দেখতে লাগছে পাখির বাচ্চাটি আমার হাতে।

ধাপঃ 18

IMG_20211201_143932.jpg

IMG_20211201_144029.jpg

●এখানে পাখি ও তার একটি বাচ্চা।বাচ্চাদের কোনো লেজ নেই।

ধাপঃ 19

CollageMaker_20211201_150752477.jpg

CollageMaker_20211201_150901909.jpg

●প্রথমে মা পাখিটি ও তারপর মা পাখি একটি বাচ্চার সঙ্গে।

ধাপঃ 20

IMG_20211201_144252.jpg

IMG_20211201_144358.jpg

●একইভাবে সাদা ও লাল তুলা দিয়ে আরেকটি বাচ্চা তৈরি করে নিলাম পাখির।পাখিটি দুটি বাচ্চাসহ ,ভীষণ কিউট দেখতে লাগছে দেখুন বন্ধুরা!

আশা করি আমার তৈরি diy টি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

(আমার বাংলা ব্লগবাসীর জন্য)🕊️🐣

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 5 years ago 
আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আপনি গাছ থেকে তুলা সংগ্রহ করে পাখি এবং পাখির বাচ্চা আমাদের মাঝে তৈরি করলেন। আসলে দেখার মত ছিল। প্রতিটি ধাপের সুন্দর করে উপস্থাপনা করেছেন আপু। আপনার কাজ দেখে আমি বরাবরই মুগ্ধ হই। আপনার জন্য শুভকামনা রইল
 5 years ago 

সত্যি বলতে ,আপনি একজন আমার নিয়মিত পাঠকবন্ধু।আপনার কথা রাখতেই বানিয়ে ফেললাম ভাইয়া, আগের দিনে আপনি আমার তৈরি diy ক্র্যাফট দেখতে চেয়েছিলেন।আমার খুবই ভালো লেগেছিল।যদি ও লেখার মধ্যে আমি আপনার নাম উল্লেখ করিনি।অনেক অনেক ধন্যবাদ ভাইয়া @razuan12.

 5 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আমার কথা রেখে এত সুন্দর একটি Diy উপহার দিয়েছেন 🥰🥰এভাবেই পাশে থেকে এগিয়ে যেতে চাই আমরা সবাই🥰

 5 years ago 

👍😊

 5 years ago 

এত কিউট হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না, আমার কাছে একেবারে হাঁসের বাচ্চার মত লাগছে।অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডায়া প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 5 years ago 

হ্যাঁ আপু,হাঁসের বাচ্চা ও কিছুটা এইরকম দেখতে।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুচিন্তিত মতামত জানানোর জন্য।

 5 years ago 

আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়েছি। আপু আপনি খুবই সুন্দর ভাবে গাছের তুলা দিয়ে পাখি তৈরি করেছেন। যা দেখে আমি অবাক হয়ে গেছি। আপনার উপস্থাপন খুবই সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 5 years ago 

আপনার কাছে আমার diy টি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য।

 5 years ago 

আপনার মত প্রকৃতি প্রেমী মানুষ খুব কমই আছে। আপনাকে যত দেখি তত অবাক হই। রান্নার রেসিপি শেয়ার করলে সবজিটা থাকে নিজের বাগানের আবার আজকে যে তুলা দিয়ে পাখির বাচ্চাটি তৈরি করেছেন সেটির জন্য প্রয়োজনীয় তুলাও আপনার নিজের সংগ্রহ করা। এক কথায় চমৎকার হয়েছে আপনার পাখিটি। একদম সত্যিকারের পাখির বাচ্চা মনে হচ্ছে। ধাপগুলো এবং ফটোগ্রাফি বেশ পরিষ্কার ছিল। সব মিলিয়ে দারুন হয়েছে আপনার পুরো পোস্টটা। দিদি আপনার জন্য শুভ কামনা রইলো।

 5 years ago 

হ্যাঁ দাদা,আমি চেষ্টা করি সবসময় কোনো পোষ্ট সম্পূর্ণভাবে ও একটু ভিন্নভাবে উপস্থাপন করার।যা আপনাদের কাছে ভালো লাগবে।আপনার সুন্দর মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

দিদি আপনি গাছ থেকে তুলা সংগ্রহ করে পাখি ও পাখির বাচ্চা তৈরি করেছেন দারুন হয়েছে চোখ গুলো বেশি সুন্দর দেখাচ্ছে আমার ভিশন পছন্দ হয়েছে। অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনার প্রশংসা করতে হয় আপনার জন্য শুভকামনা রইলো

 5 years ago 

আপনার কাছে পাখিগুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 5 years ago 

আপনার আইডিয়াটা অসাধারণ। এত সুন্দর একটি আইডিয়া নিয়ে কাজ করেছেন। আসলে আপনার পাখি এবং পাখির বাচ্চাটি অনেক সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে বাস্তব।

 5 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু,আপনার মন্তব্য দ্বারা অনুপ্রাণিত হলাম।

 5 years ago 

আরে দেখতে তো অনেক সুন্দর হয়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা হাঁসের বাচ্চা। কিন্তু না পোস্ট পড়ে বুঝলাম এজন্য গাছের তুলা দিয়ে বানানো হয়েছে। আপনার চিন্তাভাবনা ইউনিক। বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।

 5 years ago 

হ্যাঁ ভাইয়া,হাঁসের বাচ্চা ও কিছুটা এইরকম দেখতে।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুচিন্তিত মতামত জানানোর জন্য।

 5 years ago 

দিদি আপনার ডাই কাজে অসাধারণ পারদর্শিতা রয়েছে। সবসময় নতুনত্ব পাওয়া যায়। এই যেমন আজকের কাজটির কথা না বললেই নয়। এত সুন্দর একটি আইডিয়া এসেছে আপনার মাথায়। বাহ,খুব সুন্দর চিন্তাধারা।শুভকামনা রইল আপনার জন্য।

 5 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্য দ্বারা উৎসাহিত হলাম।

আপনার ক্রিটিভিটি দেখে আমি সত্যিই মুগ্ধ আপু। আপনি তুলা দিয়ে এত সুন্দর পাখির বাচ্চা বানিয়েছেন দেখতে অবিশ্বাস্য লাগছিলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

 5 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুচিন্তিত মতামত জানানোর জন্য।

 5 years ago 

আপনার হাতের কাজ আশ্চর্যজনক.
আপনি সুন্দরভাবে বিভিন্ন ধরণের পুতুল তৈরি করতে পারেন এবং আপনি তাদের বাচ্চাদের খেলনা হিসাবে তৈরি করতে পারেন।
তারা সত্যিই এটা পছন্দ করতে হবে.

 5 years ago 

একদম ঠিক বলেছেন বন্ধু, বাচ্চাদের কাছে এটা খুবই প্রিয়।অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.087
BTC 58688.74
ETH 1576.97
USDT 1.00
SBD 0.38