diy-"নীল আকাশে চাঁদের দৃশ্য অঙ্কন"

in আমার বাংলা ব্লগ9 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

diy-নীল আকাশে চাঁদের দৃশ্য অঙ্কন:

IMG_20251002_085246.jpg

মাঝে মাঝেই আর্টের দুনিয়ায় ডুবে থাকতে ভালোই লাগে।আর বৃষ্টিমুখর ঠান্ডা পরিবেশ হলে তো কথাই নেই।তেমনই একটি ঠান্ডা পরিবেশের মুহূর্তে আজ সকালে আর্ট করতে বসে পড়লাম।যদিও খুব বেশি দক্ষতা আমার নেই,তবুও যেটুকু সামান্য দক্ষতা আছে সেটা দিয়েই চেষ্টা করলাম নীল আকাশে চাঁদের দৃশ্য অঙ্কনের।নীল আকাশ, চাঁদ,তারা আঁকতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও সুন্দর লাগে।আশা করি এই আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক--

IMG_20251002_085051.jpg

উপকরণ:

1.পেন্সিল
2.রঙিন মোম রং
3.টিস্যু পেপার
4.কালো বলপেন ও
5.স্কেল

IMG_20251002_084740.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20251002_084753.jpg
প্রথমে আমি একটা স্কেলের সাহায্যে একটি চারকোনা বক্স একে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।

ধাপঃ 2

IMG_20251002_084805.jpg
এরপর একটি সাদা রঙের কাগজ চাঁদের সেপ দিয়ে কেটে নিয়ে বক্সের মাঝে একপাশে আঠা দিয়ে বসিয়ে নিলাম।এবারে বক্সের মধ্যে গাড় নীল ও হালকা আকাশি রং দিয়ে একে নিলাম।

ধাপঃ 3

IMG_20251002_084827.jpg
এরপর আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।

ধাপঃ 4

IMG_20251002_084849.jpg
এখন টিস্যু পেপার দিয়ে ঘষে মোম রংগুলি সেট করে নেব।

শেষ ধাপঃ

IMG_20251002_084928.jpg
এরপর সাদা রঙের কাগজটি তুলে ফেলে দেব।সবশেষে কালো রঙের বলপেন দিয়ে অঙ্কনের নীচে আমার নাম লিখে নিলাম।

ছবি উপস্থাপন:

IMG_20251002_085207.jpg

IMG_20251002_085115.jpg

IMG_20251002_085148.jpg

তো অঙ্কন করা হয়ে গেল আমার "নীল আকাশে চাঁদের দৃশ্য।"এই আর্ট করার পর দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 9 months ago 

নীল আকাশে চাঁদের দৃশ্য দেখে ভালো লাগলো আপু। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 9 months ago 

ধন্যবাদ আপু।

 9 months ago 

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60139.89
ETH 1573.40
USDT 1.00
SBD 0.42