Diy-"আল্পনার ডিজাইন অঙ্কন"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ4 years ago

নমস্কার

বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমি প্রতিসপ্তাহে একটি করে অঙ্কন পোষ্ট করার চেষ্টা করি।তাই আজও চলে আসলাম নতুন একটি অঙ্কন নিয়ে।অঙ্কন করতে আমার খুবই ভালো লাগে।

IMG_20221208_190459.jpg

আল্পনার ডিজাইন অঙ্কন:

নকশা বা আল্পনা বাঙালির একটি বহু পুরোনো রীতি বলা যায়।যেটি বাঙালির ঐতিহ্যকে ধরে রাখে।প্রাচীনকাল থেকেই এই আল্পনার কদর রয়েছে বাঙালিদের ঘরে,তাছাড়া নকশি কাঁথাতে ও এই ধরনের নকশাগুলি দারুণভাবে ফুটিয়ে তোলা যায়।যদিও বিশেষ করে আমরা লক্ষ্মীপূজার সময় ঘরের মেঝে ,দরজার সামনে কিংবা উঠানের সামনে আল্পনা দিয়ে থাকি।এছাড়া আল্পনা দেওয়া হয় দীপাবলির সময়ও।কেউ আবির দিয়ে আবার কেউ অন্যকিছু দিয়ে আল্পনা দিয়ে দীপাবলির আনন্দ উপভোগ করেন।তাই আজ আমি একটি আল্পনা এঁকেছি এবং এটি আমি একটি রং এর পেন দিয়ে সম্পন্ন করেছি।যেটি দেখতে খুবই সুন্দর লাগছিল। আশা করি ভালো লাগবে আপনাদের কাছেও।তো চলুন দেখে নেওয়া যাক---

◆উপকরণ:

1.সাদা কাগজ
2.নীল রঙের বলপেন
3.কালো রঙের বলপেন

IMG_20221208_190116.jpg

অঙ্কনের পদ্ধতি:

ধাপঃ 1

IMG_20221208_190150.jpg

প্রথমে আমি নীল রঙের একটি পেন দিয়ে কয়েকটি সরু ডাল ও ছোট্ট কয়েকটি পাতা একে নেব।

ধাপঃ 2

IMG_20221208_190216.jpg

এরপর ঢেউয়ের মতো আকাবাঁকা সরু ডালের গায়ে ফুল একে নিলাম।

ধাপঃ 3

IMG_20221208_190231.jpg

সম্পূর্ণ আকাবাঁকা সরু ডালের গায়ে পাতা ও ফুল একে নিলাম।

ধাপঃ 4

IMG_20221208_190256.jpg

এবারে আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনে।

ধাপঃ 5

IMG_20221208_190353.jpg

ফুলগুলি আমি স্প্রিং এর আকারে একে নিয়ে তার উপরে লাভ চিহ্নের মতো নকশা একে নেব।

ধাপঃ 6

IMG_20221208_190411.jpg

কালো রঙের বলপেন দিয়ে হালকাভাবে ফুলের পাতাগুলো ভরাট করে একে নেব।

ধাপঃ 7

IMG_20221208_190427.jpg

একইভাবে সরু ডালটি গাড় করে নীল রঙের পেন দিয়ে একে নিয়ে ফুলের লাভ চিহ্নগুলির মধ্যে ও হালকাভাবে সেট করে নেব কালো রঙের বলপেন দিয়ে।

সর্বশেষ ধাপ:

IMG_20221208_190442.jpg

সবশেষে অঙ্কনের নীচে আমার নাম লিখে নিলাম নীল রঙের বলপেন দিয়ে।তো অঙ্কন করা হয়ে গেল আমার "আল্পনার ডিজাইন"। এটি দেখতে খুব সুন্দর ও আকর্ষণীয় লাগছিল।

আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের আর্টটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 4 years ago (edited)
 4 years ago 

আপনি ঠিক বলেছেন আসলে পূজার সময় আল্পনার ব্যবহারটা বেশি হয়ে থাকে।বাঙ্গালীদের একটি ঐতিহ্য হচ্ছে আল্পনা এবং নকঁশা তৈরি করা সুন্দর সুন্দর।আপনি বেশ সুন্দর একটি আল্পনার ডিজাইন তৈরি করেছেন দেখতে কিন্তু অনেক ইউনিক দেখাচ্ছে।অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি আল্পনার ডিজাইন পোস্ট শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনার মন্তব্য পেয়ে উৎসাহিত হলাম।অসংখ্য ধন্যবাদ আপু।

 4 years ago 
পূজা বা পহেলা বৈশাখে এই ধরনের আলপনা গুলো খুব অংকন করতে দেখা যায়। আপনি খুব সুন্দর একটি আলপনা এঁকে আমাদের সাথে শেয়ার করেছেন। ডিজাইন খুব সুন্দর হয়েছে। একটি ডাল একে তার মধ্যে পাতা দেয়াতে অনেক বেশি ভাল লাগছে। আপনি ধাপে ধাপে অংকন করে দেখিয়েছেন। ধন্যবাদ দিদি।
 4 years ago 

আপনার কাছে অঙ্কনটি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

সত্যি আপু এমন আলপনা পুজো না বৈশাখের সময় বেশি দেখা যায়।আপনার আলপনার ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি আলপনার ডিজাইন শেয়ার করার জন্য।

 4 years ago 

আপু,আমাদের লক্ষ্মীপূজার সময় এইরকম আল্পনা দেওয়া হয়।অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

খুব সুন্দর একটি আলপনা ডিজাইন অংকন করেছেন আপনি। এরকম আলপনা গুলো আঁকতে অনেক ভালো লাগে। আপনি খুব সহজেই আমাদের মাঝে অংকন পদ্ধতি তুলে ধরেছেন। আপনার দক্ষতা ফুটে উঠেছে এই চিত্রের মাধ্যমে।

 4 years ago 

ধন্যবাদ আপু,আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60082.59
ETH 1576.37
USDT 1.00
SBD 0.42