diy-"ভাইফোঁটা স্পেশাল কার্টুন আর্ট"
নমস্কার
diy-ভাইফোঁটা স্পেশাল কার্টুন আর্ট:
আজ ভাইফোঁটা। তাই এই দিনটি ভাই-বোনের জন্য একটি বিশেষ দিন।যেখানে বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করে। এই উৎসব ভাই ও বোনের মধ্যেকার এক গভীর ভালোবাসার সম্পর্কের বন্ধনকে দৃঢ় ও মজবুত করে তোলে।তেমনি এই কমিউনিটির প্রত্যেক ভাই ও দাদাদের প্রতি রইলো আমার শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা।💝সকল ভাই ও দাদাদের প্রত্যেক মুহূর্তগুলি অনেক আনন্দে ও হাসিমুখে কাটুক এবং তাদের জন্য দীর্ঘায়ু কামনা করি।তো সেই উপলক্ষেই এই স্পেশাল আর্টটি করে ফেললাম আজ আমার সামান্য দক্ষতা দিয়ে।আর সবুজ রঙের পাতা আঁকার বিশেষত্ব হচ্ছে---- "প্রতিটি ভাই-বোনের ভালোবাসা যেন সবসময় সতেজ ও উজ্জ্বল থাকে"।আশা করি এই আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক--
উপকরণসমূহ:
2.লাল জেল পেন
3.কালো বলপেন ও
4.পেন্সিল
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি পেন্সিল দিয়ে একটি মেয়ের কার্টুন চিত্র একে নিলাম।
ধাপঃ 2
এরপর অপর পাশে একটি ছেলের কার্টুন আর্ট করে নিলাম।
ধাপঃ 3
এখন আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।
ধাপঃ 4
এবারে ছেলে-মেয়ের কার্টুন চিত্রটি একটি পাতার মাঝবরাবর আর্ট করে নিলাম।তারপর পাতার মাঝে শিরা-উপশিরা একে নিলাম পেন্সিলের সাহায্যে।
ধাপঃ 5
এরপর একটি কালো রঙের বলপেন দিয়ে পুরো পেন্সিল দাগের উপর দিয়ে পুনরায় একে নিলাম।
ধাপঃ 6
এখন পুরো পাতার মধ্যে সবুজ রঙের মার্কার পেন দিয়ে কালার করে নিলাম।এরপর ছেলে-মেয়ের চুলের কালার কালো রঙের বলপেন দিয়ে একে নিলাম এবং লাল রঙের জেল পেন দিয়ে ভাইয়ের কপালে লাল রঙের ফোঁটা একে দিলাম।
শেষ ধাপঃ
এবারে মেয়ের জামার গায়ে ও ছেলের পাঞ্জাবির বোতামগুলি লাল রঙের করে একে নিলাম।সবশেষে কালো রঙের বলপেন দিয়ে পাতার মধ্যে উপরের দিকে happy bhai dooj লিখে নিলাম তারপর অঙ্কনের নীচে আমার নাম লিখে নিলাম।
ছবি উপস্থাপন:
তো অঙ্কন করা হয়ে গেল আমার "ভাইফোঁটা স্পেশাল কার্টুন আর্ট।"এই আর্ট করার পর দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | আর্ট |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1982029471923487090?t=LMmE3yHumt33vA1qEQpDbw&s=19
https://x.com/green0156/status/1982029790380187681?t=ACoIoLkLN-fTj8b-DQsMjg&s=19
https://x.com/green0156/status/1982031460015157435?t=ZXnG417lG6JGrNE61ft-lA&s=19
টুইটার লিংক