DIY : ক্রিসমাস সপ্তাহ : দুই সুপারহিরোর চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে
| হ্যালো আর্ট প্রেমী, |
|---|
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি আজকে আপনাদের সাথে আমার পছন্দের দুই সুপার হিরোর চিত্রাঙ্কন শেয়ার করছি।একজন বেট ম্যান , আর অন্যজন জোকার।। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।
| উপকরণ: |
|---|
- পেন্সিল
- কাগজ
- জলরং
- মার্কার পেন
প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে জোকার সুপারহিরোর মুখমন্ডলের অবয়ব ভালোভাবে অঙ্কন করে নিলাম। এরপর দাঁত,কান, চোখ, পোশাক, চুল এই সবকিছু ভালোভাবে অঙ্কন করে তার মুখমন্ডলের অংকন এর কাজ সম্পন্ন করলাম।
এরপর পেন্সিলের সাহায্যে জোকার সুপারহিরো মুখমন্ডলের সাথে সামঞ্জস্য রেখে ব্যাটম্যান সুপারহিরোর মুখমন্ডলের অবয়ব অঙ্কন করলাম। এরপর চোখ,নাক, দাঁত এবং কান ভালোভাবে অংকন করে নিলাম। এভাবে ব্যাটম্যান সুপারহিরোর মুখমন্ডলের অংকন সম্পন্ন করলাম।
এরপর আমি জোকার হিরোর জন্য হা হা হা সংকেত ব্যবহার করেছি ব্যাটম্যান সুপারহিরোর মুখমন্ডলের নিচে।এবং ব্যাটম্যান সুপার হিরোর জন্য কিছু বাদুরের চিত্রাংকন সংকেত হিসেবে ব্যবহার করেছি জোকার হিরোর মুখমন্ডলের উপরে। আমরা সাধারনত এই দুই হিরো কে এই সংকেতগুলো ধারা চিনে থাকি। তাই একে অপরের সংকেত একে অপরের উপরে ব্যবহার করেছি অংকন এর মাধ্যমে।
এরপর আমি রংয়ের কাজ শুরু করলাম। প্রথমে জোকার হিরোর মাথার উপরের বাদুরের আশেপাশে নীল রঙের জল রং দ্বারা ভালোভাবে রং করে নিলাম। এরপর জোকার হিরোর চুলগুলো সবুজ রং করলাম। মুখ, চোখ ,দাঁত এবং পোশাক ভালোভাবে রং করে নিলাম বিভিন্ন রং এর সাহায্যে। সবশেষে মার্কার পেন এর সাহায্যে যে যে অংশ গাঢ় করা প্রয়োজন ছিল সেগুলো গাঢ় করে নিলাম।
এরপর শুরু করলাম ব্যাটম্যান সুপারহিরোর মুখমন্ডলের রংয়ের কাজ। প্রথমে ব্যাটম্যান সুপারহিরোর মুখমন্ডলে গাঢ় নীল রং ব্যবহার করলাম এবং মুখের অংশে হালকা বাদামি রং ব্যবহার করলাম।এরপর সবশেষে মার্কার পেন এর সাহায্যে কিছু অংশ গাঢ় করে নিলাম।
এরপর ব্যাটম্যানের মুখের দাঁত এবং তার ভিতরের অংশ রং করলাম। এবং ভালোভাবে মার্কার পেন এর সাহায্যে পুরো মুখমন্ডলে কাজ সম্পন্ন করলাম।
এরপর যেসকল অংশে নীল রঙের জল রং ধারা রং করেছি। এরপর ঐ অংশে ব্রাশের সাহায্যে কিছু নীল রঙ ছিটিয়ে দিলাম।এরপর ব্যাটম্যান সুপারহিরোর নিচের অংশে লাল রঙের জল রঙের সাহায্যে ভালোভাবে রং করে নিলাম এবং ব্রাশ এর মাধ্যমে কিছু রং ছিটিয়ে দিলাম। এভাবেই আমি আমার দুই সুপারহিরোর পুরো চিত্রাংকন সম্পন্ন করলাম।
#বাংলাদেশ থেকে
এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 26 ডিসেম্বর , 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।
আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন
ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

ওয়াওও আপু আপনার আর্ট টি জাস্ট অসাধারণ হয়েছে। আপনার সবগুলো আমি সব সময় দেখি। আপনার আর্ট গুলো একদম প্রফেশনাল আর্টিস্ট এর মতো। আমার অনেক ভালো লাগে।
ধন্যবাদ আপনাকে আপু আমাদের মাঝে এটি শেয়ার করার জন্য ও আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল
অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার প্রতিবারের কমেন্ট গুলো আমাকে অনেক উৎসাহ দেয়। আশা করছি আমার পাশে সবসময় থাকবেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
আপু,বলতেই হবে, আপনার আর্ট ভালো না হয়ে কই যাবে। অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি করা ২ সুপারহিরোর পেইন্টিং। ধাপগুলো দেখে অনেকটা সুন্দর দেখাচ্ছে, যখন কোনো কিছু আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে দেখি তখন খুবই সুন্দর লাগে।
অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। দোয়া করবেন যাতে সব সময় সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সাথে সুন্দর পেইন্টিং গুলো শেয়ার করতে পারি।
বাহাতে চমৎকার ভাবে আপনি আজকে ব্যাটম্যান এবং জোকারের চিত্রটি আর্ট করেছেন এবং তা আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। বাচ্চাদের ওই কার্টুনগুলো খুবই পছন্দের হয়। আমরাও ছোট থেকেই এগুলো দেখে বড় হয়ে গেছি এবং তা আজ পর্যন্ত বিদ্যমান আছে।
নবাদ আপনাকে ফেমাস এই ক্যারেক্টার দুইটির চিত্র আমাদের মাঝে তুলে ধরার জন্য। শুভকামনা আপনার জন্য আপু।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া প্রতিবার আমার পোষ্ট এত সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য। ঠিক বলেছেন ছোট থেকে এগুলো দেখেই তো বড় হওয়া। দোয়া করবেন ভাইয়া যাতে সব সময় এমন ভাল কাজ আপনাদের উপহার দিতে পারি।এবং আশা করছি আপনারা ও আমার পাশে থাকবেন সব সময়।অনেক শুভকামনা রইল আপনার জন্য।
দুই সুপার হিরো চিত্রাংকন অনেক সুন্দর হয়েছে আর আপনার দক্ষ হাতের যত্ন সহকারে চিত্র অঙ্কনটি করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে।
অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
অও!চমৎকার দুই সুপার হিরোর চিত্রাংকন করেছেন আপু।আমি তো অবাক হয়ে দেখছিলাম।তাছাড়া আপনার হাতে চমক আছে।আপনি অনেক সুন্দর একজন প্রফেশনাল আর্টিস্ট।ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু।
অনেক ধন্যবাদ আপু প্রত্যেকবার এত সুন্দর কমেন্ট গুলো করে আমাকে অনুপ্রাণিত করার জন্য। আপনার জন্য ও অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আপু।
একজন আর্ট প্রেমী হিসেবে আপনার আর্ট বরাবরই আমার কাছে ভালো লাগে। আজকের আর্টটিও অবাক করার মতো ছিল। দুই সুপারহিরোর আর্টটি অসাধারণ হয়েছে আপু। ধন্যবাদ আপনাকে আপু দুটি ক্যারেক্টার চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য। আমি চেষ্টা করব সব সময় আপনার মত আর্ট প্রেমীদের জন্য সুন্দর সুন্দর আর্ট শেয়ার করার। অসংখ্য শুভেচ্ছা রইল আপনার জন্য।
অসাধারণ একটি পেইন্টিং করেছেন আছেন আপু। দুই সুপার হিরো কে সত্যি সুপার হিরোর মত লাগছে। আমার কাছে তো সব থেকে বেশি দুই সুপার হিরোর দাঁতগুলো দেখতে বেশ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু সবসময় আমাদের মাঝে এত সুন্দর সুন্দর পেইন্টিং গুলো উপহার দেওয়ার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার কমেন্ট পেয়ে সত্যিই আমি অনেক কৃতজ্ঞ হই আপু। আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আপু।
https://twitter.com/gorllara/status/1475436060846948353