রঙিন কাগজ দিয়ে গোলাপ ফুল তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20230826_112759.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩

হ্যালো আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। এবার আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি রঙিন কাগজের একটি গোলাপ ফুল তৈরি। ফুল তো সবারই পছন্দ। পৃথিবীতে ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়াই কঠিন। গোলাপ ফুল তো আমার অনেক পছন্দ। তাই রঙিন কাগজ দিয়ে আমি একটি ছোট গোলাপ ফুল তৈরি করেছি। যদিও আমি এখানে গ্লিটার পেপার ব্যবহার করেছি। তো চলুন আমি কিভাবে গোলাপ ফুলটি তৈরি করেছি তা আপনাদের মাঝে শেয়ার করি।

রঙিন কাগজ দিয়ে গোলাপ তৈরি করার উপকরণ

ক্রমিক নম্বরনাম
রঙিন কাগজ
কলম
স্কেল
কাঁইচি
গাম
পয়সা

ধাপ-১

IMG_20230826_111728~2.jpg

প্রথমে আমি গোলাপ ফুলটি তৈরি করার জন্য সব উপকরণ গুলো নিয়ে নিলাম।

ধাপ-২

IMG_20230826_111905~2.jpg

এখন আমি একটি লাল রঙের গ্লিটার পেপার নিলাম। সেখান থেকে আমি এক স্কেল লম্বা ভাবে কলম দিয়ে দাগ দিয়ে নিলাম।

ধাপ-৩

IMG_20230826_112031~2.jpg

এরপর আমি দাগের একদিক দিয়ে পয়সার মাধ্যমে অর্ধ বৃত্ত একে নিলাম।

ধাপ-৪

IMG_20230826_112143~2.jpg

সম্পূর্ণ দাগ দেওয়া হয়ে গেলে কাঁইচি দিয়ে আমি দাগ দেওয়া অংশ কেটে নিলাম।

ধাপ-৫

IMG_20230826_112200.jpg

এবার কাটা অংশটা দেখতে এরকম হয়ে গেল।

ধাপ-৬

IMG_20230902_170818-COLLAGE.jpg

এটা রঙিন গ্লিটার পেপার ছিল তাই এর পেছনের অংশের সাদা কাগজটা আমি তুলে ফেললাম।

ধাপ-৭

IMG_20230826_112553.jpg

সম্পূর্ণ কাগজটি তুলে ফেলার পরে আমি ওগুলো আস্তে আস্তে জড়াতে শুরু করলাম। আর এরই মধ্যে দিয়ে আমার সম্পূর্ণ গোলাপ ফুলটি তৈরি করা শেষ হলো।

ধাপ-৮

IMG_20230826_112654.jpg

IMG_20230826_112641.jpg

IMG_20230826_112750~2.jpg

IMG_20230826_112759.jpg

এরপর আমি গোলাপ ফুলের সামনের এবং পেছনের অংশ আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আমার তৈরি গোলাপ ফুলটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই শেষ। আগামী দিন নতুন একটা পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার পোস্টটি পড়া ও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Sort:  
 3 years ago 

আপনি সত্যি বলেছেন আপু পৃথিবীতে ফুল ভালোবাসে না এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর। রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি গোলাপ ফুলের ডাই প্রজেক্ট তৈরি করেছেন যা দেখতে মনোমুগ্ধকর লাগছে। খুবই সুন্দরভাবে প্রজেক্ট তৈরি পদ্ধতি আমাদের সাথে বর্ণনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

যদিও সময় বেশি লাগে তারপরও এগুলো তৈরি করতে পারলে খুব ভালো লাগে।

 3 years ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন সময় বেশি লাগলেও শেষ করতে পারলে অনেক বেশি ভালো লাগে। আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 3 years ago 

লাল রঙের কাগজ দিয়ে খুব সুন্দর একটি লাল গোলাপ তৈরি করেছেন আপু।যা দেখে মনে হচ্ছে ফুলের উপর বৃষ্টির ফোটা পড়েছে।আপনার তৈরি গোলাপ ফুল দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।এত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

আসলে এই কাগজটা এমনই দেখতে এমনিতেই ভালো লাগে।

 3 years ago 

বাহ আপু গোলাপ ফুল টি দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে। অনেক সহজেই আপনি গোলাপ ফুলটি তৈরি করছেন পরবর্তীতে অন্য কেউ দেখলে খুব সহজে তৈরি করতে পারবেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এই পদ্ধতিটা ব্যবহার করলে সহজে গোলাপ ফুল তৈরি করা যায়।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতেই ভীষণ ভালো লাগে। আর আপনি আজকের রঙিন কাগজ দিয়ে গোলাপ ফুল তৈরি করেছেন। আর গোলাপ ফুল আমার খুব পছন্দ। তৈরি ধাপ গুলো খুব সুন্দর করে দেখিয়েছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

গোলাপ ফুল আমারও অনেক পছন্দের তাই তো এটা তৈরি করেছি।

 3 years ago 

বাহ্! আপনি তো অসাধারণ রঙিন কাগজ দিয়ে গোলাপ ফুল তৈরি করছেন।আপনি ঠিক বলছেন ফুল আমাদের কম বেশি সবার পছন্দ। আমিও ফুল অনেক পছন্দ করি।তবে গোলাপ ফুল তো আরো বেশি পছন্দ করি।আপনার গোলাপ ফুল তৈরি করা দেখে খুব ভালো লাগলো।আপনি গোলাপ ফুলের প্রতিটা ধাপ দারুণ ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলে গোলাপ ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যায় না।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার কাছে খুব ভালো লাগে। গ্লিটার পেপার দিয়ে খুব সুন্দর একটি গোলাপ ফুল তৈরি করেছেন। গোলাপ ফুলটি দেখতে খুব সুন্দর লাগছে। তৈরি করার ধাপগুলো খুব সহজ ও সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়াছেন। চাইলে যে কেউ খুব সুন্দর ভাবে তৈরি করে নিতে পারবে। এত সুন্দর একটি ডাই আমাদের কে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন ধাপগুলো দেখলে যে কেউ তৈরি করতে পারবে এটা।

 3 years ago 

ঠিক বলেছেন আপু পৃথিবীতে ফুল ভালোবাসে না এমন লোক পাওয়া মুশকিল। আর আপু আপনার এগুলো গ্লিটার আর্ট পেপার, রঙিন কাগজ না। যাই হোক গ্লিটার আর্ট পেপার দিয়ে খুব সুন্দর একটি গোলাপ ফুল তৈরি করেছেন। গোলাপ ফুল তৈরির ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সব শেষে দেখতে ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

লিটার পেপার আসলেই অনেক সুন্দর হয় যে কোন জিনিস তৈরি করলেই ভালো লাগে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই দক্ষতার সাথে ফুল তৈরি করেছেন। এই ফুল তৈরি করার ধাপ গুলো দেখে আমিও শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করবেন ইনশাল্লাহ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

নতুন শিখতে শুরু করেছি ভাইয়া আশা করি পরবর্তীতে আরো ভালোভাবে তৈরি করে শেয়ার করব।

 3 years ago 

আমার মনে হয় এইটি গিটার্স পেপার রঙ্গিন কাগজ নয় আপু।

গিটার্স পেপার দিয়ে বেশ চমৎকার ফুল তৈরি করেছেন। আপনার ফুল তৈরি করা প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে । আমাদের মাঝে চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। গিটার্স পেপার দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। গিটার্স পেপার দিয়ে যে কোনো জিনিস তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। এত সুন্দর ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আমার তৈরি করা এই গোলাপ ফুল আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই ভালো লাগলো ভাইয়া।

 3 years ago 

বাহ! খুবই চমৎকার হয়েছে প্রথমে মনে করেছিলাম বৃষ্টি ভেজা গোলাপ ফুল। কিন্তু বিস্তারিত পড়ে দেখতে পারলাম আপনার তৈরি করা গিল্টার পেপার দিয়ে গোলাপ ফুল। এত সুন্দর হয়েছে অনেক ভালো লেগেছে দেখতে। অসংখ্য ধন্যবাদ আপু এভাবে এগিয়ে যান আশা করি সফলতা আসবে।

 3 years ago 

আমার কাছে মনে হয়েছিল যেন এটা বৃষ্টি ভেজা গোলাপ ফুল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62795.53
ETH 1821.97
USDT 1.00
SBD 0.39