ডাইঃ রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240131_144537~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার,২ ফেব্রুয়ারি ২০২৪

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ কেমন আছেন আপনারা সবাই। আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কাগজ ব্যবহার করে বিভিন্ন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে। এজন্য আমি প্রতিনিয়তই চেষ্টা করি কাগজের বিভিন্ন জিনিস তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে। যদিও ছোট ছেলে নিয়ে এমন কাজ করো আমার জন্য অনেক কষ্ট হয় তারপরও চেষ্টা করে যাই। আজকেও আমি আপনাদের মাঝে কাগজের তৈরি একটা নকশা নিয়ে হাজির হয়ে গিয়েছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
কাগজ
পেন্সিল
কাঁইচি

ধাপ-১

IMG_20240131_143423~2.jpg

প্রথমে আমি চার দিকে সমান একটি সাদা রংয়ের কাগজ নিয়ে নিলাম।

ধাপ-২

IMG_20240131_143441~2.jpg

এরপর সেটা কোনাকুনি ভাবে একটি ভাঁজ দিয়ে নিলাম।

ধাপ-৩

IMG_20240131_143459~2.jpg

এরপর একই রকম করে আরেকটি ভাঁজ দিয়ে নিলাম।

ধাপ-৪

IMG_20240131_143723~2.jpg

এরপর মাঝখান দিয়ে অর্ধেক কাগজ নিয়ে একটি ভাঁজ দিলাম।

ধাপ-৫

IMG_20240131_143734~2.jpg

অন্য পাশে একই রকম করে আরেকটি ভাঁজ দিয়ে নিলাম।

ধাপ-৬

IMG_20240131_143814~2.jpg

এরপর মাঝখান দিয়ে সমান করে একটি ভাঁজ দিয়ে নিলাম।

ধাপ-৭

IMG_20240131_143900~2.jpg

IMG_20240131_143924~2.jpg

তারপর ইচ্ছে মতো ডিজাইন এঁকে নিলাম পেন্সিল দিয়ে।

ধাপ-৮

IMG_20240131_144036~2.jpg

IMG_20240131_144332~2.jpg

এরপর ডিজাইন অনুযায়ী কেটে নিলাম।

ধাপ-৯

IMG_20240202_151450-COLLAGE.jpg

IMG_20240131_144537~2.jpg

IMG_20240131_144537~2.jpg

এরপর পুনরায় ভাঁজ গুলো খুলে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আমার আজকের তৈরি রঙিন কাগজের নকশা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি ভালোই লাগবে। আজকে এখানেই শেষ করছি পরবর্তীতে নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি একজন গৃহিণী। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। যখনই সময় পাই এজন্য আপনাদের মাঝে আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে শেয়ার করে থাকি। এছাড়াও রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে এবং প্রাকৃতিক সৌন্দর্যের নানা ধরনের চিত্র অঙ্কন করতে আমার কাছে খুবই ভালো লাগে।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

কাগজের নকশা গুলো তৈরি করতে এবং দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। কাগজ কেটে সুন্দর একটি নকশা তৈরি করেছেন যা দেখতে খুব সুন্দর লাগছে। এই নকশাগুলো দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি নকশা তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি আপু।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ ভাবে কাগজের তৈরি ফুলের নকশা শেয়ার করেছেন। আপনার তৈরি নকশা দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে নকশাগুলো তৈরি করার সময় কাইচি দিয়ে কাগজ কাটার সময় বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই নকশাগুলো তৈরি করার সময় কাগজের ভাঁজগুলো অনেক সুন্দরভাবে দিতে হয় তা না হলে ছোট বড় হয়ে যায়।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি এ ধরনের নকশা গুলো দেখতে খুবই ভালো লাগে। আর এই ধরনের নকশা গুলো খুব সহজে তৈরি করা যায়। অসংখ্য ধন্যবাদ আপু রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি নকশা তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার কাছেও রঙিন কাগজের নকশা গুলো দেখতে ভালো লাগে আপু ধন্যবাদ।

 2 years ago 

কাগজ দিয়ে যেকোনো নকশা তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। আপনার তৈরি করা নকশাটি দেখতে খুবই সুন্দর হয়েছে আপু। সাদা কাগজের নকশাটি দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগছে। দারুন ভাবে নকশা তৈরি করার পদ্ধতি তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করার পোস্ট করেছেন। কিন্তু আমি সেখানে রঙিন কাগজের কোন নকশা দেখতে পেলাম না। আপনি সাদা কাগজ দিয়ে নকশা করেছেন। আপনার তৈরি করা নকশা দেখতে বেশ ভালই লাগছে। তবে যদি কাজের সাথে কথার মিল থাকতো তাহলে দেখতে আরো বেশ সুন্দর লাগতো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সাদা কিন্তু একটা রঙের নাম ভাইয়া। তাই আমরা এটাকে রঙিন কাগজ বলতে পারি।

 2 years ago 

ও আচ্ছা নতুন কিছু শিখলাম আপু। আপনার কাছ থেকে অনেক কিছুই শেখার আছে।🙄

 2 years ago 

সাদা কাগজ দিয়ে নকশা তৈরি দেখতে অনেক সুন্দর লাগতেছে। আসলে এধরনের নকশা গুলো দেখলে একটু বেশি ভালো লাগে। লাভ গুলো চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। যে কেউ দেখলে খুশি হবে আপু ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া আমার বড় লাভ গুলো তৈরি করাটা সুন্দর হয়েছে কিন্তু ছোট লাভ গুলো তৈরি করতে গিয়ে গোল হয়ে গেছে।

 2 years ago 

কাগজ কেটে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন আপনি। এই নকশাটি দেখে আমি একদমই মুগ্ধ হয়ে গেলাম এবং আপনি যেভাবে এটিকে ডিজাইন করেছেন এটি একদম অসাধারণ হয়েছে৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি নকশা ডিজাইন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 2 years ago 

চেষ্টা করি ভাইয়া ইচ্ছামত নকশা তৈরি করার জন্য।

 2 years ago 

ছোট বাচ্চা থাকলে কাজ করতে অনেক কষ্ট হয়। যাইহোক আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর নকশা তৈরি করেছেন। কাগজের নকশা গুলো আমার কাছে অসম্ভব ভালো লাগে। আগে বিভিন্ন অনুষ্ঠানে এই কাগজের নকশাগুলো দেখা যেত। আবার এ নকশাগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালোই লাগে। খুব সুন্দর করে কাগজের নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু ছোট বাচ্চা নিয়ে পোস্ট রেডি করতে অনেক কষ্ট হয়।

 2 years ago 

আপনি তো দেখছি রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি নকশা তৈরি করে আমাদের সঙ্গে শেয়ার করেছেন। রঙ্গিন কাগজ দিয়ে এরকম নকশাগুলো সত্যিই খুব ভালো লাগে দেখত। বানানের পদ্ধতি ও খুব সুন্দর করে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে রঙ্গিন কাগজ দিয়ে নকশা তৈরি করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে কাগজের নকশা বানিয়েছেন। রঙিন কাগজের নকশা তৈরি সত্যি আপনার অসাধারণ হয়েছে। ছোট বাচ্চারা এই কাগজের নকশাগুলো ফেলে খেলাধুলা করতে অনেক পছন্দ করে। খুব সুন্দর করে কাগজের নকশা তৈরি আমাদের মাঝে শেয়ার করছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জ্বী ভাইয়া এই ধরনের ছোট ছোট নকশা গুলো ছোট বাচ্চারা অনেক পছন্দ করে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64713.30
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39