ডাই: তিন রঙের রঙিন কাগজ ব্যবহার করে ফুলের ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

IMG_20250130_102221~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার ,৮ মার্চ ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। প্রতি সপ্তাহে আমি যেকোনো ধরনের একটি ডাই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তাই আজকে কার বোর্ডের উপর তিন রঙের রঙিন কাগজ ব্যবহার করে একটি ওয়ালমেট তৈরি করছে। ওয়ালমেট তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কিন্তু যেকোনো ধরনের ওয়ালমেট তৈরি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। তারপরে চেষ্টা করি মাঝে মাঝে সময় পেলেই বিভিন্ন ধরনের ওয়ালমেট তৈরি করি। আশা করছি আমার আজকের এই ওয়ালমেট আপনাদের কাছে ভালো লাগবে। কিভাবে আমি সম্পূর্ণ ওয়ালমেট তৈরি করলাম সেটা এখন আপনাদের মাঝে উপস্থাপন করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
রঙিন কাগজ
গাম
কাঁচি
কার্ডবোর্ড
কলম
পোস্টার রং
তুলি

ধাপ-১

IMG_20250130_093659_HDR~2.jpg

IMG_20250130_094342_HDR~2.jpg

IMG_20250130_094513_HDR~2.jpg

IMG_20250130_095903_HDR~2.jpg

প্রথমে আমি কিছু সাদা রঙের কাগজ কেটে নিই। এই কাগজগুলো চারদিকে সমান করে কেটে নিতে হবে। তারপরে কোনাকুনিভাবে একটি ভাঁজ দিতে হবে। একইভাবে আর একবার ভাঁজ দিয়ে নিতে হবে আরেকটি। তারপর কলম দিয়ে আমি গোল পাপড়ির ফুল আঁকবো সেই ডিজাইনটি করে নিলাম। এরপর কাঁইচি দিয়ে কেটে ফুল তৈরি করে নিলাম। একই রকম করে অনেকগুলো ফুল তৈরি করে নিলাম।

ধাপ-২

IMG_20250130_100059_HDR~2.jpg

IMG_20250130_101218_HDR~2.jpg

IMG_20250130_101303_HDR~2.jpg

একই রকম করে আমি আরো কিছু হলুদ ও গোলাপি রঙের কাগজ কেটে ফুল তৈরি করে নিলাম। তারপর ফুলগুলোর মাঝখানে কলম দিয়ে ছোট্ট করে গোল এঁকে ভরাট করে নিলাম। এভাবে সবগুলো ফুলের মাঝখানে গোল করে ভরাট করে নিলাম।

ধাপ-৩

IMG_20250130_095004_HDR~2.jpg

IMG_20250130_095238_HDR~2.jpg

এরপর গোল করে একটি কার্ডবোর্ড কেটে নিলাম। তারপর কার্ডবোর্ড এর উপরের অংশে গোল করে সাদা রংয়ের কাগজ লাগিয়ে দিলাম গাম দিয়ে। এরপর নীল রঙের পোস্টার রং দিয়ে সম্পূর্ণ সাদা কাগজ রং করে দিলাম।

ধাপ-৪

IMG_20250130_100840_HDR~2.jpg

IMG_20250130_101038_HDR~2.jpg

এরপর চিকন লম্বা করে তিনটি কালো রংয়ের কাগজ কেটে নিলাম। তারপর বৃত্ত করে তৈরি করা কার্ডবোর্ড এর নিচের দিকে লাগিয়ে দিলাম।

ধাপ-৫

IMG_20250130_101523_HDR~2.jpg

IMG_20250130_101812~2.jpg

এরপর লম্বা করে যে তিনটি কাগজ নিচের দিকে লাগিয়েছিলাম সেখানে আমি সাদা, গোলাপ ও হলুদ রংয়ের কাগজ সুন্দর করে সাজিয়ে গাম দিয়ে লাগিয়ে দিলাম।

ধাপ-৬

IMG_20250130_102030~2.jpg

IMG_20250130_101821~2.jpg

এরপর উপরের দিকেও সুন্দর করে ফুলগুলো লাগিয়ে দিলাম সাজিয়ে। ঠিক মাঝখানে আমি একটি প্রজাপতি তৈরি করে লাগিয়ে দিয়েছি। তারপরে প্রজাপতির দুই পাশে দুইটা সাদা রংয়ের ফুল। এরপর সাদা রংয়ের ফুলের পাশে দুইটি হলুদ রঙের ফুল ও তার নিচে দুইটি গোলাপি রঙের ফুল লাগিয়ে দিয়েছি।

ধাপ-৭

IMG_20250130_102221~3.jpg

IMG_20250130_102159~2.jpg

IMG_20250130_102141~2.jpg

IMG_20250130_102114~2.jpg

IMG_20250130_102059~2.jpg

সবশেষে একদম নিচের দিকে একটি হলুদ রংয়ের ফুল লাগিয়ে দিয়েছি। আর এর পর পাশে ছোট একটি গোলাপি রঙের কাগজে আমি সিগনেচার করে রেখেছি। এভাবেই সম্পূর্ণ করলাম আমার আজকের তৈরি ওয়ালমেট। আপনাদের কাছে আমার আজকের তৈরি তিন রঙের ফুলের ওয়ালমেট টি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

আজকে আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন কার্ডবোর্ড এবং রঙিন কাগজ ব্যবহার করে। তিন কালারের তিন ধরনের ফুল তৈরি করেছেন যা পুরো ওয়ালমেট কে দারুন করে তুলেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপু সব সময় এক রঙের ফুল ব্যবহার করা হয় তাই ভাবলাম একটু ভিন্ন ভাবে ফুলগুলো সাজায় এবং বিভিন্ন রঙের মধ্যে দিয়ে। ধন্যবাদ আপু।

 last year 

Screenshot_20250308-122025.png

Screenshot_20250308-121942.png

 last year 

আপু আপনি তিন রঙের রঙিন কাগজ ইউজ করে ডাই প্রজেক্ট তৈরি করেছেন দেখতে অনেক চমৎকার লাগছে। এ ধরনের ওয়ালমেট গুলো তৈরি করতে অনেক দ্রুত এবং সময়ের প্রয়োজন হয়। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

হ্যাঁ ভাই এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করতে সত্যি অনেক সময়ের প্রয়োজন হয়। ধন্যবাদ ভাইয়া।

 last year 

তিনটি আলাদা রঙের কাগজ ব্যবহার করে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন বিশেষ করে তিনটি আলাদা রঙের ফুলের কারণে সৌন্দর্যটা আরো আকর্ষণীয় লাগছে। আপনার কাজের দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

চেষ্টা করছি ভাইয়া একটু ভিন্ন ধরনের কিছু তৈরি করার জন্য ধন্যবাদ।

 last year 

তিন রঙের রঙিন কাগজ ব্যবহার করে ফুলের ওয়ালমেট তৈরি করার অনেক সুন্দর পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। রঙিন কাগজ দিয়ে এই ধরনের জিনিস তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। এগুলো তৈরি করার জন্য অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয়। এমন জিনিস তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়।

 last year 

এই ধরনের ওয়ালমেট গুলো ঘরে সৌন্দর্য বৃদ্ধি করে ঠিক বলেছেন ধন্যবাদ।

 last year 

রঙিন কাগজ দিয়ে এভাবে কোনো কিছু তৈরি করা হলে দেখতে খুবই সুন্দর লাগে। আমি তো অনেক বেশি পছন্দ করি এভাবে বিভিন্ন জিনিস তৈরি করতে। আপনার তৈরি করা এই ওয়ালমেট দেখতে খুবই সুন্দর লাগছিল ।এভাবে চেষ্টা করলে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবেন। এই ওয়ালমেট ঘরের দেয়ালে লাগালে সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে।

 last year 

ধন্যবাদ আপু অনেক সুন্দর ভাবে উৎসাহ দিচ্ছেন। আপনাদের এই উৎসাহের জন্য আজ হয়তো বা এত দূর এগোতে পেরেছি।

 last year 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে তিন রঙের রঙিন কাগজ ব্যবহার করে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেট টি অসাধারণ হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর ওয়ালমেট টি তৈরি সম্পন্ন করেছেন। এরকম ওয়ালমেট গুলো দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পায়।

 last year 

চেষ্টা করেছি ভাইয়া প্রতিটি ধাপ সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

তিন রঙের রঙিন কাগজ ব্যবহার করে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো।তিন রঙের রঙিন কাগজ ব্যবহার করে ফুলের ওয়ালমেট তৈরি করতে গেলে রঙের সমন্বয় খুব গুরুত্বপূর্ণ। রঙের সামঞ্জস্য বজায় রাখলে ওয়ালমেটটি আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত দেখাবে। উদাহরণস্বরূপ, গোলাপি, সাদা এবং সবুজ রঙের সমন্বয় একটি প্রাকৃতিক ও নরম লুক তৈরি করতে পারে। ধন্যবাদ আপু আপনাকে

 last year 

বাহ সুন্দর ভাবে আপনার মতামত প্রকাশ করেছেন ভাইয়া। খুবই ভালো লাগলো আপনার মতামত জানতে পেরে ধন্যবাদ।

 last year 

বিভিন্ন কালারের রঙিন কাগজ দিয়ে আপনি খুব চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। এ ধরনের কাজগুলো করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। যত বেশি সময় এবং ধৈর্য দিয়ে কাজ করা যায় তত বেশি সুন্দর লাগে। আপনি খুবই যত্ন সহকারে এই ওয়ালমেট তৈরি করেছেন। আমার অনেক বেশি ভালো লেগেছে।

 last year 

সময় তো লাগে ভাইয়া কিন্তু এই ছোট ছোট কাজগুলো করতে সত্যিই অনেক ধৈর্যের প্রয়োজন হয় ধন্যবাদ।

 last year 

তিন রঙের রঙিন কাগজ ব্যবহার করে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন চমৎকার সুন্দর করে। এরকম ওয়ালমেট গুলো দেখতে দারুণ হয় দেয়ালে টানিয়ে রাখলে দেখতে ভালো লাগে।ধন্যবাদ আপনাকে সুন্দর ফুলের ওয়ালমেট টি তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

আমিও সেটাই করি আপু বিভিন্ন ধরনের ওয়ালমেট তৈরি করি আর দেওয়ালে টাঙিয়ে রাখি। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64104.44
ETH 1820.21
USDT 1.00
SBD 0.38