ডাই:ক্লে দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি।
কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি একটি ডাই পোস্ট করব ।রঙিন কাগজ দিয়ে নতুন কিছু বানানো চেষ্টা করব।আর আজকে আমি একটি ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার তৈরি করা ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট।
আমি কাগজ দিয়ে এবং আরো বিভিন্ন জিনিস দিয়ে ডাই এবং ক্রাফট বানাতে খুবই ভালোবাসি এবং পছন্দ করি। তাই যখনই আমার ইচ্ছে করে তখনই আমি কাগজ দিয়ে এবং আরো বিভিন্ন জিনিস দিয়ে নতুন কিছু বানানোর চেষ্টা করি। আগে আমি অনেক ধরনের ডাই এবং ক্রাফট তৈরি করেছি কাগজ দিয়ে আরো বিভিন্ন ধরনের জিনিস দিয়ে ।কিন্তু অনেকদিন ধরেই কোন ধরনের ডাই তৈরি করা হয়নি আর সেটা সুযোগ হয়ে ওঠেনি ।আজকে আমি আবার একটি ডাই তৈরি করেছি ক্লে দিয়ে। বর্তমানে সুপার ক্লে গুলো দিয়ে সবাই বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে যেগুলো দেখতে অনেক সুন্দর আর কিউট লাগে।আমিও ভাবলাম অনেকদিন ধরেই এই ক্লে দিয়ে কিছু তৈরি করব কিন্তু সময়ের কারণে হয়ে ওঠে না। কিন্তু হঠাৎ করেই হাতে একটু সময় পেয়েছি সেজন্য ক্লে দিয়ে কিছু তৈরি করার জন্য বসে গেলাম। প্রথমে চিন্তা করছিলাম কি তৈরি করব তারপরে মাথায় ক্লে দিয়ে সুন্দর করে একটা ফুলের ওয়ালমেট তৈরি করি। যেখানে থাকবে রংবেরঙের বিভিন্ন ধরনের ফুল। আমি আজকে তৈরি করে নিলাম ক্লে দিয়ে সুন্দর একটি ফুলের ওয়ালমেট রয়েছে অনেক ধরনের ফুল এবং লতাপাতা। আর ফুল বাগানের পিছনের তৈরি করার জন্য আমি একটি কাগজের মধ্যে নীল আকাশের আর্ট করলাম রং দিয়ে। আশা করছি আমার তৈরি করা ক্লে দিয়েই ফুলের ওয়ালমেট আপনাদের কাছে ভালো লাগবে।
ক্লে
আর্ট পেপার
রং
প্রথমে আমি আর্ট পেপারের মধ্যে নীল ও হালকা নীল দুটো রং দিয়ে রং করে নিলাম।
এখন নিলাম সবুজ রঙের ক্লে। সবুজ রঙের ক্লে দিয়ে আমি তৈরি করব লতা।
এরপর আমি অনেকগুলো লতা তৈরি করে আর্ট পেপারের মধ্যে বসিয়ে নিলাম নিচের দিকে
এখন আমি আবারও নিয়ে নিলাম সবুজ রঙের ক্লে। এখন আমি সবুজ ক্লে দিয়ে তৈরি করে নিলাম বেশ অনেকগুলো পাতা।
এরপর আমি পাতাগুলোকে আর পেপারের মধ্যেও লতার সাথে বসিয়ে নিলাম।
এখন আমি নিয়ে নিলাম হলুদ রঙের ক্লে। হলুদ রঙের ক্লে দিয়ে প্রথমে আমি একটি ফুল তৈরি করেছি এবং আর্ট পেপারের মধ্যে বসিয়ে নিলাম।
লাল রঙের ক্লে দিয়ে একই পদ্ধতিতে আমি একটি লাল রঙের ফুল তৈরি করলাম এবং হলুদ রঙের ফুলের পাশাপাশি লাল রঙের ফুলটি ও বসিয়ে নিলাম।
এখন আমি গোলাপি রঙ ক্লে দিয়ে দুটো ফুল তৈরি করেছি একটি ফুল এবং একটি ফুলের কলি।
এ পর্যায়ে আমি তৈরি করে নিলাম সাদা রঙের ক্লে দিয়ে সাদা কয়েকটি ফুল।
এরপর আমি সাদা রঙের এবং হলুদ রঙের ক্লে দিয়ে আরো একটি ফুল তৈরি করলাম উপরে।
একেবারে শেষে আমি লাল ও বেগুনি রঙের আরো কয়েকটি ফুল তৈরি করেছি।
আর এভাবেই তৈরি করে নিয়েছিলে দিয়ে সুন্দর একটি ফুলের ওয়ালমেট। এই ফুলের ওয়ালমেট তৈরি করার পর দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।
| শ্রেণী | ডাই |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
ক্লের তৈরি যে কোন জিনিস আমার খুবই ভালো লাগে। আপনি আজকে চমৎকার একটা ওয়ালমেট তৈরি করেছেন আপু। বিভিন্ন কালারের ফুল দিয়েছেন যার কারণে অনেক বেশি ভালো লাগছে দেখতে। বিভিন্ন রং ব্যবহার করার কারণে আকর্ষণীয় লাগছে দেখতে। আপনাকে ধন্যবাদ আপু এত সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু ক্লে দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে সুন্দর আর কিউট লাগে। আপনাকে অনেক ধন্যবাদ আমার তৈরি করা ওয়ালমেট দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
https://x.com/APatwary88409/status/1888446217530810873?t=kB8WFHBDWQI5sQhNvIsZyA&s=19
কী সুন্দর ওয়ালমেট বানিয়ছেন আপু। ক্লে দিয়ে আপনারা সকলেই এতো সুন্দর কাজ করেন আমি মুগ্ধ হয়ে যাই। এগুলো করতে অনেক সময় লাগে।ধৈর্য্যও। আপনাদের এই সুন্দর কাজগুলো অনক প্রশংসার দাবী রাখে। ভালো থাকুন আপু। আরও সুন্দর সুন্দর কাজ দেখিয়ে আমাদের মধ্যেও ভালোলাগা জাগিয়ে রাখুন।
প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি প্রশংসনীয় মন্তব্য করার জন্য। আর এখন এত সুন্দর সুন্দর ক্লে দিয়ে জিনিসপত্র তৈরি করা হয় যেগুলো দেখতে অনেক কিউট লাগে।
ক্লে দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের জিনিস তৈরি করলে আসলেই দেখতে অনেক সুন্দর লাগে। এমন জিনিস তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যায়।
হ্যাঁ ভাইয়া এখন ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস তৈরি করা যায়। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেট টি অসাধারণ হয়েছে আপু। আপনার তৈরি করা প্রতিটি জিনিস পত্র আমার কাছে অনেক বেশি ভালো লাগে।ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি বেশ দারুন ভাবে ওয়ালমেট টি তৈরি করেছেন।
ক্লে দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক কিউট লাগে এবং সুন্দরও লাগে। আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
বাহ্ আপু ক্লে দিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেটটি দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আপু আপনি ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। এত সুন্দর ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
চেষ্টা করেছি আপু ক্লে দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।
ক্লে দিয়ে আপনি খুবই সুন্দর দেখতে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। ক্লে দিয়ে এভাবে কোনো কিছু তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। বিভিন্ন কালারের ফুল হওয়াতে এই ওয়ালমেট দেখতে একটু বেশি সুন্দর লাগছে। সুন্দর এই ওয়ালমেট ঘরের দেয়ালে লাগিয়ে রাখলে ধরে সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে।
ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিসগুলো আপনার কাছে তৈরি করতে ভালো লাগে জেনে খুব ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
বাহ আজকে আপনি খুব সুন্দর করে ক্লে দিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। আসলে ক্লে দিয়ে আমি নিজেও কিছু তৈরি করার চেষ্টা করি সব সময় সময় পেলে। আর ক্লে নরমে এ কারণে কিছু তৈরি করতে অসুবিধা হয়। এবং ক্লে দিয়ে বিভিন্ন ধরনের ফুল বানিয়ে চমৎকার ওয়ালমেট বানিয়েছেন ।এবং সুন্দর করে আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত ওয়ালমিটটি শেয়ার করেছেন।
হ্যাঁ ক্লে দিয়ে তৈরি করা আপনার জিনিসপত্রগুলো দেখা হয় সেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য
এত সুন্দর করে আপনি এই ওয়ালমেট তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। আমার কাছে অনেক সুন্দর লাগে ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করতে এবং সুন্দর সুন্দর জিনিস গুলো দেখতে। অনেক রকমের ফুল তৈরি করেছেন আপনি। বিভিন্ন কালারের ক্লে দিয়ে তৈরি করায় খুব সুন্দর লাগছিল।
হ্যাঁ আপু ক্লে দিয়ে কোন কিছু তৈরি করতে যেমন ভালো লাগে এবং সবার তৈরি জিনিস গুলো দেখতে অনেক সুন্দর লাগে।
ক্লে দিয়ে যত নতুন নতুন জিনিস দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আজ আপনার বানানো ডাই ওয়ালমেট প্রজেক্টে দেখেও আমি মুগ্ধ হয়ে গেলাম। পুরোটা ওয়ালমেট আপনি দারুন কালার কম্বিনেশন দিয়ে তৈরি করেছেন এ ধরনের ওয়ালমেটগুলো ঘরের দেয়ালে সাজিয়ে রাখলেও দেখতে অনেক সুন্দর লাগে।
আমার তৈরি করা ক্লে দিয়ে এই ওয়ালমেট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুবই ভালো লাগলো আপু। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।