রঙিন কাগজের তৈরি ফুলের ওয়ালমেট।
কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি একটি ডাই পোস্ট করব ।রঙিন কাগজ দিয়ে নতুন কিছু বানানো চেষ্টা করব।আর আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার তৈরি করা রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট।
আমি কাগজ দিয়ে এবং আরো বিভিন্ন জিনিস দিয়ে ডাই এবং ক্রাফট বানাতে খুবই ভালোবাসি এবং পছন্দ করি। তাই যখনই আমার ইচ্ছে করে তখনই আমি কাগজ দিয়ে এবং আরো বিভিন্ন জিনিস দিয়ে নতুন কিছু বানানোর চেষ্টা করি। আজকে আমি আবার একটি ডাই তৈরি করেছি রঙিন কাগজ দিয়ে। আমি গোলাপি রঙিন কাগজ কালো রঙিন , হলুদ রঙিন কাগজ ব্যবহার করে আজকের এই ওয়ালমেট তৈরি করার জন্য তৈরি করেছি। রঙিন কাগজ দিয়ে অনেক ধরনের জিনিস তৈরি করা যায় সেগুলো দেখতে অনেক সুন্দর লাগে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করে ঘরের ওয়ালে লাগালে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আশা করি আপনাদের কাছে আমার তৈরি করা রঙিন কাগজের ওয়ালমেট ভালো লাগবে।
উপকরণ:-
রঙিন কাগজ
পেন্সিল
কাঁচি
গাম
স্কেল
তৈরি করার পদ্ধতি:-
ধাপ:-১
প্রথমে আমি একটা রঙিন কাগজ নিলাম।
ধাপ:-২
কাগজটাকে একটু একটু করে চিকন চিকন করে ভাঁজ করে নিলাম।
ধাপ:-৩
পুরো কাগজটা ভাঁজ করে নিয়ে এরপর অর্ধেকটা অংশ করে ভেঙে নিলাম। এরপর মাঝখানের অংশে গাম দিয়ে জোড়া লাগে নিলাম।
ধাপ:-৪
এরপরে আরো তিনটা কাগজ ছোট ছোট করে নিয়ে এরকম ভাঁজ করে নিলাম। ভাঁজ করা কাগজগুলোকে আবারও গাম দিয়ে জোড়া লাগিয়ে দিলাম।
ধাপ:-৫
এরপরে একটা কালো কাগজ নিলাম। কাগজটাকে চিকন চিকন করে কেটে নিলাম।
ধাপ:-৬
এরপরে আগে থেকে তৈরি করা ফুলটার মধ্যে তিনটা কাগজ জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ:-৭
এরপরে কাগজের নিচের অংশের ছোট ছোট করে তৈরি করা ফুল গুলো জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ:-৮
এরপর একটা হলুদ কাপড় নিয়ে ছোট ছোট করে কেটে নিলাম। এরপরে কয়েকটা ভাজ দিয়ে গোল করে কেটে নিলাম।
ধাপ:-৯
এভাবে আমি মোট হলুদ রঙের চারটা ফুল তৈরি করে নিলাম।
ধাপ:-১০
এরপরে ফুলগুলোকে লাল ফুলের উপরে অংশে একটা একটা করে জোড়া লাগিয়ে নিলাম।
শেষ ধাপ:-
এভাবে আমি সম্পূর্ণ ফুলের ওয়ালমেট তৈরি করা শেষ করি।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ডাই |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
আপু আপনি আজকে আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে ফুলের একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন। আসলে কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে হলে অনেক সময়ের প্রয়োজন হয়। এত সুন্দর ভাবে ধাপে ধাপে ফুলের ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
রঙিন কাগজের তৈরি ফুলের ওয়ালমেট দেখতে অনেক সুন্দর হয়েছে। ডাই প্রজেক্ট গুলো আমার ভীষণ ভালো লাগে। আমিও বিভিন্ন ধরনের ডাই প্রজেক্ট করতে ভীষণ ভালোবাসি। আপনার রঙিন কাগজের তৈরি ফুলের ওয়ালমেট দেখে অনেক ভালো লাগলো।
রঙিন কাগজের তৈরি ফুলের ওয়ালমেট তৈরি করাটা চমৎকার হয়েছে আপু। কাগজের কালার কম্বিনেশন টা ভালো ভাবে ফুটিয়ে উঠেছে।এই ওয়ালমেট গুলো ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখলে অনেক ভালো লাগে। ধাপগুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন যে কেউ চাইলে সহজেই তৈরি করতে পারবে।
ওয়াও অসাধারন আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানালে দেখতে অস্বাভাবিক ভালো লাগে আমার কাছে। তবে আজকে আপনার ফুলের ওয়ালমেটটি খুবই অসাধারণ হয়েছে। এবং অনেকগুলো ধাপ দিয়ে খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
রঙিন কাগজের দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন।দেখতে খুব সুন্দর লাগছে। আমার ক্রাফ্টিং করতে ভীষণ ভালো লাগে। যাই হোক আপনার বানানো ওয়ালমেটটি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে খুবই সুন্দর ভাবে ফুটে ওঠে। আপনি তো দেখছি খুবই সুন্দর একটি ফুলের ওয়ালমেট তৈরি করে ফেলেছেন যা খুবই আকর্ষণীয় দেখতে লাগছে। আমি রঙিন কাগজের তৈরি যে কোন জিনিস দেখতে ভীষণ পছন্দ করি। রঙিন কাগজ দিয়ে এভাবে যেকোনো জিনিস তৈরি করতে অনেক সময় লেগে যায়। সত্যি আমি একেবারে মুগ্ধ আপনার ওয়ালমেট তৈরি দেখে। বুঝতে পারছি অনেক সময় লেগেছে এটি তৈরি করতে।
রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটি ফুলের ওয়ালমেট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এই ওয়ালমেট যদি ঘরের দেয়ালে টানিয়ে রাখা যায় তাহলে দেখতে আরো বেশি সুন্দর দেখাবে। বিশেষ করে শোভা বর্ধনের ক্ষেত্রে এ ধরনের ওয়ালমেট অনেক বেশি সুন্দর হয়ে থাকে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর হয়েছে ওয়ালমেট টি।দেওয়ালে লাগালে চমৎকার লাগবে।অসাধারণ ওয়ালমেটটি শেয়ার করার জন্য।
রঙিন কাগজের ডাই আমার খুব ভাল লাগে। আপনি খুব সুন্দর একটি ফুলের ওয়ালম্যাট তৈরী করেছেন। তিনটি ভিন্ন রঙের কাগজ ব্যবহৃত হয়েছে। কাগজের কালার কম্বিনেশন সুন্দর হয়েছে। এই ওয়ালম্যাট দেয়ালে টানিয়ে রাখলে খুব সুন্দর দেখাবে। ধন্যবাদ আপু।