(এসো নিজে করি) রঙিন কাগজ দিয়ে ফুলের স্টিক তৈরি করা।
কেমন আছেন আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।
অনেক দিন পর আজকে একটা ডাই পোস্ট শেয়ার করবো ইনশাআল্লাহ।এই ফুলের স্টীক তৈরি করতে অনেক ধৈর্য্য ধরে কাজটা করতে হয়েছিল। ঠিক ভাবে ফুলের ভাঁজ গুলো দিতে পারছিলাম না। এটা তৈরি করতে কয়েকবার উঠে পড়ছিলাম কাজে থেকে। ভাবছিলাম বানাবো না। পড়ে ভাবলাম যেমন হোক আজকে বানিয়ে ফেলবো। তারপর অনেক কষ্টে ফলে কাজটি করেছি। আশা করছি আজকের ফুলের স্টিক তৈরি করা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক:-
প্রয়োজনীয় উপকরণ সমূহ:-
১. রঙিন কাগজ।
২. কাঁচি।
৩.পেন্সিল।
৪. আঠা।
৫. স্কেল।
প্রসেস সূমহ:-
স্টেপ:-০১
প্রথমে হলুদ রঙের কাগজটা সাইজ করে কেটে নিব।
স্টেপ:-০২
এরপর কাগজটা কে ভাঁজ করে নিব।
স্টেপ:-০৩
কাগজটা কে কেটে ফুলের মতো করে নিলাম। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
স্টেপ:-০৪
কাগজটা কে এইভাবে একটার পর একটা বসিয়ে নিলাম। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
স্টেপ:-০৫
এরপর অন্য কালার কাগজ গুলো কে আবারো সাইজ করে কেটে নিলাম।
স্টেপ:-০৬
কাগজ গুলো কে পাতার মতো ডিজাইন করে নিব। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
স্টেপ:-০৭
সাইজ করা কাগজগুলো কে এইরকম ভাবে ডিজাইন করে নিব। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
স্টেপ:-০৮
এরপর কাগজ গুলো দিয়ে প্যাঁচিয়ে প্যাঁচিয়ে ডিজাইন করে নিব। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
স্টেপ:-০৯
এরপর ফুল গুলো কে লাঠির উপর বসিয়ে দিলাম।
স্টেপ:- ১০
এরপর একটার পর একটা সুন্দর ভাবে বসিয়ে নিলাম। এইতো হয়ে গেল আজকের ফুলের স্টিক তৈরি করা। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী সময়ে আবারো আসবো নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ফুল তৈরি করেছেন। এই ফুল তৈরি করার উপস্থাপন আমার অনেক ভালো লেগেছে। দেখে তাই শিখে নিলাম, পরবর্তী তৈরি করবেন ইনশাল্লাহ।
ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য।
তবে আপনি যাই বলেন না কেন ফুলের স্টিকটি বানাতে অনেক সময় লাগলেও দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে।কোন কিছু তৈরি করতে গিয়ে যদি না হয় আমারও এরকম বিরক্তি চলে আসে।আবার উঠে যায় আবার মন স্হির করে বসে তৈরি করে নিই।কষ্ট করে করলেও সফল হয়েছেন স্টিকটি অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ।
জি আপু কষ্ট হলেও বেশ ভালো লেগেছে বানানোর পর। সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু।
কাগজ দিয়ে সুন্দর একটি ফুলের স্টিক আপনি তৈরি করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন। প্রত্যেকটি ধাপ আপনি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। খুবই ভালো লাগলো আপনার এই ফুলের স্টিকটি। ধন্যবাদ এত সুন্দর একটি কাগজের ফুলের স্টিক বানিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনাকে সুন্দর গঠনমুলক মন্তব্য করার জন্য। কোন কিছু বানানোর পর আপনাদের ভালো লাগলে আমার কাছে অনেক ভালো লাগে।
রঙিন কাগজের ফুলের স্টিক দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। সত্যি খুবই দক্ষতার সাথে আপনি এই ফুলের স্টিক তৈরি করলেন। দেখে আমিও শিখলাম।
স্টিক তৈরি করা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। যদিও অনেক কষ্টে করে তৈরি করছি। কিন্তু আপনাদের সুন্দর সুন্দর পড়লে কষ্ট কথা আর মনে পড়ে না। আপনি চেষ্টা করবেন আশা করছি আপনি পারবেন।
রঙিন কাগজের ফুল দেখতে খুব সুন্দর হয়েছে। আপনি ধাপে ধাপে তা খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য। ভালো থাকবেন এবং দোয়া করবেন আপু।
রঙিন কাগজের ফুলের স্টিক গুলো অসাধারণ হয়েছে। আপনি বললেন হচ্ছিল না দেখে আপনি উঠে গিয়েছেন।সত্যি তো কথায় আছে না একবার না পারিলে দেখ শতবার।যাইহোক আপনি অনেক সময় নিয়ে ও ধৈর্য সহকারে সুন্দর একটি ফুলের একটি স্টিক শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
রঙিন কাগজের ফুলের স্টিক গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ঠিক বলেছেন যে কোন কাজ একবার না পারলে কয়েকবার করলে হয়ে যায়।