রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করা।
কেমন আছেন আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।
প্রয়োজনীয় উপকরণ সমূহ:-
১. রঙিন কাগজ।
২. পেন্সিল ✏️।
৩. কাঁচি ✂️।
৪. স্কেল।
প্রস্তুত প্রণালী সমূহ:-
প্রথমে একটা কাগজ নিব এবং কাগজটা কে একপাশে ভাঁজ করে নিব।
এরপর কাগজটি কে আবারো ভাঁজ করে নিব।
এরপর কাগজটি কে আবারো আরেকপাশে ভাঁজ করে নিলাম। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
এরপর কাগজটি কে আবারো মাঝবরাবর আরেকটি ভাঁজ করে নিব। দেখতে ঠিক ছবির মতো আসবে।
এরপর কাটিং করার জন্য পেন্সিল ✏️ দিয়ে ডিজাইন এঁকে নিব। কাটিং করার সুবিধা জন্য এই ডিজাইনটি করা হয়েছে।
এরপর ডিজাইন বরাবর কাঁচি দিয়ে আছতে আছতে কাটিং করে নিলাম। খুব সাবধানতা অবলম্বন করলে অনেক সুন্দর নকশা চলে আসবে।
কাটিং করার পর আছতে আছতে ভাঁজ গুলো ছেড়ে নিব। এইতো হয়ে গেল আজকের রঙিন কাগজ নকশা তৈরি করা। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী আবারো আসবো নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
| ফটোমেকার | @engtariqul |
|---|---|
| ডিভাইস | শাওমি রেডমি নোট ৭ |
আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।
রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর একটি নকশা বানিয়েছেন। রঙিন কাগজের নকশাগুলো বানালে দেখতে অনেক সৌন্দর্য দেখা যায়। আমিও মাঝেমধ্যে বিভিন্ন ধরনের নকশা বানিয়ে থাকি রঙিন কাগজ দিয়ে। রঙিন কাগজের আজকের নকশা টি জাস্ট অসাধারণ। উপস্থাপনা করার জন্য অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজ এর নকশাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। রঙিন কাগজ দিয়ে যে কোন ধরনের জিনিস তৈরি করতে বেশ ভালো লাগে।
ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি নকশা বানিয়েছেন। আমার কাছে আপনার এই নকশা অনেক ভালো লেগেছে। এই ধরনের নকশা কাটার সময় খুব সাবধানে কাটতে তা না নষ্ট হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি নকশা আমাদের সাথে শেয়ার করতে জন্য।
ধন্যবাদ আপু আপনাকে সুন্দর গঠনমুলক সমালোচনা করার জন্য। ঠিক বলেছেন নকশা কাটার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয়।
রঙিন কাগজ দিয়ে নকশা বানাতে আমারও ভাল লাগে। রঙিন কাগজ দিয়ে যা কিছু বানানো হয়,তাই ভাল লাগে।আপনি সুন্দর একটি নকশা করে, খুব সুন্দরভাবে উপস্হাপন করলেন।অনেক ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে যে কোন ধরনের জিনিস তৈরি করলে বেশ ভালো লাগে। সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু। শুভ কামনা রইল আপনার জন্য।
রঙিন কাগজকে কেটে খুব চমৎকার একটি নকশা বানিয়েছেন। আমার মতে এই নকশাটিকে যদি দেয়ালে ধরে পেইন্টিং করা যায়, তাহলে দেওয়ালেও কিন্তু সেইম নকশাটি বসিয়ে অনেক সুন্দর একটা ডিজাইন করা যাবে। ধন্যবাদ আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য।
সুন্দর আইডিয়া দিয়েছেন ভাইয়া। কোন একসময় চেষ্টা করে দেখবো ইনশাআল্লাহ।
বাহ্ রঙিন কাগজ ব্যবহার করে তো অসাধারণ একটি নকশা তৈরি করেছেন আপনি। আমার তো দেখেই ভীষণ ভালো লেগেছে। আপনি খুবই নিখুঁতভাবে এবং দক্ষতা সহকারে পুরো আর্ট করেছেন। আমার কাছে এরকম আর্ট গুলো ভীষণ ভালো লাগে। সত্যিই খুবই ভালো ছিল। সত্যি আপনার দক্ষতার প্রশংসা অবশ্যই করতে হয়।
ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মতামত প্রকাশ করার জন্য। চেষ্টা করছি সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। দোয়া করবেন।
রঙ্গিন কাগজ দিয়ে বানানো ডাই প্রজেক্ট গুলো আমার খুব ভাল লাগে। আপনি খুব সুন্দর একটি নকশা বানিয়ে শেয়ার করেছেন। কাগজের রং সিলেকশন ভাল ছিল। আপনার কাজটি নিখুঁত হয়েছে। ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর গঠনমুলক সমালোচনা করার জন্য। নকশা তৈরি করা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।
রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটি নকশা তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। রঙিন কাগজের এই নকশা দেখতে খুবই আকর্ষণীয় দেখায়। এরকম রঙিন কাগজের নকশা যদি আঠা লাগিয়ে ঘরের দেয়ালে টানিয়ে রাখা যায় তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে যে কোন ধরনের জিনিস তৈরি করলে বেশ ভালো লাগে। ঠিক বলেছেন ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখলে বেশ ভালো লাগে।
রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করা দেখে ভালো লাগলো। গোলাপী রঙের রঙিন কাগজ হওয়াতে দেখতে অসাধারণ লাগতেছে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। এধরনের কাজ গুলো একটু ভুল হলে সব শেষ হয়ে যায়। আপনার হাতের কাজ গুলো আমার ভীষণ ভালো লাগে।
ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মতামত প্রকাশ করার জন্য। ঠিক বলেছেন একটু এদিক ওদিক হয়ে গেলে নকশা ডিজাইন নষ্ট হয়ে যায়।
অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করেছেন। এটা দেখতে খুবই সুন্দর লাগছে। আপনি অনেক ধৈর্য সহকারে রঙিন কাগজের নকশাটি তৈরি করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল ।
ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য।
বাহ রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি নকশা বানিয়েছেন ভাই। এইধরনের কাজ সত্যি ভালো লাগে। আমিও চাই করতে কিন্তু অভিজ্ঞতা কম। আর আমি অনেক আলস। হেহে। যাই হোক অভিনন্দন ভাই। সুন্দর একটি ডাই প্রজেক্ট উপহার দেওয়ার জন্য।
ভাইয়া কয়েকবার চেষ্টা করলে ইনশাআল্লাহ পারবেন বলে আশা করি। আমিও প্রথম কয়েকবার চেষ্টা করার পর তারপর সফল হয়েছি।