DIY(এসো নিজে করি)পোস্টার রঙে আকা ছোট নদীর দৃশ্য।১০% বেনিফিট লাজুক-শিয়াল এর জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগএর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি৷

CollageMaker_2022229403592.jpg

IMG_20220202_082156.jpg

আমি আজ একটি ছোট নদীর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব।এখানে নদীর একপাড় থেকে অন্য পাড়ে যাওয়ার জন্য একটি সাকো রয়েছে,নদীতে পাতিহাঁস বিচরণ করছে।এমন একটি দৃশ্য আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম।

ছোট নদীর দৃশ্য অঙ্কনের জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

পোস্টার রঙ

ড্রয়িং খাতা

তুলি

IMG_20220105_200301.jpg

প্রথম ধাপ

প্রথমেই আমি উপরের দিকের অংশে নীল রং করলাম কিছুটা জায়গা জুড়ে। কিছু পরিমাণ অংশ নীল রঙ করার পর তার নিচে আমি আকাশী রং করলাম। নীল আর আকাশী রং মিশিয়ে নেয়ার পর আকাশের কাজ শেষ হয়ে গেল।

IMG_20220131_194007.jpgIMG_20220131_194137.jpg
IMG_20220131_194233.jpgIMG_20220131_194337.jpg

দ্বিতীয় ধাপ

এরপরে আমি নদীর অংশ রং করব। সে ক্ষেত্রে আমি নীল রঙ দিয়ে বেশি পরিমাণ জায়গা নীল রং করে দিলাম। তারপর দিলাম আকাশী রঙ।নীল আর আকাশী রঙ ভালোভাবে মিশিয়ে নিলাম।

IMG_20220131_194434.jpgIMG_20220131_194719.jpg

এর পরে আমি সবুজ রঙ আর নীল রঙ মিশিয়ে নিয়ে নিচের দিকে রঙ করে নিলাম।

IMG_20220131_194934.jpgIMG_20220131_195118.jpg

IMG_20220131_195527.jpg

নদীর ২ পাশে আমি সবুজ রঙ দিয়ে পাড় একে নিলাম।

IMG_20220131_195238.jpgIMG_20220131_195404.jpg

IMG_20220131_195523.jpg

এরপরে আমি সাদা রং দিয়ে নদীতে ঢেউ একে নিলাম।

IMG_20220131_195955.jpg

তৃতীয় ধাপ

তারপরেই নদীর মাঝের কিছুটা অংশে একটি সাঁকো এপার থেকে ওপারে যাওয়ার মত পথ রয়েছে সেই পথ একে নেয়ার জন্য খয়েরী রঙ দিয়ে বাকা করে রঙ করে দিলাম।

IMG_20220131_200133.jpgIMG_20220131_200228.jpg

এরপর সে সাকোর জন্য আমি আবারো আরেকটি দাগ দিয়ে লম্বা করে কিছু দন্ড একে সাকোর মত তৈরী করে নিলাম।
IMG_20220131_200630.jpg

চতুর্থ ধাপ

এই সাকো পার হয়ে অপর পাড়ে যাওয়ার জন্য সবুজ আর কালো রং ব্যবহার করে পাড় একে নিলাম।

IMG_20220131_200723.jpgIMG_20220131_200824.jpg

পঞ্চম ধাপ

এরপর আমি ডান পাশের উপরের দিক থেকে কিছু গাছের ডাল এসেছে এরকম করে একে নিলাম।এক্ষেত্রে আমি খয়েরী রঙ দিয়ে ডাল একে নিলাম।

IMG_20220131_201141.jpgIMG_20220131_201216.jpg

এরপর আমি হালকা সবুজ রং দিয়ে সেই ডালে রঙ করে নিয়েছি।
IMG_20220131_201447.jpg

ষষ্ঠ ধাপ

বাম পাশের অংশে একটি গাছ একে নেয়ার জন্য খয়েরী রঙের সাহায্যে প্রথমে গাছের কান্ড আর শাখা-প্রশাখা একে নিলাম।

IMG_20220131_201556.jpgIMG_20220131_201645.jpg

তারপরে আমি হালকা সবুজ রঙ দিয়ে গাছের পাতা একে নিলাম। তার উপরে আবার সবুজ রঙ দিয়ে হালকা করে পেইন্ট করে নিলাম।
IMG_20220131_201722.jpg

সপ্তম ধাপ

এরপরে সামনের পাড়ে বামপাশের অংশে দুটি কলা গাছ একে নিয়েছি। এক্ষেত্রে আমি হালকা সবুজ এবং সবুজ রঙ ব্যবহার করলাম।

IMG_20220131_201946.jpgIMG_20220131_202112.jpg

IMG_20220131_202514.jpg

অষ্টম ধাপ

এরপরে আমি নদীতে ২টি পাতি হাঁসের পেইন্টিং করে নিলাম। সাদা রং এর সাহায্যে পাতি হাঁসের ছবি একে নিয়েছি।

IMG_20220131_202804.jpgIMG_20220131_203314.jpg

নবম ধাপ

এরপরে আমি আকাশে দুটি পাখি উড়ে নদীতে মাছ ধরার জন্য নেমে আসতেছে এই রকম দুটি পাখি একে নিলাম কালো রং এর সাহায্যে।

IMG_20220131_203355.jpg

IMG_20220202_082353.jpg

এরপরে আমি নিজের নামের সাইন করে নিলাম।আর আমার অংকনের কাজ শেষ করে নিলাম।
IMG_20220202_082415.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 4 years ago 
  • বাহ খুব ভালো হয়েছে আপনার আর্টটা আপু। পোস্টার কালার দিয়ে আর্টটা দারুণ করেছেন। একটি নীল জলরাশির ছোট নদী তার মাঝে হাঁস সাতার কাটছে সত্যি দারুণ দৃশ‍্য। সুন্দর করেছেন আর্টটা। এবং ধাপে ধাপে খুবই সুন্দর শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।।
 4 years ago 

মন্তব্য ভাগ করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

image.png

খুব সুন্দর একটা পেন্টিং তৈরি করেছেন আপু। পোস্টার রঙে আকা ছোট নদীর দৃশ্য সত্যি আমার কাছে আসাধারন লেগেছে। খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু। আপনার জন্য সুভ কামনা রইল আপু।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

আপু আপনি সুন্দর একটি আর্ট ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে রাজহাঁসগুলো বা পাতিহাঁস গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। সব মিলিয়ে সুন্দর একটা ড্রইং ছিল।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আর আপনার জন্য শুভকামনা রইল আপু

 4 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপু

আপনার আঁকা ব্রিজ সহ নদীর দৃশ্যটি অনেক সুন্দর হয়েছে আপু। পানিতে কি সুন্দর সাদা রঙ্গের হাস সাঁতার কাটছে আর তার পাশে অনেকগুলো কলার গাছ দাঁড়িয়ে আছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে আপু। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু এত সুন্দর একটা পেইন্টিং আমাদের উপহার দেওয়ার জন্য।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া, সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

পোস্টার রং এ আঁকা ছোট নদীর দৃশ্য আমার অনেক ভালো লাগলো। বিশেষ করে হাঁস দুটি দারুণ লাগছে। আপনি অনেক দক্ষতার সহিত অঙ্কন করেছেন এবং এটি অসাধারণ লাগলো। আপনার হাতের কাজ খুবই পরিষ্কার। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

 4 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে

 4 years ago 

আপু,পোস্টার রং দিয়ে আপনি ছোট নদীর দৃশ্যটি খুব সুন্দর এঁকেছেন। দেখে মনে হচ্ছে একদম বাস্তবে নদী দৃশ্য। আপনার অংকন গুলো সব খুবই সুন্দর হয়। সবসময় খু্বই দক্ষতার সাথে প্রতিটা ড্রয়িং আমাদের মাঝে শেয়ার করেন। আজকেও তার ব্যতিক্রম হয়নি। ছোট নদীর দৃশ্য অঙ্কন করা প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ড্রয়িং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু

 4 years ago 

পোস্টার রং দিয়ে ছোট নদীর দৃশ্য অংকন যথেষ্ট সুন্দর ছিল। আমার খুব সখ পোস্টার রং দিয়ে ছবি আকার দক্ষতা অর্জন করা। একসময় এই রকম দৃশ্য অংকনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে

পোস্টার রঙে আকা ছোট নদীর দৃশ্যটি দেখতে অনেক সুন্দর লাগছে। আর্টটিতে নদীর উপর দিয়ে ব্রীজটি দেখতে খুব সুন্দর লাগছে। আরো গাছের চিত্রটি এবং হাসের চিত্রটি দেখতে অরিজিনাল লাগছে দেখতে। স্টেপ বাই স্টেপ সুন্দর করে উপস্থাপন করেছেন। শুভেচ্ছা রইল।

 4 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপনার নদীর দৃশ্য পেইন্টিং খুব অসাধারণ হয়েছে। আপনার পেইন্টিং টি দেখে আমার কাছে খুব ভালো লেগেছে আপনি খুব সুন্দর করে দক্ষতা সহকারে নদীর দৃশ্য পেইন্টিংটি করেছেন। খুব চমৎকারভাবে ধাপসমূহ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ, ভালো থাকবেন।

 4 years ago 

মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ

 4 years ago 

  • ওয়াও খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন আপনি। আপনার পেইন্টিং আমার খুবই ভালো লেগেছে। খুব চমৎকারভাবে দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন।
 4 years ago 

ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66846.21
ETH 1932.08
USDT 1.00
SBD 0.38