DIY:-রঙ্গিন কাগজ দিয়ে গোলাপ ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ সোমবার । ০১লা মে, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আরো একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি।

IMG_20230501_175019_519.jpg



সুপ্রিয় বন্ধুগণ, রঙ্গিন কাগজ দিয়ে আমি বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করতে বেশ দক্ষ। বিশেষ করে, রঙ্গিন কাগজ দিয়ে আমি বিভিন্ন ধরনের ফুল তৈরি, বিভিন্ন ধরনের পাখির অরিগামি তৈরি করতে পারি। একই সাথে রঙিন কাগজ দিয়ে আমি বিভিন্ন ধরনের শুভেচ্ছা কার্ডও তৈরি করতে পারি। কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে রঙ্গিন কাগজের ব্যবহারটা তেমন করা হয় না। অনেকদিন পর আজ বিকেলে রঙ্গিন কাগজ দিয়ে গোলাপ ফুল তৈরি করা শুরু করেছিলাম। শেষ পর্যন্ত খুবই দক্ষতার সাথেই রঙ্গিন কাগজ দিয়ে গোলাপ ফুল তৈরি করতে সক্ষম হয়েছি। তাই আজ আমি আপনাদের নিকট রঙ্গিন কাগজ দিয়ে গোলাপ ফুল তৈরি প্রক্রিয়াটি শেয়ার করছি। আমি আশা করি, রঙ্গিন কাগজের গোলাপ ফুল গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি আমার আজকের ডাই পোস্টটি।



IMG_20230501_174923_566.jpg



গোলাপ ফুল তৈরীর উপকরণ গুলোর নাম নিম্নে দেওয়া হলো:-

উপকরণপরিমাণ
রঙ্গিন কাগজ০৪ টি
গাম আঠাএক কৌটা
কাঁচি০১ টি
সুপার গ্লু আঠা০১ টি


গোলাপ ফুল তৈরীর প্রক্রিয়া গুলো নিম্নে ধাপে ধাপে উপস্থাপন করা হলো:-

⬇️ ধাপ-০১⬇️

IMG_20230501_155243_645.jpg

রঙ্গিন কাগজ দিয়ে গোলাপ ফুল তৈরি করার জন্য প্রথমেই আমি গোলাপি রঙের রঙ্গিন কাগজ তিনটি এবং সবুজ রঙের কাগজ একটি সংগ্রহ করে নিলাম। পাশাপাশি একটি কাঁচি, গাম আঠা এবং সুপার গ্লু আঠা সংগ্রহ করে নিলাম।

⬇️ ধাপ-০২⬇️

IMG_20230501_155449_477.jpg

গোলাপি রঙ্গের রঙ্গিন কাগজ তিনটির মাঝখান দিয়ে সমান করে কেটে নিলাম। ফলে তিনটি কাগজ ছয় টুকরো হয়ে গেল।

⬇️ ধাপ-০৩⬇️

IMG_20230501_155610_843.jpg

IMG_20230501_155645_021.jpg

IMG_20230501_160154_039.jpg

কেটে নেওয়া গোলাপি রঙের রঙিন কাগজ গুলো সুন্দরভাবে ভাঁজ করে নিলাম।

⬇️ ধাপ-০৪⬇️

IMG_20230501_160254_863.jpg

IMG_20230501_160640_781.jpg

IMG_20230501_160858_408.jpg

ভাজ করা রঙ্গিন কাগজগুলো কাঁচি দিয়ে কেটে নিয়েছিলাম। কাঁচি দিয়ে ভাজ করা রঙ্গিন কাগজগুলো কাটার সময় খুবই সতর্ক ছিলাম, যাতে সুন্দরভাবে কাটা সম্ভব হয়। তারপর কেটে নেওয়া কাগজের ফুলগুলোর ভাজ খুলে দিলাম।

⬇️ ধাপ-০৫⬇️

IMG_20230501_161657_046.jpg

IMG_20230501_161817_421.jpg

রঙ্গিন কাগজের ফুল গুলোর মধ্য থেকে দুইটি ফুলের একটি করে পাপড়ি কেটে দিলাম।

⬇️ ধাপ-০৬⬇️

IMG_20230501_161951_905.jpg

IMG_20230501_162448_632.jpg

IMG_20230501_162819_218.jpg

তারপরে দুইটি ফুল থেকে দুইটি করে পাপড়ি কেটে দিলাম। এভাবে পর্যায়ক্রমে প্রতিটি ফুলের অর্ধেক পরিমাণ পাপড়ি কেটে দিলাম।

⬇️ ধাপ-০৭⬇️

IMG_20230501_163134_028.jpg

IMG_20230501_162918_979.jpg

কেটে নেওয়া ফুলগুলোর পাপড়িতে আঠা লাগিয়ে পুনরায় সুন্দর করে ফুল তৈরি করলাম।

⬇️ ধাপ-০৮⬇️

IMG_20230501_164012_150.jpg

IMG_20230501_164024_673.jpg

আঠা লাগিয়ে নতুন করে ফুল তৈরি করে ফুলগুলো কিছুক্ষণ রেখে দিলাম। যাতে আঠাগুলো ভালোভাবে লেগে যায়।

⬇️ ধাপ-০৯⬇️

IMG_20230501_164235_614.jpg

IMG_20230501_164420_017.jpg

IMG_20230501_165331_084.jpg

একটি কলম দিয়ে সব কয়টি ফুলের পাপড়ি পেঁচিয়ে একটু বাঁকা করে দিলাম। যাতে ফুলগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে। কলম দিয়ে ফুলের পাপড়ি গুলো পেঁচিয়ে দেওয়ার সময় আমি খুবই সতর্ক ছিলাম। যাতে পাপড়িগুলো ছিড়ে না যায়।

⬇️ ধাপ-১০⬇️

IMG_20230501_165649_247.jpg

IMG_20230501_165927_021.jpg

IMG_20230501_165921_478.jpg

IMG_20230501_171307_716.jpg

এবার,বড় সাইজের ফুলের ভিতরে ঘাম আঠা লাগিয়ে দিলাম। গাম আঠা লাগানো বড় সাইজ ফুল থেকে অপেক্ষাকৃত ছোট আকারের ফুলগুলো পর্যায়ক্রমে বড় ফুল গুলোর ভিতরে গাম আঠা দিয়ে লাগিয়ে দিলাম। আঠা লাগানোর পরে ফুলগুলো কিছুক্ষণ রেখে দিলাম। যাতে ভালোভাবে আঠা লেগে যায়। আর এভাবেই তৈরি হয়ে গেল রঙ্গিন কাগজ দিয়ে গোলাপ ফুল। রঙ্গিন কাগজ দিয়ে মোট তিনটি গোলাপ ফুল তৈরি করলাম।

⬇️ ধাপ-১১⬇️

IMG_20230501_171806_969.jpg

IMG_20230501_172457_181.jpg

IMG_20230501_172746_244.jpg

সবুজ রঙের রঙ্গিন কাগজ দিয়ে তিনটি গোলাপ ফুলের জন্য তিনটি সবুজ ডান্টি তৈরি করলাম। তারপর তিনটি গোলাপ ফুলের জন্য ছয়টি সবুজ পাতা তৈরি করলাম।

⬇️ ধাপ-১২⬇️

IMG_20230501_173117_495.jpg

IMG_20230501_173134_844.jpg

IMG_20230501_173733_305.jpg

IMG_20230501_173728_273.jpg

সবুজ ডান্টির সাথে গোলাপ ফুল গুলো সুপার গ্লু আঠা দিয়ে লাগানো শুরু করলাম। ডান্টির সাথে গোলাপ ফুল লাগানোর সময় আমি খুবই সতর্ক ছিলাম। যাতে সুন্দরভাবে গোলাপ ফুল গুলো লাগানো হয়।

⬇️ ধাপ-১৩⬇️

IMG_20230501_174030_751.jpg

IMG_20230501_174019_376.jpg

IMG_20230501_173759_035.jpg

IMG_20230501_173814_864.jpg

IMG_20230501_173813_003.jpg

IMG_20230501_174037_047.jpg

খুবই সুন্দর ভাবে তিনটি গোলাপ ফুলের সাথে ডান্টি লাগানো সুসম্পন্ন করলাম। ডান্টি লাগানোর পরে রঙ্গিন কাগজ দিয়ে তৈরি গোলাপ ফুল গুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছিল।

⬇️ ধাপ-১৪⬇️

IMG_20230501_174950_173.jpg

IMG_20230501_174943_121.jpg

IMG_20230501_174954_517.jpg

প্রতিটি গোলাপ ফুলের নিচে দুইটি করে সবুজ পাতা সুপার গ্লু আঠা দিয়ে লাগানো শুরু করলাম।

⬇️ শেষ ধাপ⬇️

IMG_20230501_174856_468.jpg

IMG_20230501_174917_958.jpg

IMG_20230501_174914_990.jpg

IMG_20230501_174926_329.jpg

IMG_20230501_174851_193.jpg

IMG_20230501_174908_253.jpg

তিনটি গোলাপ ফুলের নিচে দুইটি করে মোট ছয়টি সবুজ পাতা লাগানোর পরে গোলাপ ফুল তিনটি দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। খুব সহজেই রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর সুন্দর তিনটি গোলাপ ফুল তৈরি হয়ে গেল।



IMG_20230501_175014_028.jpg

IMG_20230501_175010_528.jpg

IMG_20230501_174923_566.jpg

IMG_20230501_175019_519.jpg

IMG_20230501_174934_165.jpg

IMG_20230501_174931_127.jpg

ভালোলাগার ফুল, ভালোবাসার ফুল হলো গোলাপ ফুল। সেটা বাস্তবেরই হোক কিংবা কাগজের তৈরি হোক। গোলাপ ফুল মানেই আলাদা একটি অনুভূতি, আলাদা একটি সৌন্দর্য। যাহোক, রঙ্গিন কাগজ দিয়ে তৈরি গোলাপ ফুল তিনটি আমি আমার ঘরে সাজিয়ে রাখলাম। আপনারাও আমার পোস্টটি পড়ে খুব সহজেই রঙ্গিন কাগজ দিয়ে গোলাপ ফুল তৈরি করতে পারবেন। আর আমার আজকের ভাই পোস্টটি আপনাদের নিকট কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আপনাদের অনুভূতির কথাগুলো পড়ার অপেক্ষায় রইলাম।





১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।


সবাইকে অসংখ্য ধন্যবাদ

Sort:  
 3 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি গোলাপ ফুল তৈরি করেছেন।দেখতে চমৎকার লাগছে।তাছাড়া আপনি ডাই তৈরির ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।এটা দেখে যে কেউ ফুলটি তৈরি করতে পারবেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 
 3 years ago 

একদম অরজিনাল গোলাপের মতোই লাগছে। আমি প্রথমে ভেবেছিলাম বাস্তবের গোলাপ হবে। কিন্তু আপনার টাইটেল পড়ে বুঝতে পারলাম এটা রঙিন কাগজ দিয়ে বানানো গোলাপ। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। রঙিন কাগজের ডাই প্রজেক্ট সবসময় আমার কাছে একটা ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর গোলাপ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

খুবই চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর গোলাপ ফুল তৈরি করেছেন। গোলাপ ফুল তৈরি পদ্ধতিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে তৈরি করাটা আমাদেরকে দেখিয়েছেন। খুব সুন্দর বর্ণনাও করেছেন আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার কাছেও ভীষণ ভালো লাগে । কিন্তু সময়ের অভাবে বেশ কিছুদিন হয়েছে রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানানো হয় না । আপনার রঙিন কাগজের গোলাপ ফুলটি বেশ চমৎকার হয়েছে । কাগজের কালারটির কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে ।ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

বাহ দারুন তো গোলাপটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করেছেন আপনি আর রঙিন কাগজ থাকার কারণে কিন্তু বেশি দারুন লাগছে।

 3 years ago 

অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে গোলাপ ফুল তৈরি করেছেন। কাগজের জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনার তৈরি করা ফুলগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপনি যে রঙিন কাগজ দিয়ে অনেক ভালো কিছু তৈরি করতে পারেন তা আপনার আজকের রঙিন কাগজ দিয়ে গোলাপ ফুল তৈরি করার মাধ্যমে আমি বুঝতে পেরেছি। বেশ সুন্দর হয়েছে প্রথমে আমি মনে করেছিলাম অরিজিনাল গোলাপ ফুল। আপনি চমৎকার ভাবে গোলাপ ফুল তৈরি করেছেন অনেক ধন্যবাদ অনেক ভালো লেগেছে।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে গোলাপ ফুল তৈরি সত্যি অসাধারণ হয়েছে। আইডিয়া ছিলো খুবই ইউনিক। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। চমৎকার ফুটে উঠেছে। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 63537.23
ETH 1665.10
USDT 1.00
SBD 0.43